×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সকালে দুইবার কেঁপে উঠল বাংলাদেশসহ চার দেশ

২০২৬ নভেম্বর ২৪ ০৮:১৬:২৫
সকালে দুইবার কেঁপে উঠল বাংলাদেশসহ চার দেশ

নিজস্ব প্রতিবেদক: উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মাত্র দুই মিনিটের ব্যবধানে দুটি কম্পন অনুভূত হলে অনেকের ঘুম ভেঙে যায়। হঠাৎ কম্পনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিটে প্রথম দফায় ভূমিকম্প অনুভূত হয়। এর ঠিক দুই মিনিট পর, সকাল ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় আবারও কম্পন অনুভূত হয়। অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প হওয়ায় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি, প্রায় ৯ কিলোমিটার দূরে।

বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে