শেয়ারবাজারের রক্ষকই ছিলেন ভক্ষকের ভূমিকায়
মনিরুজ্জামান : সর্ষের মধ্যেই ভূত এই ভূতের নাম শিবলী রুবায়েত উল ইসলাম। দেশের শেয়ারবাজার থেকে ভূত তাড়ানোর দায়িত্ব নিয়ে তিনি হয়ে উঠেছলেন নষ্ট ভূতের চাঞ্চল্য প্রমাণ। ঋণখেলাপি হওয়া সত্ত্বেও তাঁকে যখন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের দায়িত্ব দেয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকার, তখনই আতঙ্কে শিউরে উঠেছিলেন বাজারসংশ্লিষ্টরা।
প্রভাবশালী কিছু আমলা ব্যবসায়ী আর আওয়ামী লীগ নেতাদের নিয়ে দুষ্টচক্র করে পুরো শেয়ারবাজারকে পরিণত করেন এক মগের মুল্লুকে। লুটে নেন সাধারণ বিনিয়োগকারীদের বহু কষ্টার্জিত সঞ্চয় ও বিনিয়োগের হাজার হাজার কোটি টাকা।
শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর সাথে সাথে পতন ঘটে শেয়ারবাজারের গডফাদার শিবলী রুবাইয়াতের। স্বৈরশাসনের আমলে বিএসইসির চেয়ারম্যান হয়ে আধিপত্য বিস্তার করেছিল শিবলী রুবায়াত। আইপিও অনুমোদন থেকে শুরু করে সেকেন্ডারি মার্কেটে শুধু নয়, বিদেশে রোড শো’র আয়োজনের নামে লুটপাট ও পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা। শিবলী রুবায়াতের নেতৃত্বে বিএসইসি ১১টি দেশে কমপক্ষে ১৭টি রোড শো করেছে।
এসব করা হয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জাপান, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও চীনে। বাধ্য করা হয় ডজনেরও বেশি কোম্পানিকে তথাকথিত রোড শো’র পৃষ্ঠপোষকতা করতে। এই স্পন্সরদের মধ্যে অন্যতম ছিলো ইউসিবি, ওয়ালটন, প্রাণ গ্রুপ, ইবিল সিকিউরিটিজ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। রোড শো’র মাধ্যমে ৫০ কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবায়াত।
শেয়ারবাজারের কভার করার দায়িত্বে থাকা একদল সাংবাদিককে আমেরিকা, ব্রিটেনসহ নানা দেশে সফরসঙ্গী হিসাবে নিয়ে তিনি গণমাধ্যমের মুখ বন্ধ করার চেষ্টা করেন। শিবলীর বিদায়ের আগে পর্যন্ত দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণের নামে এসব রোড শো চলে একের পর এক।
সেই সময়ের ভূমিমন্ত্রী এবং ইউসিবি ব্যাংকের একচ্ছত্র নিয়ন্ত্রক সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রভাবে ২০২১ সালে ইউকে রোড শো’র জন্য ২.৫০ লাখ পাউন্ড ব্যয় করা হয়। এছাড়াও ২০২১ এর শুরুতে সংযুক্ত আরব আমিরাতে রোড শো’র জন্য ১ কোটি ২০ লাখ টাকারও বেশি অর্থ দেওয়া হয়েছিল। বিএসইসিতে যোগ দেওয়ার সময়ে শিবলী রুবাইয়াত ছিলেন ঋণখেলাপি। তার সঙ্গে ওঠাবসা চক্র ছিল শেয়ারবাজারে লুটপাটকারী সহযোদ্ধা। তিনি বিএসইসির চেয়ারম্যান থাকা অবস্থায় বিনিয়োগকারীদের স্বাধীনতাকে কবর দিয়েছিলেন। সেই সময়েও আড়ালে-আবডালে এসব ঘটনা ছিল শেয়ারবাজার সংশ্লিষ্টদের প্রধান আলোচ্য বিষয়।
শেয়ারবাজার ধ্বংসকারী শিবলী রুবাইয়াত ছিলেন সাবেক আওয়ামী লীগ সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দুর্নীতি চক্রের সদস্য। বেক্সিমকো তিন হাজার কোটি টাকার সুকুক বন্ড অনুমোদন দেন এই শিবলী রুবাইয়াত। এরপর এসব বন্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তোলা হয় বাজার থেকে। এই বছরের শুরুতে আরও ২ হাজার ৫শ কোটি টাকার বন্ড জারিতে আংশিক সফলও হয় বেক্সিমকো।
শিবলি রুবাইয়াত ন্যাশনাল ব্যাংকের টাকা পরিশোধের জন্য সিটি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। নীল দিগন্ত নামে ভুয়া একটি প্রতিষ্ঠানের কাগজ বানিয়ে ঋণ নেওয়ার মাধ্যমে হাতিয়ে নেন সিটি ব্যাংক থেকে ১০ কোটি ২৩ লাখ টাকা। তাঁর স্ত্রীর নামে দুবাইতে কোটি কোটি টাকার সম্পত্তি পাহাড় করেন শিবলী রুবাইয়াত। যদিও স্ত্রী ছাড়াও অনেক নারীতে আসক্ত ছিলেন তিনি। বিভিন্ন সময়ে জড়িয়ে ছিলেন নারী কেলেঙ্কারিতে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলেও শেয়ারবাজারে ধসের কুখ্যাত খলনায়ক শিবলী রুবায়েত হয়ে ওঠেন রাক্ষসের মতো এক ভয়ানক রাক্ষস।
এএসএম/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ




.jpg&w=50&h=35)
.png&w=50&h=35)




