শেয়ারবাজারে আর দুর্নীতি-অনিয়ম চলবে না: বিএসইসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, শেয়ারবাজারে আর দুর্নীতি-অনিয়ম চলবে না।তিনি বলেন, শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হবে এবং বৈষম্য দূর করা হবে। বিগত ১৫ বছরের দুর্নীতির তদন্ত করা হবে।
বিএসইসির পরিকল্পনা তুলে ধরতে রোববার (২৫ আগস্ট) সংবাদ সম্মেলনে বিএসইসির চেয়ারম্যান এসব কথা বলেন। এই সময় বিএসইসির কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান ও মোহসীন চৌধুরী উপস্থিতি ছিলেন।
বিএসইসির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে চেয়ারম্যান বলেন, আমি একটি মিশন নিয়ে এখানে (বিএসইসি) এসেছি। বিগত ১৫ বছরে শেয়ারবাজারে যেসব অনিয়ম হয়েছে সেগুলো নিয়ে ইমিডিয়েটলি ইনডেপ্ত রিভিউ করতে হবে। লুফলসগুলো বন্ধ করতে হবে। লুফলসগুলো বন্ধ করতে না পারলে আবার ঘটে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে।
খন্দকার রাশেদ মাকসুদ বলেন, আমাদের প্রথম কাজ হচ্ছে মার্কেটের গভর্ন্যান্স ফেরানো। গভর্ন্যান্স এবং কমপ্লায়েন্স নিশ্চিত করা, যেটা থেকে আমরা অনেক বছর ধরে, এক দশকেরও বেশি সময় ধরে ধীরে ধীরে অনেক দূরে চলে গেছি।
তিনি বলেন, ১৪ বছর ধরে আমাদের যে অনিয়ম সেটা কি আমরা খুব সহজে সরাতে পারব? এটা ১৪ মাসেও করা যাবে কি না তা নিয়ে সন্দেহ থাকতে পারে। তবে ফোকাসসহ এবং রেজুলেশনসহ যদি লেগে থাকি তাহলে হয় তো আমরা খুব শিগগির একটা কমফোর্টেবল জায়গায় পৌঁছাতে পারবো। হয় তো আমরা যে জায়গায় যেতে চাচ্ছি সেটা খুব সহসা হবে না, কিন্তু আমার আগের জায়গার কাছাকাছি আসতে পারবো।
বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, আমরা দুটি স্ট্রিমে কাজ করবো। একটা কোর এবং অন্যটি নন কোর এরিয়া। কোর এরিয়াতে আমরা তিনটি প্রধান উপাদান নিয়ে কাজ করবো। সেই তিনটি উপাদানের প্রথমটি হচ্ছে স্বচ্ছতা আনতে হবে। বাজারে ম্যানিপুলেশন থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো এর আওতায় পড়ে। আমরা যে স্বচ্ছতা আনবো সেখানে মেইন ফোকাস হবে আমরা কি কি জিনিস মনিটরিং করি, সেই মনিটরিংয়ের পদ্ধতিটা কি, আমরা কি সিস্টেম ইউজ করি, সেই সিস্টেমগুলোর এক্সসেস কার কাছে আছে, সেগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না, তার অপব্যবহার হচ্ছে কি না সেগুলো দেখবো।
সাবেক এই ব্যাংকার বলেন, আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে গর্ভনেন্স প্রতিষ্ঠা করা। এটা হলো বাজারের প্রাণ। গর্ভনেন্স ছাড়া কোনো কিছুই টেকসই হবে না। আমাদের তৃতীয় কাজ হচ্ছে মার্কেট ডেপ্ত নিয়ে কাজ করা। এটি দীর্ঘমেয়াদি কাজ। প্রথম দুইটি কাজ আমরা ইমিডিয়েট করবো।
তিনি বলেন, আমাদের বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার প্রতি ফোকাস করতে হবে। তবে সেটা সাময়িক সময়ের জন্য কৃত্রিমভাবে না। মৌলিক পরিবর্তনের মাধ্যমেই আনতে হবে।
তালিকাভুক্ত কোম্পানির গভর্ন্যান্সের ব্যাপারে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, কোম্পানির গভর্ন্যান্সের বিষয়ে আমরা শক্তভাবে কাজ করব। স্বাধীন পরিচালক নিয়ে কাজ করবো, যারা আছেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখবো, কিছু কিছু কোম্পানিতে অনেক ভালো লোক আছেন এবং কিছু কিছু কোম্পানিতে গ্যাপও আছে, স্বাধীন পরিচালক বিনিয়োগকারীদের ওয়াচ ডগ হিসেবে কাজ করবেন। এজন্য এখানে মনিটরিংটা ভালোভাবে করতে হবে।
কিছু কিছু কোম্পানি অতি দলীয়করণের মাধ্যমে শেয়ারবাজারে বড় ধরনের কারসাজি করেছে, এই কোম্পানিগুলো নিয়ে আপনাদের পরিকল্পনা রযেছে- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বিএসইসির চেয়ারম্যান বলেন, আমরা দলীয় বিষয়টি বিবেচনায় নেবো না। আমরা দেখবো কোনো অনিয়ম হয়েছে কি না। কি কি অনিয়ম হয়েছে, সেটা ধরে আমাদের যেতে হবে।
দাম বাড়ার ক্ষেত্রে সার্কিট ব্রেকার রাখা হয়েছে ১০ শতাংশ, বিপরীতে দাম কমার ক্ষেত্রে ৩ শতাংশ বেঁধে দেওয়া হয়েছে। এটা নিয়ে আপনাদের পরিকল্পনা কি? সাংবাদিকদের এমন প্রশ্নে উত্তরে বিএসইসির কর্মকর্তারা বলেন, শেয়ারবাজারের সব জায়গা থেকে বৈষম্য দূর করবো। কোথাও বৈষম্য থাকবে না।
সালাহউদ্দিন/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর









