ফেরদৌসের পালানো নিয়ে মুখ খুললেন ঋতুপর্ণা
বিনোদন প্রতিবেদক: শেখ হাসিনার পদত্যাগ করে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আত্মগোপনে চলে যান তার দলের নেতা কর্মীরা। এই দলে আছেন সাবেক সংসদ সদস্য অভিনেতা ফেরদৌস আহমেদও।
কিন্তু সরকার পতনের পর অনেকদিন হয়ে গেলেও ফেরদৌসের কোন খোঁজ নেই। অনেকে সন্দেহ করেছেন ফেরদৌসও পালিয়ে ভারতের কলকাতায় চলে গেছেন। এমন সন্দেহের কথা উল্লেখ করে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম মন্তব্যও করেছেন।
কেউ কেউ বলছেন ফেরদৌস কলকাতা গিয়ে আশ্রয় নিয়েছেন তার দীর্ঘদিনের বন্ধু টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়িতে। এই বিষয়ে এতোদিন কিছু না বললেও এবার মুখ খুলেছেন ঋতুপর্ণা।
সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা জানালেন বিষয়টি ভিত্তিহীন। তিনি বলেন, আমার কানেও খবরটা এসেছে। আমাদের দুজনের এমন একটা ছবি দিয়ে খবরটা প্রচার করা হচ্ছে, যে ছবিটা কিছুদিন আগে একটা শোতে তোলা।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা বলেন, ফেরদৌস আমার সবচেয়ে ভালো বন্ধু, এটা সবাই জানে। শেষবারও যখন ঢাকায় গেলাম, ওর বাসায় গিয়েছি। সে–ও কলকাতায় এলে আমার বাসায় আসে। আমাদের নিয়মিত যাতায়াত আছে। সত্যি কথা বলতে এই ঘটনার পর যোগাযোগ করতে পারিনি।
ঋতুপর্ণা বলেন, আমি সত্যিই ফেরদৌসের অবস্থান সম্পর্কে জানিনা। আমি এও জানিনা ফেরদৌস এখন কী অবস্থায় আছে। দেশ থেকে বেরিয়েছে কি না, তা–ও জানি না। শুধু এটুকুই চাইছি, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, সাবধানে থাকে। কারণ, মানুষ হিসেবে ফেরদৌস খুব ভালো।
এই অভিনেত্রী বলেন, ওর দেশে রাজনৈতিক দলের সঙ্গে কী হয়েছে, কিন্তু সে তো একজন ভালো মানুষ, চলচ্চিত্রের একজন বড় তারকা, একজন শিল্পী, অসাধারণ একটা সুন্দর মন আছে ওর।
ঋতুপর্ণা আরও বলেন, সত্যি বলতে, নির্বাচনের সময়ও ফেরদৌস আমাকে বলেছিল, আমি ভালো কাজ করতে চাই। মানুষের মঙ্গলের জন্য কাজ করতে চাই। সে জন্যই নির্বাচন করতে এসেছিল। যাহোক, ওর দেশে এখন অন্য রকম একটা পরিস্থিতি হয়েছে—আমি ভাবতে চাই, ফেরদৌস যেখানেই থাকুক নিরাপদে এবং ভালোভাবে আছে।
মিজান/
পাঠকের মতামত:
- জাকির নায়েকের প্রতিষ্ঠিত সংগঠনের ওপর ভারতের কঠোর পদক্ষেপ
- সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত
- আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- করপোরেট সুশাসনে সেরা স্বীকৃতি পেল শেয়ারবাজারের ৪৪ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- নেতানিয়াহুর বিরুদ্ধে এবার ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী
- আরও সস্তা হলো সোনা, ২২ ক্যারেটের নতুন দাম
- দলিল আছে, খতিয়ানও আছে—তবু কি জমির মালিক আপনি?
- ক্ষুব্ধ রাশেদ খাঁন, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন রাশেদ
- বাংলাদেশের আয়তন বাড়ছে, স্যাটেলাইটে ধরা পড়ল বদল
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- আমেরিকাকে ভোলাচ্ছে মায়ানমার , বাংলাদেশের সামনে বিপদ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- গাজী নজরুলের আসন নিয়ে নতুন মোড়, স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি
- জুলাই যোদ্ধাদের ঘিরে নিষিদ্ধ লীগের ‘নীল নকশা’
- হাসিনার দেশে ফেরা: দিল্লির কূটনৈতিক হিসাব-নিকাশ ও দুই কঠিন শর্ত
- ‘শেখ হাসিনাকে রাখতে চায় না মোদি ’
- চাঁদাবাজির ৫০ শতাংশ কমিশন চাইলেন হাসনাত আবদুল্লাহ (ভিডিওসহ)
- সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিলেন এমপি নুসরাত
- ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক: কঠিন পরীক্ষায় আইজেনকোট
- এক পরিবারের ৮৯৬ জনের নাগরিকত্ব বাতিল, ঝুঁকিতে আরও ২১০ জন!
- বিএসইসির বড় সিদ্ধান্ত: সচল হলো হিরুসহ ৭ জনের ৯৩ বিও হিসাব
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর













