জবরদখল মুক্ত হচ্ছে শেয়ারবাজারের ৫ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকারের আমলে জোর করে দখলে নেওয়া শেয়ারবাজারের ৫ ব্যাংক নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে। গত তিনদিনে এসব ব্যাংকেআওয়ামী পন্থীদের মদদপুষ্ঠবেশ কিছু শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করে ব্যাংক ছেড়ে চলে গেছেন।
অন্যদিকে, আওয়ামীপন্থীদের জবরদখল করা ব্যাংকগুলো আগের মালিকরা ও তাদের প্রতিনিধিরা নিয়ন্ত্রণ লাভের তোড়জোড় শুরু করেছেন।
ব্যাংকগুলো হলো-ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক-এসআইবিএল, ইউসিবি, ন্যাশনাল ব্যাংক ও আইএফআইসি ব্যাংক।
ইসলামী ব্যাংক
শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরের দিন ৬ আগস্ট ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের কাউকে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।
ব্যাংকটির সিবিএর শীর্ষ কর্মকর্তা আনিসুর রহমান বলেছেন, ২০১৭ সালের পরে যত এক্সিকিউটিভ এসেছেন, তারা আর এই ব্যাংকে ঢুকতে পারবেন না।
তিনি আরও বলেন, ২০১৭ সালের পর থেকে সকল অবৈধ পরীক্ষাবিহীন নিয়োগ বাতিল করা হবে। একইসঙ্গে এই সময় যাদের অবৈধভাবে চাকরি বাতিল করা হয়েছে তাদের চাকরি পুনরায় দেয়া হবে।
এরমধ্যে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী পদত্যাগ করেছেন।
এসআইবিএল
২০১৭ সালে শরীয়াভিত্তিক পরিচালিত এসআইবিএল-এর মালিকানা নেয় এস আলম গ্রুপ। বাংলাদেশ ব্যাংক ও একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে সব পরিচালককে তুলে নিয়ে এই ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়া হয়।
বৃহস্পতিবার ওই সময়কার চেয়ারম্যান মেজর (অব.) ডা. রেজাউল হক, তখনকার অন্যতম পরিচালক আনিসুল হকসহ কয়েকজন পরিচালক ব্যাংকে যান। তারা ব্যাংকে গিয়ে বোর্ডরুম ও চেয়ারম্যানের জন্য নির্ধারিত কক্ষে গিয়ে বসে পড়েন। এই সময় অনেক কর্মকর্তা সেখানে জড়ো হয়ে ব্যাংকটি 'এস আলমমুক্ত' করার দাবি তোলেন।
উপস্থিত আন্দোলনকারীদের চাপে পদত্যাগে বাধ্য হন এস আলম গ্রুপের আস্থাভাজন, ব্যাংকের ডিএমডি আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবিবুর রহমান। অবশ্য পরিচালনা পর্ষদের সবাই পলাতক থাকায় তাদের পদত্যাগপত্র গৃহীত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইউসিবিএল
২০১৭ সালে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরি জাবেদের পরিবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবির পর্ষদ থেকে পারটেক্স গ্রুপের সবাইকে সরিয়ে কর্তৃত্ব নেয়।
বৃহস্পতিবার ব্যাংকটির শেয়ারহোল্ডারদের ব্যানারে সাইফুজ্জামান চৌধুরি জাবেদ ও তার পরিবারের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় অবৈধভাবে লন্ডনে ইউসিবি ব্যাংকের ১২ হাজার কোটি টাকা পাচারকারী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও পরিবার থেকে ইউসিবি ব্যাংকের মুক্তি ও তাদের শাস্তি দাবি করা হয়।
ন্যাশনাল ব্যাংক
কয়েক মাস আগে এসআলম গ্রুপের নিয়ন্ত্রণে যায় ন্যাশনাল ব্যাংক। হাসিনা সরকারের পতনের পর ব্যাংকটির মালিকানা বদলের তোড়জোড় চলছে। বর্তমানে ব্যাংকটি চেয়ারম্যান এবং পরিচালকরা পালিয়ে রয়েছেন।
আইএফআইসি
ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়েছিলেন শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেয়ারবাজারের ‘দরবেশ’ খ্যাত সালমান এফ রহমান। তিনি শেখ হাসিনার সঙ্গে ভারতে পালিয়ে গেছেন।
সরকারের ৩২.৭৫ শতাংশ শেয়ার থাকা ব্যাংকটিতে বর্তমানে অস্থিরতা বিরাজ করছে। ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকটি সালমানের রাহুগ্রাসমুক্ত করার দাবি তুলেছেন।
মামুন/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের ১০ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে উঠে এলো যেসব বিষয়
- ড. ওসমান ফারুকের পদত্যাগের কারণ জানালেন জুলকারনাইন সায়ের
- উৎপাদনে ফিরেছে অ্যাপেক্স স্পিনিং
- দুই কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- বাজারে মিশ্র চিত্র, সূচক বাড়লেও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ঢাবি, বুয়েট, জাবি ও রাবির ভর্তি পরীক্ষা নিয়ে আদালতের আদেশ
- ব্যয় বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতায় চাপে ইউনিক হোটেলের মুনাফা
- যে কারণে মোজাফফর হোসেন স্পিনিংয়ের মুনাফায় ধস
- যে কারণে এপেক্স ফুটওয়্যারের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি
- বিক্রয় আয় বাড়ায় আমান ফিডের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- সমতা লেদারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের কড়া বার্তা
- ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলার নেপথ্যে
- চারবারের সাবেক সংসদ সদস্য হিরু এবার গ্রেপ্তার
- ৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ!
- স্পনসর ছাড়াই অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস ও কাজের সুযোগ
- স্বর্ণের বাজারে স্বস্তি, আজকের দাম প্রকাশ
- ফের শ্রমিক বিক্ষোভ, ১০ কারখানায় ছুটি; বন্ধ ৩৯টি
- কফি পৌঁছে দিতে গিয়ে ডেলিভারিম্যানের সামনে এলো অপ্রত্যাশিত ঘটনা
- আ.লীগের অডিও বিতর্ক, নতুন করে আলোচনায় হুমায়ূন আহমেদের উপন্যাস
- হাসিনাকে ফেরাতে ঢাকার আইনি প্রক্রিয়া শেষ!
- যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিএনপির এমপি
- সাদ্দাম থেকে সাঈদ খোকন, চেহারা বদলে আলোচনায় যেসব পলাতক
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- যুক্তরাষ্ট্রের অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, মিলবে যেসব সুবিধা
- ভারতকে মাইনাস করে চীন-বাংলাদেশ-মিয়ানমারের নতুন বাণিজ্য
- হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
- নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র
- ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে
- ১৫ ব্যাংকেই খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
- নিস্তেজ শেয়ারবাজারে হঠাৎ প্রাণের স্পন্দন, ঘুরে দাঁড়ানোর কি ইঙ্গিত?
- ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের ১০ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে উঠে এলো যেসব বিষয়
- উৎপাদনে ফিরেছে অ্যাপেক্স স্পিনিং
- দুই কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- বাজারে মিশ্র চিত্র, সূচক বাড়লেও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ব্যয় বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতায় চাপে ইউনিক হোটেলের মুনাফা












