শেয়ারবাজারে নিঃস্ব হয়ে গেছেন লাখের বেশি বিনিয়োগকারী
নিজস্ব প্রতিবেদক : ২০২২ সালের ২০ জানুয়ারি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৭ হাজার ১০৫ পয়েন্ট। তারপর থেকেই থেমে থেমে চলছে শেয়ারবাজারে পতন। সর্বশেষ ডিএসইর সূচক এসে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৪ পয়েন্টে। এই দুই বছর ২০ দিনে ডিএসইর সূচক কমেছে ১ হাজার ১৮১ পয়েন্ট।
এদিকে, চলতি বছরের জানুয়ারির প্রথম কর্মদিবসে ডিএসইর উদ্বোধনী সূচক ছিল ৬ হাজার ২৪৬ পয়েন্ট। বছরের ৫ মাস ২০ দিনে ডিএসইর সূচক কমেছে ১ হাজার ২২ পয়েন্ট। বছরের উদ্বোধনী দিনে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৮০ হাজার ৮৪৯ কোটি টাকা। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৩ হাজার ৬৪৫ কোটি টাকায়। বাজার মূলধন কমেছে ১ লাখ ৩৭ হাজার ২০০ কোটি টাকা।
সেন্ট্রাল ডিপজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে বর্তমানে পরিচালনযোগ্য বিও হিসাব ১৭ লাখ ৮৮ হাজার ২৪৪টি। চলতি বছরের প্রথম জানুয়ারিতে ব্যালেন্স শূন্য বিও হিসাব ছিল দুই লাখ ৯৬ হাজার ৯০১টি। বর্তমানে ব্যালেন্স শূন্য বিও হিসাব বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৯৮ হাজার ৮৯৩টি-তে। এই সময়ে ব্যালেন্স শূন্য বিও হিসাব বেড়েছে এক লাখ ১ হাজার ৯৯২টি।
অন্যদিকে, চলতি বছরের প্রথম জানুয়ারিতে শেয়ার থাকা বিও হিসাবের সংখ্যা ছিল ১৪ লাখ চার হাজার ২৮৯টি। সর্বশেষ ২০ জুন এই সংখ্যা কমে নেমেছে ১৩ লাখ ১৩ হাজার ৩৫৩টিতে। ফলে শেয়ার শূন্য বিও হিসাব বেড়েছে ৯০ হাজার ৯৩৬টি।
অন্যদিকে, চলতি বছরের প্রথম কর্মদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৫ হাজার ৯৬৪ কোটি ৬৫ লাখ টাকা। জুনের ২০ তারিখে এসে সেটা ৬ লাখ ৭২ হাজার ৯২৩ কোটি ৩২ লাখ টাকায় নেমেছে। ফলে সিএসইর বাজার মূলধন কমেছে ১ লাখ ৩ হাজার ৪১ কোটি ৩৩ লাখ টাকা। আর সিএসইর প্রধান সূচক ১৮ হাজার ৫০৫ পয়েন্ট থেকে গত প্রায় ছয় মাসে কমে এখন ১৪ হাজার ৭৮৬ পয়েন্টে এসেছে। সিএসইর সূচক কমেছে ৩ হাজার ৭১৯ পয়েন্ট।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত প্রায় ৬ মাসে যে ১ লাখ ১ হাজার ৯৯২ জন বিনিয়োগকারীর পোর্টফোলিও শুন্য হয়ে গেছে, এরমধ্যে সিংহভাগই ফোর্স সেলের কারণে হয়েছে। যারা একেবারে নিঃস্ব হয়ে গেছে। বাকিরা আরও পতনের ভয়ে শেয়ার বিক্রি করে পোর্টফোলিও শুন্য করে ফেলেছেন।
সম্প্রতি ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যাপিট্যাল গেইন আরোপের বিষয়কে কেন্দ্র করে শেয়ারবাজারে পতনের চাপ কয়েক গুণে বেড়েছে। এই সময়েই বিনিয়োগকারীরা ফোর্স সেলের কবলে পড়ে বেশি নিঃস্ব হয়েছেন।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআ) সূ্ত্র জানিয়েছে, ক্যাপিট্যাল গেইনের প্রস্তাব প্রত্যাহার করা হবে। খবরটি গণমাধ্যমসহ বিভিন্ন পর্যায়ে প্রকাশও হয়েছে। কিন্তু তারপরও বিনিয়োগকারীরা বাজারে ফিরছে না। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার সংকট এখনো কাটেনি।
এএসএম/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ




.jpg&w=50&h=35)
.png&w=50&h=35)




