কোনো কিছুই কাজ করছে না শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে কোনো কিছুই এখন আর কাজ করছে না। বিনিয়োগকারীরা এখন কোনো আশাতেই নির্ভর করতে পারছে না। যে কারণে পতনের তান্ডব অব্যাহত রয়েছে দেশের উভয় শেয়ারাবাজরে।
গত দুই মাসের বেশি সময় ধরে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে গেইন ট্যাক্স আরোপের খবরে শেয়ারবাজারে চলছে ধারাবাহিক পতনের মাতম। এই সময়েপ্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৭৫০ পয়েন্টের কাছাকাছি।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে গেইন ট্যাক্স আরোপ করার প্রস্তাব করা হলে বাজারে আরও আতঙ্ক তৈরি হয়। যে কারণেরোববার ও সোমবার উভয় দিন ডিএসইর সূচক পড়ে যায় ১৩২ পয়েন্ট। আজ মঙ্গলবারও সূচকের পতন হয়েছে প্রায় ৩৬ পয়েন্ট।
বাজার সংশ্লিষ্টরা আশা করেছিলেন আজ পতনের তান্ডব থামবে এবং বাজার ঘুরে দাঁড়াবে। কারণ বাজেট প্রস্তাবের পর রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে ছুটে গিয়েছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। উভয় সংস্থা প্রধান প্রায় দেড় ঘন্টা ক্যাপিটাল গেইন ট্যাক্স-সহ শেয়ারবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিএসইসির চেয়ারম্যান ক্যাপিটাল গেইন ট্যাক্সের নেতিবাচক প্রভাবের বিষয়টি এনবিআর চেয়ারম্যানকে বুঝাতে সক্ষম হলে এনবিআর চেয়ারম্যান ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক মনোভাবপ্রকাশকরেন। এই বিষয়ে শেয়ারনিউজ-সহ কয়েকটি নিউজ পোর্টালে খবরও প্রকাশিত হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করেছিলেন, গত দেড় বছর যাবত শেয়ারবাজারে ধারাবাহিকভাবে পতন চলছে। এই সময়ে ডিএসইর সূচক গায়েব হয়ে গেছে ২ হাজারের বেশি। ২০২২ সালের ২০ জানুয়ারি যেখানে ডিএসইর সূচক ছিল ৭ হাজার ১০৫ পয়েন্ট। ১৭ মাস ১০ দিন পর গতকাল ১০ জুন ডিএসইর সূচক দাঁড়িয়েছে ৫ হাজার ১০৫ পয়েন্টে। এই সময়ে ডিএসইর সূচক কমেছে পুরো ২ হাজার পয়েন্ট। আর ক্যাপিট্যাল গেইন ট্যাক্সকে কেন্দ্র করে সূচক খোয়া গেছে ৭৫০ পয়েন্টের কাছাকাছি।
বাজার সংশ্লিষ্টরা আশা করেছিলেন, গেইন ট্যাক্স আরোপের বিষয়ে ইতিবাচক খবরে বাজার আজ মঙ্গলবার ঘুরে দাঁড়াবে বাজার। কিন্তু কিছুতেই কিছু হলো না। বাজার আজও ছিল লাগামহীন। তবে আগের দুই দিনের চেয়ে তান্ডব কমেছে। তাঁরা আশা করছেন, আগামী কাল থেকে বাজারঘুরে দাঁড়াতে পারে।
মঙ্গলবারের বাজার পর্যালোচনা
আজ মঙ্গলমবার (১১ জুন) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৯.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮০৩ পয়েন্টে।
আজ ডিএসইতে ৪৩১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩১৮ কোটি ৭৮ লাখ টাকার।
আজ ডিএসইতে ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৩০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) আজ লেনদেন হয়েছে ১০৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ২৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এদিন সিএসইতে ২১১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের।
আগের দিন লেনদেন হয়েছিল ২১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরমধ্যে দর বেড়েছিল ২২টির, কমেছিল ১৬৭টির এবং অপরিবর্তিত ছিল ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।
শেয়ারনিউজ, ১১ জুন ২০২৪
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে রুমিন ফারহানার বড় অভিযোগ
- খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২
- স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রসিকতা
- দুর্যোগে স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত
- ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
- মেয়েকে হত্যা করল বাবা-মা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর রহস্য
- সূচকের ঊর্ধ্বগতিতে বাজার মূলধনের বড় উল্লম্ফন
- দানবাক্সে পাওয়া চিঠি ঘিরে সিলেটে চাঞ্চল্য
- গ্রাহকদের অংশগ্রহণে ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় সমাবেশ
- হাসিনার দেশে ফেরা নিয়ে বড় মন্তব্য করলেন আসিফ নজরুল
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড—ইপিএস
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- জামিনে মুক্তির পর স্ত্রী-সন্তানসহ ৬ জনকে হত্যা
- সঞ্চয়পত্রে কর রিফান্ডের সুযোগ, বদলে গেল উৎসে করের নিয়ম
- সরকারের নতুন পরিকল্পনা, রেশন পাবেন যারা
- ৫ কারণে কিছু মানুষ মশার কাছে বেশি আকর্ষণীয়
- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন
- সংসদ বনাম রাজপথ—হাসনাত আবদুল্লাহর নতুন বার্তা
- পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন, বদলাচ্ছে যেসব বিষয়
- স্বর্ণ-রুপার দামে নতুন সমন্বয়, বাজুসের সর্বশেষ ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মোড়ে, ট্রাম্পের কড়া হুমকি
- ভিসা নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব
- আপিল বিভাগের রায়ের পর সংবিধানে বড় পরিবর্তন
- ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
- রপ্তানি ও কর্মসংস্থান—দুই দিকেই ধাক্কা
- ভারী বৃষ্টি ও বন্যার কারণে এনসিপির নতুন সিদ্ধান্ত
- যেসব খাবারে সবচেয়ে বেশি প্রোটিন থাকে
- একটি মশার কামড়েই বিপদ!
- হাসিনার ভাষণ প্রচার নিয়ে সরকারের কড়া বার্তা
- পরপর দুই ভূমিকম্পে আতঙ্ক, নতুন সতর্কবার্তা
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে




.jpg&w=50&h=35)



