ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেপিট্যাল গেইন করের বাইরে থাকবেন
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে বিনিয়োগ করে ৪০ লাখ টাকার বেশি মুনাফার ওপর কর আরোপের কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি আগামী (২০২৪-২৫) অর্থবছরের বাজেট প্রস্তাবে বিষয়টি অন্তর্ভুক্ত করতে চায়। সেক্ষেত্রে করের হার হতে পারে ১৫ শতাংশ।
তবে মূলধনি আয়ের (ক্যাপিটাল গেইন) ওপর কর আরোপের বিষয়টি শেষ পর্যন্ত চূড়ান্ত হলেও ক্ষুদ্র বিনিয়োগকারীরা এর আওতায় আসবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তি বিনিয়োগকারীদের অনেকেই শেয়ারবাজারে বড় অঙ্কের বিনিয়োগ করেন। তাদের অনেকে বিপুল পরিমাণ মুনাফাও করেন। তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে অনেক সময় ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। বড় বিনিয়োগকারীরা বেশিরভাগ সময়ই মুনাফা করেন। তবে সরকার সেখান থেকে কোনো রাজস্ব পায় না।
এসব কারণে শেয়ারবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা দিয়ে আগামী বাজেটে বড় বিনিয়োগকারীদের ওপর কর আরোপ করা হতে পারে। এই ক্ষেত্রে, যদি একজন বিনিয়োগকারী ৪০ লাখ টাকার বেশি লাভ করেন, তাহলে সরকারকে কর দিতে হতে পারে। এক্ষেত্রে করের হার ১৫ শতাংশ নির্ধারণ করা হতে পারে। বর্তমানে, পৃথক বিনিয়োগকারীরা মূলধন লাভ কর থেকে অব্যাহতিপ্রাপ্ত।
এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আসন্ন বাজেটে শেয়ারবাজারের মূলধন লাভের ওপর কর আরোপের প্রস্তাব করা হতে পারে। এক্ষেত্রে লাভের ১৫ শতাংশ দিতে হতে পারে।
এ ধরনের সিদ্ধান্তে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন কি না—জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘সাধারণত কোনো ক্ষুদ্র বিনিয়োগকারীর বছরে ৪০ লাখ টাকা মুনাফা করার বাস্তবতা নেই। আর যারা ৪০ লাখ টাকার বেশি মুনাফা করেন, তারা নিশ্চয়ই ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে পড়বেন।’
এ বিষয়ে মন্তব্য চাওয়া হলে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি ও ব্র্যাক-ইপিএল স্টক ব্রোকারেজের পরিচালক সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘প্রাতিষ্ঠানিকভাবে আমরা ক্যাপিটাল গেইনে ট্যাক্স দিয়ে থাকি। আমরা যতটুকু জেনেছি, এবার ব্যক্তির ক্ষেত্রেও ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করা হতে পারে।
তিনি আরো বলেন, এ ক্ষেত্রে আমরা চাই সাধারণ বিনিয়োগকারীর বিষয়টি বিবেচনায় নিয়ে যাতে করা হয়। কারণ অনেক বিনিয়োগকারী পুঁজিবাজারে রয়েছেন, যারা পেনশনের অর্থ বিনিয়োগ করে আয় করছেন। সবার ওপর করারোপ করা হলে তাতে বাজারে বিরূপ প্রভাব পড়বে। যেহেতু আমাদের পুঁজিবাজার একটা ভারনারেবল পজিশনে আছে।’
৪০ লাখ টাকার বেশি মুনাফার ওপর ট্যাক্স আরোপ করা হলে বাজারে তার প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে ডিবিএ সভাপতি বলেন, 'ব্যক্তিগত খাতে এমন বিনিয়োগকারী থাকতে পারে। তাদের কর দিতে হবে। কারণ আমাদের করের টাকায় দেশ চলবে।
শেয়ারনিউজ, ১৮ মে ২০২৪
পাঠকের মতামত:
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরি ফিরে এলো, কারণ জানতেই ক্ষুব্ধ যাত্রীরা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ৯৯৯ নম্বরে ফোনকল দিয়ে যেভাবে উদ্ধার হলেন ৪ ছাত্র
- বন্যায় মৃত্যু বেড়ে ৫১, সাত জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
- জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার বিএনপির শোক দিবস
- বিদেশ সফর, নির্বাচনসহ নানা ইস্যুতে বিএনপির সিদ্ধান্ত
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ডেফোডিলের শেয়ারে ৩০৮% লাফ, কারসাজির গন্ধ!
- চার প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের ঘোষণা
- ডিএসই-৩০ সূচকে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে ৩ কোম্পানি
- ডলার সংকটের মাঝে আইএমএফ নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- ৩৬ কোটি টাকার সব সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন তরুণ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
- বিএসইসির সংস্কার পরিকল্পনার প্রভাবে রেকর্ড উত্থানে সপ্তাহের সূচনা
- ১২ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ঢাকাবাসীর জন্য আরও বড় সতর্কতা!
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাতায়াতকারীদের জন্য জরুরি সতর্কতা
- কাতারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে
- খেলাপি ঋণ আদায়ে নতুন উদ্যোগ, বাস্তবে মিলছে না সুফল
- দুই উদ্যোক্তার শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা
- ইস্টার্ন লুব্রিকেন্টসের ব্যবসা সম্প্রসারণে ইআরজিওএন ট্রান্সফরমার অয়েল বিতরণ চুক্তি
- বাজুসের নতুন ঘোষণা: বেড়েছে স্বর্ণ ও রুপার দাম
- হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন
- অতিরিক্ত সময়ে জিতে সেমিফাইনালে আর্জেন্টিনা
- নাটকীয় প্রত্যাবর্তনে নরওয়েকে বিদায়, সেমিফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রের হামলার পর বড় ঘোষণা ইরানের
- ঢাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ নেই, কারণ জানাল কর্তৃপক্ষ
- আবহাওয়া অফিসের নতুন সতর্কতা: ১৩ অঞ্চলে দমকা হাওয়া
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে রুমিন ফারহানার বড় অভিযোগ
- খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২
- স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রসিকতা
- দুর্যোগে স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত
- ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
- মেয়েকে হত্যা করল বাবা-মা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর রহস্য
- সূচকের ঊর্ধ্বগতিতে বাজার মূলধনের বড় উল্লম্ফন
- দানবাক্সে পাওয়া চিঠি ঘিরে সিলেটে চাঞ্চল্য
- গ্রাহকদের অংশগ্রহণে ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় সমাবেশ
- হাসিনার দেশে ফেরা নিয়ে বড় মন্তব্য করলেন আসিফ নজরুল
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড—ইপিএস
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- জামিনে মুক্তির পর স্ত্রী-সন্তানসহ ৬ জনকে হত্যা
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ডেফোডিলের শেয়ারে ৩০৮% লাফ, কারসাজির গন্ধ!
- চার প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের ঘোষণা
- ডিএসই-৩০ সূচকে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে ৩ কোম্পানি










