দুই ইস্যুতে নতুন করে নাকাল শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক : বড় আশা দিয়ে সপ্তাহের শুরুতে শেয়ারবাজারের লেনদেন আরম্ভ হয়েছিল। প্রথম কর্মদিবস রোববার শেয়ারবাজারের সূচক বেড়েছিল ৩৫ পয়েন্টের বেশি। এদিন বিকালে খবর আসে দেশের রিজার্ভ ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।
এই খবরে শুরু হয় শেয়ারবাজারে ধারাবাহিক পতন। তারপর বুধবার যোগ হয় কেপিট্যাল গেইন ট্যাক্স আরোপের খবর।নতুন এইদুই ইস্যুতে পতনের শেয়ারবাজার আরও নাকাল হয়ে পড়ে। যার ফলে চার কর্মদিবসে শেয়ারবাজারের সূচক ১৭৯ পয়েন্ট উধাও হয়ে যায়। আর বিনিয়োগকারীরা হারায় প্রায় ৯ হাজার ৮০০ কোটি টাকার মূলধন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার শেয়ারবাজার উত্থানে ফিরে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বৃদ্ধি পায় ৩৫ পয়েন্টের বেশি। এদিন বিকালে বাজারে খবর আসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমে দাঁড়িয়েছে ১০ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে।
রিজার্ভ কমার খবরে পরের দিন সোমবার শুরুথেকেই দেখা যায় বাজারে পতনের তান্ডব। সোমবার ও মঙ্গলবার দুই দিনের তান্ডবে সূচক কমে যায় ১১১ পয়েন্ট।
এরপর মঙ্গলবার বিকালে খবর আসে জাতীয় রাজস্ব বোর্ডের সভায় ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ অনুমোদন। যার ফলে বুধবার বাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকলেও ওইদিন সূচক পড়ে যায় ৫৮ পয়েন্ট।অর্থাৎ উত্থানের বাজারে ফের পতনের চাপ।
আজ বৃহস্পতিবার শুরুতেই উভয় বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও কিছুক্ষণ পরই শুরু হয় পতনের মাতম। তারপর দিনভর আতঙ্ক ছাড়িয়ে শেষ বেলায় কিছুটা স্বস্তিতেফিরে উভয় বাজার। এদিন লেনদেনের এক পর্যায়ে ডিএসইর সূচক ২৫ পয়েন্টের বেশি পড়ে যায়। যা শেষ বেলায় স্থির হয় ১০ পয়েন্টের নিচে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত চার কর্মদিবসে পতনের বাজারকে নতুনকরে নাকাল করে ছেড়েছে। তবে আশার কথা হলো, শেষ দিনের শেষ ভাগে বাজারে কিছুটা স্ট্রেনথ দেখা যায়। এতে বুঝা যায়, বাজার যা পড়ার পড়েছে। এখন বাজার ঘুরে দাঁড়ানোর পালা। আশা করা যায় রোববার থেকে বাজার ভালো হবে।
বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা
আজ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৬ মে) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৯.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫১৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ০.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৭৩ পয়েন্টে।
আজ ডিএসইতে ৫৭৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫২৬ কোটি ৩৩ লাখ টাকার। যা আগের দিনের চেয়ে ৪৯ কোটি ৫৪ টাকা বেশি।
আজ ডিএসইতে ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২২ টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।
অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) আজ লেনদেন হয়েছে ৫৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এদিন সিএসইতে ২৫১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের।
আগের দিন লেনদেন হয়েছিল ২৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরমধ্যে দাম বেড়েছিল ৩২টির, কমেছিল ১৭৪টির এবং অপরিবর্তিত ছিল ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।
শেয়ারনিউজ, ১৬ মে ২০২৪
পাঠকের মতামত:
- ডিএসইর সিদ্ধান্তে আইন লঙ্ঘনের অভিযোগ
- ফেস দ্যা পিপলকে ঘিরে নতুন বিতর্ক, তদন্ত করবে পিবিআই
- নতুন পে-স্কেলের গেজেট জুলাইয়ে নয়, জানা গেল সম্ভাব্য নতুন সময়
- শেখ হাসিনাকে নিয়ে চিফ প্রসিকিউটরের বড় মন্তব্য
- জনসংখ্যায় শীর্ষে, ফুটবলে পিছিয়ে—বিশ্বকাপ নিয়ে চমকপ্রদ বাস্তবতা
- ফার্স্ট ফাইন্যান্সে গভীর আর্থিক সংকট, টিকে থাকা নির্ভর করছে নিয়ন্ত্রক সহায়তার ওপর
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সরকারি ব্যানার ডিজাইনে নতুন নিয়ম, যা জানা জরুরি
- ০৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- সূচকের জোরালো উত্থানে সপ্তাহ শুরু, নতুন রেকর্ডের প্রত্যাশায় শেয়ারবাজার
- ০৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ত্রৈমাসিক প্রতিবেদন নিয়ে বিভ্রান্তি দূর করল বিএসইসি, গুরুত্ব পাচ্ছে স্বচ্ছতা ও মানোন্নয়ন
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিএসইর অনুসন্ধানের জবাবে উৎপাদন পরিস্থিতি জানাল ফু-ওয়াং ফুডস
- খামেনির শেষ বিদায়ে কারা গেল, কারা গেল না—নতুন তথ্য প্রকাশ
- ভেনেজুয়েলায় থামছেই না কম্পন, ৯৪২ আফটারশক
- খামেনির জানাজার জনসমুদ্র দেখে যা বললেন ট্রাম্প
- ভারতে 'বাংলাদেশি' সন্দেহে আটক ৫০ জন, ডিপোর্ট প্রক্রিয়া শুরু
- সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- ৮৬ বার ‘স্যার’ বলেই আলোচনায় কৃষি কর্মকর্তা, ব্যাখ্যায় যা বললেন
- ভোট দিলেন না শাকিব, জানা গেল আসল কারণ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেষ পর্যন্ত বিদায় নিল তান্ত্রিকেরই দেশ
- বাংলাদেশের দুই বড় ইস্যুতে সতর্ক নজর দিল্লির
- খামেনির জানাজা ঘিরে চাঞ্চল্য, মরদেহ সংরক্ষণ নিয়ে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৫ হাজার ২১৩ কোটি টাকা
- ভাতার আবেদন নিয়ে বড় ঘোষণা, জেনে নিন পুরো প্রক্রিয়া
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
- জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন
- তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি
- ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা
- শক্তিশালী এল নিনোর সতর্কবার্তা দিল ডব্লিউএমও
- একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে কাঠামোগত সংস্কারে একগুচ্ছ প্রস্তাব
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
- বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
- হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী
- প্রধানমন্ত্রীর চীন সফরের পর নড়েচড়ে বসেছে ভারত
- শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে এনপলি গ্রুপের নতুন কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডিএসইর সিদ্ধান্তে আইন লঙ্ঘনের অভিযোগ
- ফার্স্ট ফাইন্যান্সে গভীর আর্থিক সংকট, টিকে থাকা নির্ভর করছে নিয়ন্ত্রক সহায়তার ওপর
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ০৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার









