শেয়ারবাজারে সূচক সামান্য কমলেও উত্তাপ ব্যাপক
নিজস্ব প্রতিবেদক : টানা চার কর্মদিবস উত্থানের পর আজ মঙ্গলবার শেয়ারবাজারে সামান্য সংশোধন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ প্রধান সূচক কমেছে পৌনে দুই শতাংশ। কিন্তু পতন সামান্য হলেও পতনের গভীরতা ছিল ব্যাপক। আজ যৎসামান্য পতনেও প্রায় ৫ ডজন কোম্পানির শেয়ার ছিল ক্রেতাশুন্য।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত চার কর্মদিবসে ডিএসইর সূচক বেড়েছে ১৫৮ পয়েন্ট। আগের দিন সূচক বেড়েছে ৩৫ পয়েন্টের মতো। সেই ধারাবাহিকতায় আজ লেনদেনও শুরু হয়েছিল উত্থান প্রবণতায়। লেনদেনের প্রথম ভাগে ১০টা ৪৪ মিনিটে ডিএসইর প্রধান সূচক ৪৪ পয়েন্ট বেড়ে লেনদেন হয়। তারপর বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তোলার প্রবণতা জোরদার হলে সেল প্রেসার বেড়ে যায়। যার ফলে বাজার সংশোধনের পথে নেমে আসে। বেলা সোয়া ১টায় সূচক ১৪ পয়েন্টের বেশি কমে লেনদেন হতে দেখা যায়। তবে শেষ ভাগে বাই প্রেসার কিছুটা বাড়তে থাকায় সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হয়। শেষবেলায় ডিএসইর সূচক পৌনে দুই পয়েন্ট কমে স্থির হয়।
এর আগে গত ২৯ এপ্রিল থেকে বাজার নেতিবাচক প্রবণতা থেকে ইতিবাচক প্রবণতায় টার্ন নেয়। গত চার কর্মদিবস বাজার বেশ ভালো ছিল। এই চার কর্মদিবসে ডিএসইর সূচক ফিরেছে ১৫৮ পয়েন্ট। চার কর্মদিবস পর আজ বাজারে কিছুটা সংশোধন দেখা যায়। তবে আজ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। যা বাজারের জন্য ইতিবাচক।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই চার কর্মদিবসে যেসব বিনিয়োগকারীরা নতুন করে শেয়ার কিনেছিলেন, তারা সবাই মুনাফায় রয়েছেন। তাদের মুনাফা তোলার চাপে বাজারে আজ কিছুটা সংশোধন হয়েছে। তবে সেটা খুবই সামান্য। তাঁদের মতে, বাজার দু’একদিন এভাবে মিশ্র প্রবনতায় ঘুরাফিরা করতে পারে। তারপর আবারও সামনের দিকে এগুবে।
মঙ্গলবারের বাজার পর্যালোচনা
আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৭ মে) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭২৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৬.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪০ পয়েন্টে।
আজ ডিএসইতে ১১০৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ১০৯৫ কোটি ৬৪ লাখ টাকার। যা আগের দিনের চেয়ে ১২ কোটি ৭০ লাখ টাকা বেশি।
আজ ডিএসইতে ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১ টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
আজ সিএসইতে ২৪৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের।
আগের দিন সিএসইতে ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ১৫৬টির, কমেছিল ৫৮টির এবং অপরিবর্তিত ছিল ১৩টি প্রতিষ্ঠানের।
শেয়ারনিউজ, ০৭ মে ২০২৪
পাঠকের মতামত:
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- ফোনে নতুন আতঙ্ক, ফাঁদে পা দিলেই ব্যাংকের টাকা গায়েব
- বাংলাদেশ ‘নিয়ন্ত্রণে’ নেওয়ার হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর
- "যেমন এমপি, তেমন মন্ত্রী, খাপে খাপ মমতাজের বাপ"
- মেধাবীদের জন্য তিন লাখ সাইকেল, মান যাচাইয়ে চালালেন প্রধানমন্ত্রী
- একনেকে নতুন ৫ ও সংশোধিত ৯ প্রকল্প, বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে
- হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
- শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ
- জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম
- ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- পুলিশ প্রশাসনে বড় রদবদল, নতুন এসপি পেল ৭ জেলা
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ
- শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আর্থিক প্রতিবেদনে দুই আপত্তি
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের
- কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি
- লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ
- আরও ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন
- আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন নয়ন
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, আজ থেকে নতুন দর কার্যকর
- গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার
- ৮ লাখের বেশি শেয়ার উপহার পাবেন বীকন ফার্মার স্পনসর পরিচালক
- টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- ৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত








.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)


