হামলার ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে যুক্তরাষ্ট্রে হাজার হাজার বাংলাদেশি
প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে গুলিতে দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় চার দিন আগে বন্দুকধারীকে গ্রেপ্তার করা হলেও বাফেলো প্রবাসী বাংলাদেশিদের মধ্যে হামলার আশঙ্কা এখনো কাটেনি।
প্রবাসীরা এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানালেও পুলিশ বিভাগ তা বাস্তবায়ন করেনি। ফলে হাজার হাজার বাংলাদেশি আতঙ্কে দিন কাটাচ্ছেন।
বাফেলোর আবাসন ব্যবসায়ী আবুল বাশার জানান, গত ১০ বছরে নিউইয়র্ক সিটিসহ বিভিন্ন রাজ্য থেকে প্রায় অর্ধ লাখ বাংলাদেশি বাফেলোতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। তিনি দীর্ঘদিন ধরে এখানে স্বল্পমূল্যের বাড়ি কিনে সেগুলো মেরামত করে ভাড়া দিয়ে ব্যবসা করে আসছেন।
বাংলাদেশির গুলিতে মারা যাওয়ার ঘটনা আগে কখনো ঘটেনি। গত শনিবার (২৭ এপ্রিল) বন্দুকধারীর গুলিতে আবু সালেহ মোহাম্মদ ইউসুফ (৫৩) ও বাবুল মিয়া (৫৮) নিহত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই রাতে ঘুমাতে পারেন না। কর্মক্ষেত্রে সবসময় একটা ভয় থাকে।
তিনি বলেন, কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের বাংলাদেশিদের বাড়ির অধিকাংশ ভাড়াটিয়া মাসের পর মাস ভাড়া পরিশোধ না করে মালিকদের হুমকি দিয়ে আসছে। আমরা সব সহ্য করছি। ভাড়া আদায়ের জন্য পুলিশের কাছে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বাফেলো প্রবাসী বাংলাদেশিরা।
আবুল বাশার বলেন, বাফেলোতে বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করলেও এখানে কোনো ঐক্যবদ্ধ সম্প্রদায় নেই। সবাই নেতা হতে ব্যস্ত। কোনো অনুষ্ঠান হলে সবাই বক্তৃতা দিতে ব্যস্ত হয়ে পড়ে। তাই ঐক্যবদ্ধ জনগোষ্ঠী গড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের আহ্বান জানান তিনি।
গত শনিবার (২৭ এপ্রিল) বন্দুকধারীর গুলিতে সিলেটের কানিঘাট উপজেলার আবু সালেহ মোহাম্মদ ইউসুফ (৫৩) ও কুমিল্লার বাবুল মিয়া (৫৮) নিহত হন। বাবুল মিয়া সপরিবারে মেরিল্যান্ডে থাকতেন।
তিনি সম্প্রতি বাফেলোতে একটি বাড়ি কিনেছেন। আর ইউসুফ গত ডিসেম্বরে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বাফেলোতে আসেন স্থায়ীভাবে বসবাসের জন্য।
গত রোববার (২৮ এপ্রিল) ডেল ও’ কামিংস নামে ৩১ বছর বয়সী বন্দুকধারীকে গ্রেপ্তার করে পুলিশ। বাফেলো সিটি মেয়র বাইরেন ডাব্লিউ ব্রাউন সংবাদ সম্মেলনে বলেন, বাফেলোর আইনশৃঙ্খলা সুরক্ষায় তারা বদ্ধপরিকর।
পুলিশ কমিশনার জোসেফ গ্রেমাগলিয়া জানান, আগের চেয়ে সেখানে পুলিশের টহল বাড়ানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা অ্যাটর্নি জে কিন বলেন, ডেল কামিংসের বিরুদ্ধে বাফেলো ফৌজদারি আদালতে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। তিনি গৃহহীন। কোনো নির্দিষ্ট ঠিকানা না থাকায় তিনি কোনো মামলায় হাজির হননি। হত্যাকাণ্ডের সময় তাকে সিসিটিভিতে দেখা যায়।
ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বলেন, অস্ত্রটি ছিল বেআইনি। দুই বাংলাদেশিকে হত্যায় সেটি ব্যবহার করা হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
বেআইনি অস্ত্র বহনের মামলায় দোষী সাব্যস্ত হলে ডেল কামিংসের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। এমন মতামত জানিয়ে জে কিন বলেন, আর জোড়া খুনের ঘটনার দোষী সাব্যস্ত হলে আজীবন তাকে কারাগারে থাকতে হতে পারে।
শেয়ারনিউজ, ০৩ মে ২০২৪
পাঠকের মতামত:
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- এআইয়ের কাছে জীবনের এই পাঁচ পরামর্শ চাইবেন না
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- ‘এক নেতা, এক পদ’ নীতি, বিএনপিতে এবার কার ভাগ্যে কী আছে?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













