ভয়াবহ বিপর্যয় সামলে যেভাবে স্বাভাবিকতায় ফিরেছে আরব আমিরাত
প্রবাস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে ১৬ এপ্রিল স্মরণকালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয়। এরপরও দেশটি সব ধরনের বিপর্যয় সামাল দিয়ে স্বাভাবিকতায় ফিরে এসেছে ।
পাঁচ দশক আগে স্বাধীন রাষ্ট্র গঠনের পর প্রথম বারের মতো রেকর্ড সর্বোচ্চ ঝড়োবৃষ্টি ও জলাবদ্ধতার সাক্ষী হয় আরবের অন্যতম ধনী এই দেশটি। ১৯৪৯ সালের পর গত ৭৫ বছরে এবারই সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দেশটিতে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, মুষলধারে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড় ও শিলাবৃষ্টির পর মরুভূমির দেশটি মারাত্মক বন্যার সম্মুখীন হয়। এই কারণে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সহ বেশিরভাগ বিমানবন্দরে ফ্লাইট বিঘ্নিত হয়েছে, লক্ষ লক্ষ যাত্রী আটকা পড়ে।
দুবাইয়ের রাস্তায় বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় আটকা পড়ে হাজারো গাড়ি, দোকানপাট, শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান অচল হয়ে পড়ে। মেট্রোরেল স্টেশনে দেখা যায় হাঁটু সমান পানি। এমন কি মেট্রোরেলের ট্র্যাকও ডুবে যায়। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।
১৫ এপ্রিল সন্ধ্যা থেকে শুরু হওয়া তুমুল এ ঝড়োবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় দুবাইসহ পুরো আরব আমিরাতে অচলাবস্থার মতো পরিস্থিতি দেখা দেয়।
৭৫ বছরের মধ্যে এই প্রথমবারের মতো মরুর দেশে দেখা দেয় প্লাবনের মতো জলাবদ্ধতা। মধ্যপ্রাচ্যের ব্যবসার নগরী ব্যস্ত শহর হিসেবে পরিচিত দুবাইও হয়ে পড়ে অনেকটা স্থবির।
তবে স্বস্তির বিষয় মাত্র কয়েক দিনের ব্যবধানে অবস্থা স্বাভাবিক হতে শুরু করে। বাসিন্দারা কাজে যোগ দিতে দেখা যায়। প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করে।
সরকার ও প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রমে এমনটি সফল হয়। আমিরাতের পুনরুদ্ধার সম্ভব হয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত কর্মযজ্ঞের কারণে।
সোমবার (২৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় জরুরী, সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনসিইএমএ) জারি করা একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তাদের মাঠপর্যায়ের দলগুলো ন্যাশনাল গার্ড কমান্ড এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা নিরন্তর কাজ করে।
পুনরুদ্ধারের প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি গোটা আমিরাতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে তাদের প্রশংসনীয় ভূমিকা রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এনসিইএমএ-এর যৌথ প্রচেষ্টায় ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি এবং ন্যাশনাল গার্ড, ফেডারেল এবং স্থানীয় অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ভয়াবহ এই বিপর্যয় কাটিয়ে ওঠে।
সেই সঙ্গে সাধারণ মানুষের সহায়তায় আমিরাত সরকার দ্রুত পরিস্থিতি সামাল দেয়। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয় সরকার।
এই ব্যাপক কর্মযজ্ঞের সময়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২ লাখ ৭৬ হাজারেরও বেশি ফোন কল গ্রহণ করে। এতে সরাসরি সম্পৃক্ত হয় ৯৭টি প্রতিষ্ঠান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৭ হাজার সদস্য দিনরাত কাজ করেছেন।
স্থানীয় অফিসের ১৫ হাজারেরও বেশি কর্মকর্তা তাদের গুরু দায়িত্ব পালন করেন। এতে সাড়ে পাঁচশ স্বেচ্ছাসেবক, ১৬১টি বেসরকারি প্রতিষ্ঠান, ৫ হাজার যানবাহন ও ভারী যন্ত্রপাতি এতে যুক্ত ছিল।
শেয়ারবাজার, ৩০ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













