আমেরিকায় শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের হামলা, গ্রেপ্তার অর্ধশত
প্রবাস ডেস্ক : ইজরায়েল বিরোধী স্লোগানে উত্তপ্ত আমেরিকা। ক্যালিফোর্নিয়া থেকে প্রিন্সটন, নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে আটলান্টার ইমোরি ইউনিভার্সিটি—সবখানে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গাজাকে মুক্ত করো, প্যালেস্টাইনিদের মুক্তি দাও’-শ্লোগানে মুখরিত শিক্ষার্থীরা বিক্ষোভে শামিল হয়েছেন অধ্যাপকেরাও।
পরিস্থিতি সামলাতে বিশ্ববিদ্যালয় চত্বরে চলে আসে পুলিশের বড় বাহিনী। চলছে বেপরোয়া লাঠিচার্জ। মাটিতে ফেলে পিছমোড়া করে হাতকড়া পরানো হচ্ছে বিক্ষোভরত পড়ুয়া-অধ্যাপকদের।
দেশটির বহু ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করা হয়েছে কয়েকশো পড়ুয়াকে। ইজরায়েল-বিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার জন্য প্রিন্সটন ইউনিভার্সিটির দুই ভারতীয় পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি হয়েছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছে।
শুক্রবার সকালে প্রিন্সটন চত্বরে তাবু খাটিয়েছিলেন বিক্ষোভকারীরা। সেখান থেকেই পরে তামিলনাড়ুর বাসিন্দা অচিন্ত্যা শিবলিঙ্গন এবং হাসান সইদকে গ্রেপ্তার করা হয়।
অচিন্ত্যা ‘পাবলিক অ্যাফেয়ার্স ইন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’ নিয়ে স্নাতকোত্তরের পড়াশোনা করছেন। হাসান পিএইচডি স্কলার। দুই পড়ুয়ার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে ‘অনুপ্রবেশের’ অভিযোগ আনা হয়েছে। তাদের ক্যাম্পাসে ঢোকার উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জেনিফার মোরিল বলেন,‘বিশ্ববিদ্যালয় চত্বরে তাঁবু খাটিয়ে নিয়ম ভেঙেছে ওরা।’
বিশ্ববিদ্যালয়ের অন্য এক মুখপাত্র মাইকেল হচকিস অবশ্য জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া কোনো পড়ুয়াকেই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে না। ছাত্রাবাসেও থাকতে দেওয়া হবে।
মোরিল বলেন, ‘বিক্ষোভকারী পড়ুয়াদের বারবার সতর্ক করা হয়েছিল। ওঁরা শোনেননি। আইন-শৃঙ্খলাভঙ্গের জন্য এখন ওঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।’
সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ছড়িয়েছে। আটলান্টার ইমোরি ইউনিভার্সিটির একটি ভিডিও ঘিরে প্রবল উত্তেজনা ছড়িয়েছে। ভিডিওয় দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের মাঠে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
শিক্ষার্থীরা বলছেন, আমকাই গ্রেপ্তার করা শুরু করে পুলিশ। এক পড়ুয়াকে মাটিতে ফেলে চেপে ধরে তারা। এই সময় এক অধ্যাপিকা প্রতিবাদ করতেই তার উপরেও ঝাঁপিয়ে পড়ে পুলিশ।
ক্যারোলিন ফোলিন নামে ওই নারী চিৎকার করে বলতে থাকেন, ‘আমি অধ্যাপিকা।’ কিন্তু, কেউ শোনেনি। মাটিতে ফেলে তাকে চেপে ধরে দুই-তিন জন পুরুষ পুলিশ। তারপর পিছমোড়া করে হাতকড়া পরানো হয়।
আটলান্টার এমরি বিশ্ববিদ্যালয়ে আজ ২৮ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের একাংশের অভিযোগ, ছাত্ররা তাদের দিকে জিনিস ছুড়ে মারে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাসায়নিক ও রাবার বুলেট ছোড়ারও খবর পাওয়া গেছে। আটলান্টা পুলিশও তা অস্বীকার করেছে।
নোয়েল ম্যাকাফি নামে এক ছাত্রী দাবি করেন, ‘শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলছিল। হঠাৎ পুলিশ চলে আসে। এক মিনিটের মধ্যে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।’
লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া আজ ইসরায়েল বিরোধী বিক্ষোভের কারণে তার স্নাতক অনুষ্ঠান বাতিল করেছে। প্রতিবাদ ছড়িয়ে পড়েছে আশেপাশের বিভিন্ন কলেজে।
ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ে ৩৩ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের করে দিতে পুলিশকে জানায়।
কলম্বিয়া ইউনিভার্সিটিতে একটু ভিন্ন চিত্র। গত সপ্তাহ থেকে সেখানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, গাজা যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট অর্থ ঢালছেন। অবিলম্বে এটা বন্ধ করতে হবে। একই সঙ্গে ইসরায়েলকে গাজায় নৃশংস হামলা বন্ধ করতে হবে।
শেয়ারনিউজ, ২৮ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি








.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
