বাংলাদেশের ওষুধ যাচ্ছে বিশ্বের ১৫৭ দেশে
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ওষুধ ৩০ বছর ধরে বিদেশে যাচ্ছে। ১৯৯৩ সালে প্যারাসিটামল গ্রুপের নাপাসহ ১৮ ধরনের ওষুধ রাশিয়ায় পাঠানোর মাধ্যমে রপ্তানির পথ খুলেছিল বেক্সিমকো ফার্মা।
পরের বছর যুক্ত হয় আরও কয়েকটি কোম্পানি।; অপসোনিন, স্কয়ার প্রভৃতি কোম্পানি গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিন রপ্তানি করে। এরপর রপ্তানিকারক কোম্পানিও বেড়েছে, ওষুধের সংখ্যাও বেড়েছে। বেড়েছে আমদানিকারক দেশের সংখ্যা এবং রপ্তানি আয়।
ঔষধ প্রশাসন অধিদপ্তর, ওষুধ শিল্প সমিতি, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও ওষুধ শিল্পের গবেষকরা জানিয়েছেন, ১০ বছর আগেও আমদানিকারক দেশের সংখ্যা ছিল ৯০, এখন ১৫৭। ভ্যাকসিন বাদে বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধই বিদেশে যাচ্ছে। সচল ২১৩টি কোম্পানির ৫০টিই রপ্তানি করছে।
দেশের চাহিদা পূরণ
স্বাধীনতার পর দেশের চাহিদার ৮০ শতাংশ ওষুধ আমদানি করতে হতো। স্থানীয় কোম্পানিগুলো মাত্র ২০ শতাংশ চাহিদা মেটাত। এখন মোট চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশেই উৎপাদিত হয়। চাহিদার মাত্র ২ শতাংশ ওষুধ আমদানি করতে হয়।
রপ্তানি বেড়েছে সাড়ে ছয়গুণ
গত ১৬ বছরে রপ্তানি আয় বেড়েছে প্রায় সাড়ে ছয়গুণ। ২০০৭ সালে রপ্তানি আয় ছিল ৪ কোটি ৩০ লাখ ডলার বা ২৯৬ কোটি ৭০ লাখ টাকা, গত অর্থবছরে আয় বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৫৪ লাখ ডলার বা প্রায় ২ হাজার কোটি টাকায়।
ওষুধ রপ্তানিতে এশিয়ায় বাংলাদেশ পঞ্চম অবস্থানে। স্বল্পোন্নত ওষুধ রপ্তানিকারক দেশের তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। বিদেশে কারখানা স্থাপন করেছে বাংলাদেশের বিভিন্ন কারখানা।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, গত ১৬ বছরে ২৯৬ কোটি টাকার রপ্তানি আয় বেড়ে হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। অর্থাৎ আয় বেড়েছে সাড়ে ছয়গুণেরও বেশি।
২০০৭-০৮ অর্থবছর থেকে গত ১৬ বছরের মধ্যে ১৫ বছরই আয় বেড়েছে। গত অর্থবছরে তার আগের অর্থবছরের তুলনায় রপ্তানি আয় ৭ শতাংশ কমে। ২০২২-২৩ অর্থবছরে ওষুধ রপ্তানি হয়েছে ১৭ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলারের। ২০২১-২২ অর্থবছরে এটি ছিল ১৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ডলারের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে ও ডলার সংকটের কারণে এই আয় কমেছে।
গত ১৬ বছরের মধ্যে ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ১৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ডলার বা ১ হাজার ৯৮২ কোটি ১৯ লাখ টাকার ওষুধ রপ্তানি হয়েছে।
১৫৭ দেশে রপ্তানি
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির তথ্য অনুযায়ী, ২০১৪ সালে ৯০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হতো। এখন হচ্ছে ১৫৭টি দেশে। অর্থাৎ গত ১০ বছরে আমদানিকারক দেশের সংখ্যা বেড়ে দ্বিগুণের কাছাকাছি পৌঁছেছে।
আমদানিকারক দেশগুলো হলো আফগানিস্তান, আজারবাইজান, ভুটান, কম্বোডিয়া, চীন, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, জর্ডান, জাপান, কোরিয়া, মঙ্গোলিয়া, মিয়ানমার, মালয়েশিয়া, ম্যাকাও, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, উজবেকিস্তান, ভিয়েতনাম, ইয়েমেন, তাইওয়ান, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন, লেবানন, কুয়েত, কাতার, ওমান, উপসাগরীয় দেশসমূহ (জিসিসি), তুর্কমেনিস্তান কাজাখস্তান, বাহরাইন, ব্রুনাই, দারুস সালাম, নরওয়ে, অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, মলদোভা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল রাশিয়া, রোমানিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, স্পেন, আয়ারল্যান্ড, বুলগেরিয়া, মেসিডোনিয়া, বসনিয়া, সান মারিনো, শাদ, মিসর, কেনিয়া, লিবিয়া, লাইবেরিয়া, মরিশাস, নাইজেরিয়া, সেনেগাল, সোমালিয়া, সোয়াজিল্যান্ড, তানজানিয়া, তিউনিসিয়া, টোগো, উগান্ডা, জ্যামাইকা, লাওস, জাম্বিয়া, মেক্সিকো, হাইতি, আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, মন্টিনেগ্রো, নিকারাগুয়া, পানামা, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, ভেনেজুয়েলা, প্যারাগুয়ে, উরুগুয়ে প্রভৃতি।
রপ্তানির শীর্ষ দেশ
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ২৮৯ কোটি টাকার সবচেয়ে বড় চালানটি গেছে মিয়ানমারে, যা মোট ওষুধ রপ্তানির ১৫ শতাংশ। এরপরই রয়েছে শ্রীলঙ্কা, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র। এই দেশগুলোতে ওই অর্থবছরে ওষুধ রপ্তানি হয়েছে যথাক্রমে ২ কোটি ৩২ লাখ ডলার বা ২৪৩ কোটি ৬০ লাখ টাকা, ২ কোটি ২৬ লাখ ডলার বা ২৩৭ কোটি ৩০ লাখ টাকা ও ১ কোটি ৩৪ লাখ ডলার বা ১৪০ কোটি ৭০ লাখ টাকার। আগের অর্থবছরেও বাংলাদেশের ওষুধের আমদানির শীর্ষে ছিল মিয়ানমার।
রপ্তানির তালিকায় নতুন নতুন ওষুধ যুক্ত হওয়ার তথ্য দিয়েছেন। বাংলাদেশের ৯টি কোম্পানি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ার ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে রপ্তানির অনুমোদন পেয়েছে।
বাজার বেড়েছে তিনগুণের বেশি
ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্য অনুযায়ি, দেশে প্রায় ২৬৫টি নিবন্ধিত অ্যালোপ্যাথিক ওষুধ কোম্পানি রয়েছে। এর মধ্যে সচল ২১৩টি কোম্পানি ১ হাজার ৩০০-এর বেশি জেনারের সাড়ে ২৫ হাজারেরও বেশি ওষুধ তৈরি করছে। এসব ওষুধের বাজারমূল্য ৪০ হাজার কোটি টাকা। অথচ ২০১৪ সালে ওষুধের অভ্যন্তরীণ বাজার ছিল সাড়ে ১৩ হাজার কোটি টাকার। অর্থাৎ গত ১০ বছরে ওষুধের বাজার বেড়েছে তিনগুণের বেশি।
বিদেশেও গড়ে উঠছে কারখানা
কেনিয়াতে স্কয়ারের কারখানা আছে। বেক্সিমকো সৌদি আরবে একটা কোম্পানির সঙ্গে কাজ করছে। ফিলিপাইনে স্কয়ারের কোম্পানি আছে। যার ফলে বিদেশেও ওষুধ শিল্পের শিক্ষিত লোকজনের চাকরির একটা বড় জায়গা তৈরি হচ্ছে।
শেয়ারনিউজ, ২৮ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- পুলিশের হাতে আটক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার
- আমাকে মনোনয়ন না দেয়ায় বিএনপিকে ধন্যবাদ
- গভর্নরের ঘোষণায় ইসলামী ব্যাংকিং সংস্কারে বড় পদক্ষেপ
- তামিম ইকবাল এখন বিসিবি সভাপতি!
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের আর্থিক নথি-পরিদর্শনে বিএসইসির তল্লাশি
- গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডে বিধিবহির্ভূত বিনিয়োগের অভিযোগ
- ৩ ব্যাংকের ২,৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
- সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য বড় সুখবর
- প্রবাসী বাংলাদেশিদের রেকর্ড রেমিট্যান্স
- আদালতের ভিড় ও হুড়োহুড়িতে সাবেক স্পিকারের বিপদ
- ফেরেশতারা নবীদের কাছে যেসব আকৃতিতে আসতেন
- একটি ভুল, আজীবনের অন্ধকার—আরিফার করুণ কাহিনি
- ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে
- তীব্র গরমে বদলে গেল আদালতের ড্রেস কোড
- আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে যা জানা গেল
- সি-১৩০ ধ্বংসের পর এবার প্রমাণ প্রকাশ করল ইরান
- ডিএসই পর্ষদে যোগ দিলেন ব্রিগেডিয়ার আশিকুর রহমান
- সূচক উত্থানের নেতৃত্বে ৬ কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড প্রায় দুই ডজন কোম্পানি
- লন্ডনে ইউনূস-তারেক সাক্ষাৎ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- আল্টিমেটাম নিয়ে এমপিকে স্পিকারের কড়া জবাব
- সরকারবিরোধী পোস্টের জেরে গ্রে/প্তার—শেষ পর্যন্ত যা হলো
- গুমের বিচার নিশ্চিতে সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস
- বৈশ্বিক অস্থিরতার মধ্যেও শেয়ারবাজারে সুবাতাস
- ০৭ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘আ.লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’
- তীব্র প্রয়োজনের মুহূর্তে রাসুল (সা.) যে আমল করতে বলেছেন
- জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
- অন্য দেশে যাব না, মরলে মরবো ভারতেই: শেখ হাসিনা
- অ্যারামিট লিমিটেডে রিসিভার নিয়োগ দিয়েছে আদালত
- সূচকের উত্থানে চলছে লেনদেন
- রাসুল সাঃ বলেছেন ঘরে বরকত না আসার ৪টি কারণ
- জামায়াতের নারী কর্মী ইস্যুতে যা বললেন রাশেদ খান
- জামায়াতের হামজা মতোই বিতর্কিত নাসীরুদ্দীন
- দুই কোম্পানির ক্রেডিট রেটিংয়ে ইতিবাচক ইঙ্গিত
- অ্যাডিশনাল ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
- এবার ট্রাম্পকে সময় বেঁধে দিল ইরান
- আজ থেকে সংসদ চলবে দুইবেলা
- টানা ২ মাসের পরে বিদেশি বিনিয়োগ কমল: বাজারে ধস!
- সেনানিবাস ও শিরীন শারমিনকে ঘিরে নতুন চাঞ্চল্যকর তথ্য
- মুজতবা খামেনি-এর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা
- নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে কেমন, দেখুন ছবিতে
- হঠাৎ দাম বাড়ল—আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ দর
- সংসদে একসাথে ৭ বিল পাস; যা থাকছে নতুন আইনে
- আটকের পর সামনে এলো ড. শিরীন শারমিনের অবস্থান
- রাতেই আগুন ঝরালেন সাদেক কায়েম, সামনে এল নতুন অভিযোগ
- রেসের ১১ মিউচুয়াল ফান্ডে অনিয়ম, ৫৫ লাখ জরিমানা
- শেয়ারপ্রতি ৪২ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের ৩৭ কোম্পানির বিরুদ্ধে অডিটরদের লাল সতর্কবার্তা
- ২২ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- ৩০ দিনের জন্য গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা
- সাত ব্রোকারেজ হাউজের অনিয়ম, পরিদর্শনে নামছে ডিএসই
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
- সপ্তাহে তিন দিন অফিস যা জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়
- শেয়ারবাজার উন্নয়নে বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে পরামর্শ দিল আইএমএফ
- শেয়ারবাজারের নতুন দায়িত্ব পেলেন তানভীর গনি
- ৬ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্ত করতে আসছে ৫ হাজার ৬০০ কোটি টাকা
- বিদ্যুৎ ও জ্বালানি খাতে আয় বেড়েছে ৯ কোম্পানির
- জ্বালানি সাশ্রয়ে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- অবসায়ন আতঙ্কে দিশেহারা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের আর্থিক নথি-পরিদর্শনে বিএসইসির তল্লাশি
- গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডে বিধিবহির্ভূত বিনিয়োগের অভিযোগ
- ৩ ব্যাংকের ২,৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
- ডিএসই পর্ষদে যোগ দিলেন ব্রিগেডিয়ার আশিকুর রহমান
- সূচক উত্থানের নেতৃত্বে ৬ কোম্পানি





.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)



