পর্তুগালে স্বাধীনতার ৫০ বছর আজ
প্রবাস ডেস্ক : ঐতিহাসিক পর্তুগিজ জাতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন আজ। স্বাধীনতা অর্জনের পর আজ পর্তুগালের ৫০ বছর পূর্ণ হয়েছে। ১৯৭৪ সালের ২৫ এপ্রিল পর্তুগিজ সাধারণ নাগরিকদের সমর্থনে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ৪১ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে।
এই দিনটিকে পর্তুগিজ ভাষায় দিয়া দো লিবারদাদ অর্থাৎ স্বাধীনতা দিবস এবং এই বিপ্লবটিকে দিয়া দো ক্রাবো বা কারনেশন বিপ্লবী হিসেবে অভিহিত করা হয়।
দীর্ঘদিনের স্বৈরশাসন জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করে। ফলে পর্তুগালের সামরিক বাহিনীর সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গোপনে একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলা হয়েছিল।
দেশের জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সম্মতির কারণে মাত্র ৭ দিনে ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াই শান্তিপূর্ণভাবে তৎকালীন স্বৈরশাসক সালাজারের উত্তরসূরি পুতুল প্রধানমন্ত্রী মার্সেলো কেটানোর ক্ষমতার অবসান ঘটে।
দিনটিকে ঘিরে রাজধানী লিসবনে সকাল নয়টায় ঐতিহাসিক প্রাসা দি কমার্সিওতে কুচকাওয়াজে পর্তুগিজ সশস্ত্র বাহিনীর সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সজা। এরপর পার্লামেন্টে একটি বিশেষ অধিবেশনের আয়োজনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সব সংসদ সদস্যসহ ও বিশেষ অতিথিরা অংশ নেবেন।
দিবসটির গুরুত্ব বিবেচনায় সংসদে আলোচনা এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক ভাষণ দেবেন। এরইমধ্যে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের প্রধান পর্তুগিজ নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন।
বিকেল তিনটায় রাজধানীর এভিনিদা লিভারদাদ বা বাংলায় স্বাধীনতা সরণিতে প্রতি বছরের মতো একটি ঐতিহাসিক রেলি অনুষ্ঠিত হবে। এতে সেই বিপ্লবে অংশগ্রহণকারী সৈনিকরা নেতৃত্ব দেবেন। সাধারণ নাগরিকসহ বিভিন্ন স্তরের নেতা এবং বিভিন্ন সংগঠনের নেতারা জাতীয় পতাকা এবং কারনেশন ফুল হাতে ধরে এই র্যালিতে অংশগ্রহণ করবেন।
এছাড়া সে সময়কালে ব্যবহৃত যানবাহনগুলো এই র্যালিতে যুক্ত থাকবে। লিসবন, বন্দর নগরী পর্তোসহ বিভিন্ন শহরে কনসার্ট সহকারে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, স্বৈরশাসক আন্তোনিও দে অলিভেইরা সালাজার ১৯৩২ সালে পর্তুগিজ সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৩৩ সালে নতুন সংবিধান রচনা করে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হন। ১৯৬৮ সাল পর্যন্ত অসুস্থ হওয়ার আগে তিনি একাই ক্ষমতায় থাকেন।
পরে তার অপারগতার কারণে উত্তরসূরি মার্সেলো কেটানোকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসান, যার অবসান হয় ১৯৭৪ সালের ২৫ এপ্রিল।
শেয়ারনিউজ, ২৫ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












