নিলামে উঠছে ইউনাইটেড এয়ারলাইনসের ৮ উড়োজাহাজ
নিজস্ব প্রতিবেদক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বেসরামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তৃতীয় টার্মিনাল চালুর আগেই নিলামে তুলছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮টি উড়োজাহাজ। দীর্ঘ এক যুগ ধরে প্রতিষ্ঠানটির উড়োজাহাজগুলো বিমানবন্দরের পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সবগুলো উড়োজাহাজই এখন অকেজো। চাইলেই আর উড়তে পারবে না। আর উড়তে গেলে বিমানবন্দর কর্তৃপক্ষকে পার্কিং ও সারচার্জ বাবদ দিতে হবে শত শত কোটি টাকা।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, কোনোটার শরীরে কয়েক স্তরে জমেছে ময়লা, কোনোটার যন্ত্রাংশ ভেঙে পড়ছে। ডানায় মাটি, ধূলা-ময়লার সংস্পর্শে কোনোটাতে জন্মেছে আগাছা। একসময় আকাশপথে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট দাপিয়ে বেড়ানো উড়োজাহাজগুলো এখন নির্জীব। পরিত্যক্ত অবস্থায় চূড়ান্ত ক্ষয়ের প্রহর গুনছে। এয়ারলাইন্সটির কোনো কর্মকর্তা-কর্মচারীর খোঁজ নেই। পরিচালনা পর্ষদ কিংবা মালিকপক্ষের দেখা মেলাও ভার। অকেজো এসব উড়োজাহাজ সরিয়ে নিতে মালিকপক্ষকে বারবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু পার্কিং ও সারচার্জ জমা দেওয়ার ভয়ে সরিয়ে নেয়নি কেউ।
গত ১১ বছরে এই ৮টি উড়োজাহাজের পার্কিং ও সারচার্জ বাবদ বকেয়া ৩শ ৫৫ কোটি টাকা। তালিকাভুক্ত কোম্পানিটির উড়োজাহাজ চলাচল বন্ধ ২০১৬ সাল থেকে। এখন এসব এয়ারলাইন্স থেকে পাওনা টাকা আদায়ে উড়োজাহাজগুলো নিলামে বিক্রির সব ধরনের প্রস্তুতি নিয়েছে বেবিচক।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘পরিত্যক্ত উড়োজাহাজগুলো নিলামে বিক্রির জন্য যে যে ধাপ রয়েছে, সেগুলো শেষ। আর এসব উড়োজাহাজ যে এখন উড়তে পারবে না, এই বিষয়ে টেকনিক্যাল মিটিং করেছি। আমাদের জব্দ তালিকাও করা হয়েছে। পাশাপাশি বেবিচক চেয়ারম্যানের দপ্তর থেকে বাংলাদেশ ব্যাংকেও চিঠি দেওয়া হয়েছে। কারণ, এসব উড়োজাহাজ থেকে যে আমাদের রাজস্ব আদায় করা সম্ভব হয়নি তা জানানো হয়েছে।’
তিনি বলেন, ‘চলতি বছরের শেষ দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল যাত্রীদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তখন কার্গো এরিয়াতে আমদানি-রপ্তানি বাড়বে। এজন্য প্রচুর জায়গা দরকার। তাই তৃতীয় টার্মিনাল চালুর আগেই যাতে এ উড়োজাহাজগুলো নিলামে বিক্রি করতে পারি, সে অনুযায়ী প্রস্তুতি চলছে।’
২০০৭ সালে দেশে ফ্লাইট অপারেশন শুরু করে ইউনাইটেড এয়ারওয়েজ। তবে কোনো আগাম ঘোষণা ছাড়াই ২০১৬ সালে ফ্লাইট অপারেশন বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। এরপর থেকে তাদের বহরে থাকা ৮টি উড়োজাহাজ বিমানবন্দরে পড়ে রয়েছে। ফলে এখন পর্যন্ত ইউনাইটেড থেকে সারচার্জসহ অন্য খরচ বাবদ ওই পরিমাণ টাকা পাওনা রয়েছে বেবিচকের। গত কয়েক বছর ধরে পাওনা আদায়ে বারবার চিঠি দিয়েও এখন পর্যন্ত কোনো অর্থ আদায় করতে পারেনি বেবিচক।
চলতি বছরের শেষ দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল যাত্রীদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তখন কার্গো এরিয়াতে আমদানি-রপ্তানি বাড়বে। এজন্য প্রচুর জায়গা দরকার। তাই তৃতীয় টার্মিনাল চালুর আগেই যাতে এই উড়োজাহাজগুলো নিলামে বিক্রি করতে পারি, সে অনুযায়ী প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ২০২২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজ কোম্পানির পর্ষদ ভেঙে নতুন সাতজন স্বতন্ত্র পরিচালক বসিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই সাতজনের মধ্যে অ্যাভিয়েশন ও ভ্রমণ বিষয়ক সাময়িকী ‘বাংলাদেশ মনিটর’ সম্পাদক কাজী ওয়াহিদুল আলমকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়। গত বছরের ৩ জানুয়ারি অনলাইন প্ল্যাটফর্মে একসঙ্গে সাত বছরের (২০১৬-২০২২) বার্ষিক সাধারণ সভা (এজিএম) করে ইউনাইটেড এয়ারওয়েজ। এজিএমে যত দ্রুত সম্ভব এয়ারলাইন্সটিকে অপারেশনে ফিরিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে গঠিত বোর্ডের সদস্যরা।
তখন তারা বলেছিলেন, প্রথম ধাপে কার্গো অপারেশন, পরবর্তী তিন বছরের মধ্যে (২০২৬) কমার্শিয়াল ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। কিন্তু গত এক বছর চার মাসে এই বিষয়ে তাদের কাজের কোনো অগ্রগতি নেই। এমনকি নিজেদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে পরিচালনা পর্ষদ।
ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালানা পর্ষদের সদস্যরা বলছেন, ইউনাইটেডের কার্যক্রম ফের শুরু করতে হলে এয়ার অপারেটিং সার্টিফিকেট (এওসি) নবায়ন করতে হবে। কিন্তু বকেয়া পরিশোধ না করায় এওসি দিচ্ছে না বেবিচক।
বেবিচক সূত্র জানায়, ইউনাইটেড এয়ারওয়েজের কাছে বেবিচকের পাওনা ৩শ ৫৫ কোটি টাকা। এর মধ্যে মূল দেনা ৫৫ কোটির মতো, বাকি টাকা সারচার্জ। এই টাকা পরিশোধ না করলে এওসি ইস্যু করা যাবে না। যদিও ইউনাইটেডের পক্ষ থেকে সারচার্জ মওকুফের অনুরোধ করে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয় তা নাকচ করে দিয়েছে। ফলে ইউনাইটেডের জন্য আর কোনো দরজা খোলা রইলো না।
এসব বিষয়ে জানতে ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম সম্প্রতি সংবাদ মাধ্যমকেকে বলেছিলেন, ‘আমরা ৩শ কোটি টাকা সারচার্জ মওকুফের জন্য আবেদন করেছিলাম। আর মূল বকেয়া ৫৫ কোটি টাকা এয়ারলাইন্স চালু হওয়ার পর ক্রমান্বয়ে দেবো বলেছিলাম। এ প্রস্তাবে অর্থ মন্ত্রণালয় সম্মতি দেয়নি। ফলে এয়ারলাইন্স পরিচালনায় এওসি নবায়ন করতে পারিনি।’
শেয়ারনিউজ, ০৭এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
