ইউরোপের চার দেশে কাজের সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে একধিক খাতে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত চার দেশ। এছাড়াও দেশগুলোতে জাহাজ নির্মাণ, বস্ত্র ও তৈরি পোশাক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, নির্মাণ খাত, পর্যটন ও কৃষি খাতে দক্ষ কর্মীরা বেশ চাহিদা রয়েছে।
দক্ষ কর্মী পাঠানোর সামর্থ্য অর্জনের লক্ষ্যে প্রাথমিকভাবে বাংলাদেশকে ৩০ লাখ ইউরোর আর্থিক সহায়তা দিচ্ছে। ইইউ চারটি দেশ তাদের ছয়টি খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ইইউর চার দেশে দক্ষ কর্মী পাঠাতে আগামী জুনের মধ্যে পথনকশা চূড়ান্ত করা হবে। ইইউর দেশগুলো হলো- ইতালি, জার্মানি, গ্রিস ও রোমানিয়া।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় দুই বছর ধরে বাংলাদেশের সঙ্গে ইইউর বৈধ পথে অভিবাসনের বিষয়ে আলোচনা চলছে। গত ৪ ও ৫ মার্চ ব্রাসেলসে এ নিয়ে আলোচনা করেছে দুই পক্ষ। আগামী জুনের মধ্যে এ বিষয়ে পথনকশা চূড়ান্ত করার কথা চলছে।
বৈধ পথে ইউরোপে অভিবাসনে সহায়তার জন্য ইইউ ২০২১ সালে ট্যালেন্ট পার্টনারশিপ নামে বিশেষায়িত কর্মসূচি শুরু করেছে। এর আওতায় আছে সাত দেশ। যার মধ্যে একটি বাংলাদেশ।
এর আওতায় থাকা সাত দেশের মধ্যে বাংলাদেশ একটি। মূলত ইউরোপের বাইরের অংশীদার দেশগুলোর নাগরিকদের দক্ষতা অর্জন ও কাজের সুযোগ দিতে এই কর্মসূচি নিয়েছে ইইউ।
বাংলাদেশ মনে করছে, ট্যালেন্ট পার্টনারশিপের আওতায় চার দেশে দক্ষ কর্মী পাঠানো শুরু হলে তার ধারাবাহিকতায় ইউরোপের অন্যান্য দেশের পাশাপাশি উন্নত বিশ্বেও কাজের পরিধি বাড়বে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ থেকে কোন প্রক্রিয়ায় লোক পাঠানো হবে, তা নিয়ে ইইউর সঙ্গে আলোচনা চলছে। তবে ইতালি, জার্মানি, গ্রিস ও রোমানিয়া পৃথক খাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে। তবে জাহাজ নির্মাণ, বস্ত্র ও তৈরি পোশাক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, নির্মাণ খাত, পর্যটন ও কৃষি—প্রাথমিকভাবে এই ছয় খাতে দক্ষ কর্মী পাঠানোর সুযোগ পাবে বাংলাদেশ।
দক্ষ কর্মী পাঠানোর পথনকশা চূড়ান্ত করার বিষয়ে বুধবার (০৩ এপ্রিল) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে তাঁর দপ্তরে এক আন্তমন্ত্রণালয় সভা হয়েছে। জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, ‘আগামী জুনের মধ্যে পথনকশা চূড়ান্ত করে এটি বাস্তবায়নে এগিয়ে যাওয়ার আশা করছি। ইইউর ট্যালেন্ট পার্টনারশিপ একটি পরীক্ষামূলক প্রকল্প। এটি ঠিকভাবে বাস্তবায়ন করা গেলে ইউরোপের আরও অনেক দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ দেখাবে।’
জার্মানি চায় তথ্যপ্রযুক্তি, আর ইতালি চাই পোশাক খাতের কর্মী
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার ক্ষেত্রে প্রতিটি দেশের চাহিদা ভিন্ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইতালি তৈরি পোশাক ও জাহাজ নির্মাণ শিল্পের জন্য বাংলাদেশের কর্মী নিতে চায়। জার্মানি চাইছে পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতের কর্মী। রোমানিয়ার চাহিদা নির্মাণশিল্পের দক্ষ কর্মী। আর গ্রিস চায় বাংলাদেশের কৃষি খাতের দক্ষ কর্মী।
ইইউর সাথে বাংলাদেশের পথনকশায় যা থাকছে
চার দেশে দক্ষ কর্মী পাঠানোর যে পথনকশা তৈরি হচ্ছে, তাতে ওই দেশগুলোর চাহিদা অনুযায়ী ছয় খাতে দক্ষতা বৃদ্ধির বিষয়টি রয়েছে। আগ্রহী কর্মীদের ডেটাবেজ তৈরি, প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণের বিষয় নির্ধারণ, প্রশিক্ষণের পরে সনদ প্রদান।
ইতালিতে যেতে হলে ভাষার পাশাপাশি সেখানকার জীবনাচার সম্পর্কে প্রশিক্ষণ, গ্রিসের ভাষার ওপর প্রশিক্ষণের বিষয়গুলো রয়েছে। ইউরোপ থেকে কাজ শেষে কর্মীরা দেশে ফিরে এলে তাঁদের সমাজে আত্তীকরণসহ বিভিন্ন বিষয় উল্লেখ থাকবে পথনকশায়।
এসব দেশগুলোতে কোন প্রক্রিয়ায় কর্মী যাবে
কোন প্রক্রিয়ায় কর্মী পাঠানো হবে, তা নিয়ে ইইউর সঙ্গে আলোচনা চলছে। কারণ, অতীতে বৈধ পথে কর্মী না পাঠানো, মানব পাচারকারীদের মাধ্যমে অবৈধ প্রক্রিয়ায় ইউরোপ যাওয়া আর কর্মীরা প্রতারিত হওয়াসহ নানা অভিযোগ রয়েছে। এখন কোন প্রক্রিয়ায় কর্মী যাবে, এটি দ্রুত সুরাহা করতে চায় দুই পক্ষ।
জানতে চাইলে সংশ্লিষ্ট একজন সরকারি কর্মকর্তা জানান, সাম্প্রতিক কালে বাংলাদেশ থেকে দুটি প্রক্রিয়ায় কর্মী পাঠানো সফলভাবে সম্পন্ন হয়েছে। এর একটি হচ্ছে বিশেষায়িত দক্ষ কর্মী (এসএসডব্লিউ-স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার) মডেল, যার মাধ্যমে জাপানে লোক পাঠানো হয়। আরেকটি হচ্ছে দক্ষিণ কোরিয়ার জন্য অনুসৃত কর্মসংস্থান অনুমোদন প্রকল্প (ইপিএস-এমপ্লয়মেন্ট পারমিট স্কিম)।
ইউরোপের ক্ষেত্রে এ দুটি মডেলের ধারাবাহিকতায় একটি মডেল তৈরি করা যেতে পারে। কিংবা অতীতে হংকংয়ে যেভাবে লোক পাঠানো হয়েছে, সেটিও বিবেচনায় নেওয়া যেতে পারে। তবে ইউরোপে যে প্রক্রিয়াতেই কর্মী পাঠানো হোক না কেন, নিয়োগের নিয়ন্ত্রণ ইউরোপের হাতেই থাকবে।
বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিকদের নেওয়ার প্রস্তাব
বাংলাদেশে একাধিক বৃহৎ প্রকল্পে (মেগা প্রজেক্ট) অন্তত ৪০ হাজার শ্রমিক কাজ করেছেন এবং করছেন। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল বা এ ধরনের প্রকল্পে কাজ করার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয় এবং সেটি তাঁরা অর্জন করেছেন। কিন্তু তাঁদের প্রাতিষ্ঠানিক কোনো সনদ নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিশেষভাবে দক্ষ ওই শ্রমিকদের বিভিন্ন দেশে কাজের সুযোগ আছে। কিন্তু সনদ না থাকায় তাঁদের চাকরির বাজার খুবই সীমিত। ইউরোপের সঙ্গে আলোচনায় বৃহৎ প্রকল্পে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন শ্রমিকদের কাজের স্বীকৃতির বিষয়টি তুলে ধরা হয়েছে।
তিনি আরো বলেন, এসব শ্রমিকদের কোনো সনদ না থাকায় সেটি যেন তাঁদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায়, সে বিষয়ে বাংলাদেশ ইইউর কাছে সম্প্রতি অনুরোধ জানিয়েছে।
শেয়ারনিউজ, ০৬ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













