ডিভিডেন্ড নিয়ে শঙ্কা আর্থিক খাতের ১২ কোম্পানির
নিজস্ব প্রতিবেদক : লোকসানে থাকায় শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের ১২ কোম্পানির ডিভিডেন্ড নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিগুলোর লোকসান দেখা যায়। আগের অর্থবছরে একই সময়ও কোম্পানিগুলোর লোকসান হয়েছিল। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তবে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা নির্ভর করে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সদস্যদের ইচ্ছা-অনিচ্ছার ওপর। কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে দেখা যায়, কোম্পানির আয় বাড়লেও ডিভিডেন্ড কমে যায়। আয় কমলেও ডিভিডেন্ড বেড়ে যায়। আবার লোকসানে থাকলেও শেয়ারহোল্ডররা কোনো কোনো বছর ডিভিডেন্ডের ভালো ডিভিডেন্ডের দেখা পায়।
লোকসানে থাকা ১২ কোম্পানি হলো- বে-লিজিং লিমিটেড, ফিনিক্স ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স অ্যান্ড সার্ভিসেস, ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, বিআইএফসি, ফাস ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, প্রিমিযার লিজিং এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
ফিনিক্স ফাইন্যান্স
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসান দেখিয়েছে ফিনিক্স ফাইন্যান্স লিমিটেড। সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির লোকসান হয়েছে ২৩ টাকা ৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৫০ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য মাইনাস ১৩ টাকা ৮৯ পয়সা।
কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।
বে লিজিং লিমিটেড
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ২৬ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৮ টাকা ৫৬ পয়সা।
কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স অ্যান্ড সার্ভিসেস
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির লোকসান হয়েছে ৩ টাকা ০৩ পয়সা। আগের বছরের একই সময়ে তা ২ টাকা ৮৩ পয়সা ছিল।
৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ১৬৫ টাকা ২৭ পয়সা।
কোম্পানিটি সর্বশেষ ২০১৮ সালে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।
ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুনুয়ারি,২২-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ১৪ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিল ৭ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৯২ পয়সা।
কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
ফারইস্ট ফাইন্যান্স
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময়ে ১১ টাকা ৮৩ পয়সা লোকসান হয়েছিল।
কোম্পানিটি সর্বশেষ ২০১৬ সালে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।
মাইডাস ফাইন্যান্স
অর্থবছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির লোকসান হয়েছে ৩ টাকা ৮২ পয়সা। আগের বছরের একই সময়ে তা ২ টাকা ৩১ পয়সা ছিল।
৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭ টাকা ৭৮ পয়সা।
কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালে ১.০৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
ফার্স্ট ফাইন্যান্স
অর্থবছরের তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৪৯ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৫ টাকা ৬৬ পয়সা ইপিএস হয়েছিল।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৩১ টাকা ৮৬ পয়সা।
কোম্পানিটি সর্বশেষ ২০১৯ সালে ২ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।
প্রিমিয়ার লিজিং
অর্থবছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির লোকসান হয়েছে ৫ টাকা ৭৯ পয়সা। আগের বছরের একই সময়ে তা ৬ টাকা ৩২ পয়সা ছিল।
৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ২৪ টাকা ৪ পয়সা।
কোম্পানিটি সর্বশেষ ২০১৮ সালে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।
ইউনিয়ন ক্যাপিটাল
অর্থবছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির লোকসান হয়েছে ৭ টাকা ৩৯ পয়সা। আগের বছরের একই সময়ে তা ৫ টাকা ৪৬ পয়সা ছিল।
৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ২৩ টাকা ২৫ পয়সা।
কোম্পানিটি সর্বশেষ ২০১৮ সালে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।
বিআইএফসি
অর্থবছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির লোকসান হয়েছে ৫ টাকা ৮ পয়সা। আগের বছরের একই সময়ে তা ৬ টাকা ৩৭ পয়সা ছিল।
৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ১১৯ টাকা ২০ পয়সা।
কোম্পানিটি সর্বশেষ ২০১৩ সালে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।
ফাস ফাইন্যান্স
অর্থবছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির লোকসান হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। আগের বছরের একই সময়ে তা ১৭ টাকা ৭৯ পয়সা ছিল।
৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ৯৯ টাকা ৭৫ পয়সা।
কোম্পানিটি সর্বশেষ ২০১৮ সালে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।
প্রাইম ফাইন্যান্স
অর্থবছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির লোকসান হয়েছে ১ টাকা ৫ পয়সা। আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ২৫ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮ টাকা ৮৯ পয়সা।
কোম্পানিটি সর্বশেষ ২০১৯ সালে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
ফ্লোর থেকে অনেক দূরে ডিভিডেন্ডের চার শেয়ার
শেয়ারনিউজ, ১০ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


