কবে নড়াচড়া করতে পারবে সেই সাত কোম্পানি!
নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে ফ্লোর প্রাইস যুগের শুরু হয় ২০২০ সালের মার্চ মাসে। কভিড সংক্রমণের প্রভাবে শেয়ারবাজারে দরপতন তীব্র হয়ে উঠলে তা ঠেকাতে ২০২০ সালের ১৯ মার্চ ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। এক বছরেরও বেশি সময় পর ২০২১ সালের ১৭ জুন ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়।
তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতিতে অস্থিরতা শুরু হলে ২০২২ সালের ২৮ জুলাই দ্বিতীয় দফায় ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। এর পাঁচ মাসের মাথায় ১৬৯টি কোম্পানির ক্ষেত্রে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। যদিও এই কোম্পানিগুলোর শেয়ার দর কমতে শুরু করলে দুই মাস পরই গত বছরের ১ মার্চ আবারো ফ্লোর প্রাইস আরোপ করা হয়।
শেয়ারবাজারের কয়েকটি সংগঠনের দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ৩৫টি বড় মূলধনী কোম্পানি বাদে বাকি সব কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নিয়েছে বিএসইসি। যদিও সাধারণ বিনিয়োগকারীরা ফ্লোর প্রাইস রাখার পক্ষে অনড় ছিলেন।
এদিকে, ফ্লোর প্রাইস আরোপের পর থেকে বাজার মূলধনি শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে ৭টি কোম্পানির শেয়ারই ফ্লোর প্রাইসে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বাকি ৩টি কোম্পানি মাঝে মধ্যে ফ্লোর প্রাইস থেকে বাইরে এসে কিছু দৌড়ঝাপ করে ফের ফ্লোর প্রাইসে বিশ্রাম নেয়।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত রোববারের শেয়ারদরের ভিত্তিতে শীর্ষ ১০টি বাজার মূলধনি কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোন লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি), রবি আজিয়াটা লিমিটেড, রেনাটা লিমিটেড, ইনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) ও বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের শেয়ারদর এক বছরের বেশি সময় ধরে ফ্লোর প্রাইসে রয়েছে।
শীর্ষ বাজার মূলধনি কোম্পানিগুলোর মধ্যে এক বছরের মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর মাঝে মধ্যে ফ্লোর প্রাইস থেকে ওপরে উঠে কিছু উঁকিঝুকি দেয়। তবে খুব দুর যেতে পারে না।
শীর্ষ বাজার মূলধনী কোম্পানিগুলোর মধ্যে ৩৮ হাজার ৬৯৯ কোটি টাকা বাজার মূলধনের ভিত্তিতে শীর্ষে রয়েছে টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন। এক বছরের বেশি সময় ধরে কোম্পানিটির শেয়ারদর ২৮৬ টাকা ৬০ পয়সায় স্থির রয়েছে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন ৩১ হাজার ৭৩৯ কোটি টাকা। কোম্পানিটির শেয়ারদর এক বছরের বেশি সময় ধরে ১ হাজার ৪৭ টাকা ৭০ পয়সায় স্থির রয়েছে।
তামাক খাতের বহুজাতিক জায়ান্ট বিএটিবিসির বাজার মূলধন ২৮ হাজার ৯ কোটি টাকা। এক বছরের বেশি সময় ধরে কোম্পানিটির শেয়ারদর ৫১৮ টাকা ৭০ পয়সা।
টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটার বাজার মূলধন ১৫ হাজার ৭১৪ কোটি টাকা। এক বছরের বেশি সময় ধরে কোম্পানিটির শেয়ারদর ৩০ টাকা।
ওষুধ খাতের কোম্পানি রেনাটার বাজার মূলধন ১৩ হাজার ৯৬৯ কোটি টাকা। কোম্পানিটির শেয়ারদর এক বছরের বেশি সময় ধরে ১ হাজার ২১৭ টাকা ৯০ পয়সায় স্থির রয়েছে।
বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ারের বাজার মূলধন ১৩ হাজার ৫৪৭ কোটি টাকা। এক বছরের বেশি সময় ধরে কোম্পানিটির শেয়ারদর ২৩৩ টাকা ৭০ পয়সা।
বেক্সিমকো গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি বেক্সিমকো লিমিটেডের বাজার মূলধন ১০ হাজার ৩৫৭ কোটি টাকা। এক বছর ধরে কোম্পানিটির শেয়ারদর ১১৫ টাকা ৬০ পয়সায় স্থির রয়েছে।
এদিকে, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন ১৮ হাজার ৫৯৮ কোটি টাকা। এক বছরে কোম্পানিটির শেয়ারদর ২১৩ টাকা ৩০ থেকে ২০৯ টাকা ৮০ পয়সার মধ্যে যৎসামান্য ওঠানামা করেছে।
অন্যদিকে, বার্জার পেইন্টস বাংলাদেশের বাজার মূলধন ৮ হাজার ৪৯ কোটি টাকা। এক বছরে কোম্পানিটির শেয়ারদর ১ হাজার ৯০৭ টাকা ৩০ পয়সা থেকে ১ হাজার ৭১২ টাকার মধ্যে ওঠানামা করেছে।
অপরদিকে, সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশের বাজার মূলধন ৭ হাজার ৯৯০ কোটি টাকা। এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর ৭২ টাকা থেকে ৬৪ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
দুই কোম্পানির শেয়ারদর বিষয়ে সতর্কবার্তা
শেয়ারনিউজ, ১৮ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক




.jpg&w=50&h=35)



.jpg&w=50&h=35)
