গাজা ঘিরে ফেলার দাবি ইসরায়েলের
নিজস্ব প্রতিবদেক : ফিলিস্তিনের গাজায় ব্যাপক মানবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে। তারপরও হামলা বন্ধ করছে না ইসরায়েল। শুক্রবার পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২০০ জনে।
ব্যাপক প্রাণহানির মধ্যেই গোটা গাজা শহর ঘিরে ফেলা হয়েছে এবং গাজায় অভিযান আরো তীব্র হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, ইসরায়েলের ‘অভিশপ্ত ইতিহাস’ হবে গাজা।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি এক টিভি সাক্ষাৎকারে বলেন, আমাদের সেনারা গত কয়েক দিন ধরে গাজা সিটিকে বিভিন্ন দিক থেকে ঘিরে ফেলেছে। অভিযান আরো গভীর হচ্ছে।
এদিকে, লেবাননভিত্তিক হিজবুল্লাহ সংগঠনের প্রধান হাসান নাসারাল্লাহ বলেছেন, ইসরায়েলে হামলা চালিয়ে হামাস সঠিক কাজই করেছিল। তারা যে নৃশংসতা চালায় গাজাবাসীর ওপর, তার তুলনায় হামাসের অভিযান সামান্য বলে উল্লেখ করেছেন হিজবুল্লাহ প্রধান।
যা বলছে জাতিসংঘ
গাজা সিটিকে যখন ইসরায়েলি সেনারা ঘিরে রেখেছে, যে কোনো সময় বড় হামলা শুরু হতে পারে, তখন জাতিসংঘের নিরপেক্ষ একদল বিশেষজ্ঞ সতর্কবাণী উচ্চারণ করেছেন। জরুরি সতর্কতায় তারা বলেছেন, গাজায় গণহত্যা ও ভয়াবহ মানবিক বিপর্যয় রোধের সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় শুক্রবার ইসরায়েলে সফরে আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ৭ অক্টোবর ইসরায়েলে হামাস রকেট হামলার পর এটা ইসরায়েলে তার তৃতীয় সফর। তিনি বলেছেন, মানবিক দৃষ্টিকোণে হামলায় বিরতি আবশ্যক হয়ে উঠেছে।
যা বলছে অনলাইন আরব নিউজ
জাতিসংঘের ঐ বিশেষজ্ঞরা গাজা উপত্যকার এক ভীতিকর চিত্র তুলে ধরেছেন। সেখানে জনমানবশূন্য করে দেওয়ার যে পরিকল্পনা নিয়েছে ইসরায়েল, তা স্থগিতে ইসরায়েলের অস্বীকৃতিতে তারা গভীর হতাশা প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা বলেন, আমরা মনে করি, ফিলিস্তিনিরা ভয়াবহ এক গণহত্যার ঝুঁকিতে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার এখনই সময়। এর দায় বর্তায় ইসরায়েলের মিত্রদের ওপরও। তাদেরকে অবশ্যই এই বিপর্যয়কর পন্থা রোধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।
নিহত ৯২০০
গাজায় নির্বিচারে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৯ হাজার ২০০ জন। এ সংখ্যা শুধু যেসব মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে তাদের। এর বাইরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেক মানুষ। তাদের কোনো সন্ধান মেলেনি। ফলে গাজা যেন এক গণকবরে রূপ নিয়েছে। তার ওপর ইসরায়েলের সেনারা গাজা সিটিতে সমবেত হয়েছে। তারা ঘিরে রেখেছে ঐ শহর। ইসরায়েলের সেনাদের মুখপাত্র জানিয়েছে, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও তারা যুদ্ধবিরতিতে যাবে না।
‘হিট অ্যান্ড রান’ হামলা
গাজা উপত্যকায় হামাসের শক্ত ঘাঁটি ঘিরে ফেলার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলই প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, বৃহস্পতিবার হামাস যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াইয়ে জড়িয়ে পড়ে তারা। এ সময় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে ‘হিট-অ্যান্ড-রান’ যুদ্ধ কৌশল ব্যবহার করে হামলা চালায় হামাস যোদ্ধারা। গাজায় আক্রমণের অগ্রগতির বিস্তারিত না জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, আমরা যুদ্ধে ভালো অবস্থানে রয়েছি। আকর্ষণীয় সাফল্য পেয়েছি এবং গাজা শহরের উপকণ্ঠ অতিক্রম করেছি। আমরা এগিয়ে যাচ্ছি।
এদিকে, লেবাননের যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা করছে রাশিয়ার ভাড়াটে গ্রুপ ওয়াগনার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে গোয়েন্দা তথ্য আছে বলে রিপোর্ট করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। এক্ষেত্রে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে মার্কিন কর্মকর্তাদের। ওয়াগনার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা করছে তার নাম প্যান্টসির-এস১ সিস্টেম।
শেয়ারনিউজ, ০৪ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













