বিএসআরএমে জাইকার ৫ কোটি ডলার বিনিয়োগ
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএম-কে পরিবেশবান্ধব ইস্পাত কারখানা নির্মাণে ৫ কোটি ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। দেশের বেসরকারি প্রস্তুতকারক খাতে এটি হবে জাইকার প্রথম বিনিয়োগের ঘটনা।
জাইকার ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এর গুরুত্ব তুলে ধরে বলা হয়, বাংলাদেশের বেসরকারি খাতকে পুনর্জীবিত করার কৌশলগত উদ্দেশ্যে এই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর ঋণ চুক্তিতে সই করে জাইকা। এরপর ১৭ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইয়ে চুক্তি সই উদযাপনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গেছে, ইস্পাত কারখানা নির্মাণ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১০৮ মিলিয়ন (১০ কোটি ৮০ লাখ) ডলার। ডলারের বর্তমান বিনিময় হারে যার পরিমাণ ১ হাজার ১৮৮ কোটি টাকার সমান। অর্থাৎ, দরকারি অর্থের প্রায় অর্ধেক দিচ্ছে জাইকা।
বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার জাইকা ঐতিহাসিকভাবে দেশের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে সহযোগিতা দিয়েছে। এরমধ্যে এমআরটি- ৬ (মেট্রোরেল), মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর উল্লেখযোগ্য।
চলতি বছরের শুরুতে, একটি বড় পদক্ষেপের আওতায় বাংলাদেশের সবুজ প্রকল্পে দীর্ঘমেয়াদি অর্থায়নে ব্র্যাক ব্যাংককে ১০০ মিলিয়ন (১০ কোটি) ডলার ঋণ দেয় জাইকা। এই অর্থ পরিবেশবান্ধব উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ ও সম্পদ ব্যবহারের দক্ষতা উন্নয়ন ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার মতো খাতে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক।
বাংলাদেশের বেসরকারি খাতে জাইকার প্রথম বিনিয়োগের চুক্তিটি একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এতে দেশের বেসরকারি খাতের জন্য খরচ-সাশ্রয়ী ঋণ সুবিধা লাভের নতুন উৎস তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।
বিএসআরএম স্টিলের প্রদত্ত তথ্যানুসারে, ১২ বছর মেয়াদে এই ঋণ দেবে জাইকা। সুদহার হবে– তিন মাসের সিকিউরড ওভারনাইট ফিন্যান্সিং রেট বা সোফর রেটের সাথে বার্ষিক আরও ৩.৫০ শতাংশ যোগ করে। সে হিসাবে, বর্তমান সোফর রেট অনুযায়ী, মোট সুদহার দাঁড়াচ্ছে প্রায় ৯ শতাংশ।
এই প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ভারতের এক্সপোর্ট- ইমপোর্ট ব্যাংকসহ আরও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান।
বিএসআরএমের নতুন কারখানাটি মিরসরাইয়ে গড়ে তোলা হবে। এতে প্রতিষ্ঠানটির ইস্পাত উৎপাদনের সক্ষমতা ৬ লাখ টন বেড়ে ১৪ লাখ টনে উন্নীত হবে।
জাইকার বিবৃতিতে বলা হয়, এ ধরনের অবকাঠামো নির্মাণে রিবার স্টিল পণ্য আবশ্যক উপকরণ, এবং আগামীতে বাংলাদেশে ইস্পাতের চাহিদা বার্ষিক ১৫ থেকে ২০ শতাংশ হারে বাড়বে বলে আশা করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘কিছু ইস্পাত পণ্যের জন্য আমদানি-নির্ভরতা রয়েছে বাংলাদেশের, এতে চাহিদার এই প্রত্যাশিত বৃদ্ধি দেশটির বাণিজ্যিক ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া, ইস্পাত কারখানাগুলো থেকে পরিবেশ দূষণকারী উপাদান ও গ্রিন হাউজ গ্যাস নিঃসরণও একটি প্রধান চ্যালেঞ্জ।'
বাংলাদেশের ইস্পাত প্রস্তুতকারক সমিতির মতে, দেশে বার্ষিক এমএস রডের চাহিদা ৭০ থেকে ৭৫ লাখ টন। দেশের ৫৫টি স্টিল রি-রোলিং মিল এবং ১০০টির বেশি সেমি-অটো ও ম্যানুয়াল মিল এসব রড সরবরাহ করে। তবে উচ্চ মানের ইস্পাত পণ্যের বাজারে আধিপত্য রয়েছে কতিপয় বড় কোম্পানির, এবং স্থানীয় উৎপাদনের মাধ্যমে পর্যায়ক্রমে আমদানি-নির্ভরতা হ্রাস পাচ্ছে।
জাইকার বিবৃতিতে বলা হয়, এই ঋণ বাংলাদেশের ইস্পাত শিল্পের কারখানাগুলোয় সৌরবিদ্যুৎ উৎপাদন সুবিধা, বায়ুদূষণ ব্যবস্থাপনার প্রযুক্তি, বর্জ্য পানির পরিশোধনের ব্যবস্থা এবং অন্যান্য সহায়ক সুবিধা পুনর্ব্যবহারকে উৎসাহিত করবে; যা এ শিল্পে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার ও গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমাতে অবদান রাখতে পারবে।
বর্তমানে ফৌজদারহাট শিল্প এলাকায় বিএসআরএম এর একটি রোলিং কারখানা রয়েছে। আর দুটি বিলেট কারখানা আছে মিরসরাইয়ের নাসিরাবাদ শিল্প এলাকায়।
আগের অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে বিএসআরএম স্টিলের রাজস্ব আয় ২৬ শতাংশ বেড়ে ৮ হাজার ৪৫২ কোটি টাকা হয়।
শেয়ারনিউজ, ২২ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের






.jpg&w=50&h=35)


