আতঙ্ক ছাপিয়ে সাবধানে সক্রিয় হচ্ছেন বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: ভিসানীতির সঙ্গে ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ আতঙ্ক যুক্ত হওয়ায় সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার শেয়ারবাজারে বড় পতন হয়েছে। পরের কর্মদিবস সোমবারও আতঙ্ক চলমান থাকায় পতনের ধারা অব্যাহত থাকে। যদিও এদিন পতনের মাত্রা অনেকটা হ্রাস যায়। তারপরও ওই দুই কর্মদিবসে আতঙ্কের ঝাঁজে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উধাও হয়ে যায় ৩২ পয়েন্ট।
তবে সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার (১০ অক্টোবর) আতঙ্ক ছাপিয়ে শেয়ারবাজারে সক্রিয় হতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। বিশেষ করে আজ বড় বিনিয়োগকারীদের সক্রিয়তা বেশ বাড়তে দেখা গেছে। তবে তাদের মধ্যে সাবধানি আচরণ পরিলক্ষিত হয়েছে। যে কারণে আজ শেয়ারবাজারে বড় উত্থান প্রবণতা দেখা গেলেও লেনদেনের পরিমাণ সেভাবে বাড়েনি। এর মূল কারণ হলো, একদিকে বিনিয়োগকারীরা কম দামে শেয়ার ছাড়তে রাজি হননি। অন্যদিকে, শেয়ার কেনায় বড় বিনিয়োগকারীদের সংরক্ষণশীল মনোভাবে দেখা গেছে।
আজ শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে শতাধিক কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৪৭.৩৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.১৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৫৩.২৫ পয়েন্টে এবং দুই হাজার ১৩৬.৭২ পয়েন্টে।
ডিএসইতে ২৮৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৪টির বা ৪৩.৮২ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৮টির বা ৬.৩৬ শতাংশের এবং ১৪১টির বা ৪৯.৮২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ৩৭২ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৩ কোটি ৭০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ১০ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ১৯.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯০.১৯ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১২.০৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২১.২৯ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.৯৪ পয়েন্ট এবং সিএসআই ০.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৫৩.৯৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৫২.৬৬ পয়েন্টে, একহাজার ৩০৬.৪৮ পয়েন্টে এবং একহাজার ১৬২.৯১ পয়েন্টে।
আজ সিএসইতে ১০৯টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ২২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ৬৭ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে।
শেয়ারনিউজ,১০ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমানের নতুন মন্তব্য
- একদিনের বিরতি শেষে বাজারে ইতিবাচক প্রবণতা
- লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ২৪ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘আই অ্যাম নট অ্যা রোবট’ বক্সের আড়ালে হ্যাকারদের নতুন ফাঁদ
- দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান, ছুটির তালিকা প্রকাশ
- সূরা আল-ফাতিহা শুনে এক খ্রিস্টান পাদ্রীর ইসলাম গ্রহণ
- স্টক ডিভিডেন্ডে শর্ত জানাল এশিয়াটিক ল্যাবরেটরিজ
- বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ হারালেন মঈন উদ্দীন
- অভিনেতার মৃত্যুর আগমুহূর্তে যা ঘটেছিল, ফেসবুকে জানালেন জয়
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- শুটিংয়ে গিয়ে অসুস্থ, মারা গেলেন অভিনেতা সোহেল খান
- তিন কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- কমিশন ও বিনিয়োগ আয় বৃদ্ধিতে লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফায় উন্নতি
- তথ্য হালনাগাদ করতে শেয়ারহোল্ডারদের অনুরোধ
- হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান জানালেন হুমায়ূন কবির
- রুই-কাতলাসহ যেসব মাছেও থাকতে পারে ফিতাকৃমি
- তিন প্রতিষ্ঠানের নতুন ঘোষণা, এজিএম ও ডিভিডেন্ডে গুরুত্বপূর্ণ তথ্য
- প্রেফারেন্স শেয়ার ইস্যুর সুপারিশ সংশোধন করল সিঙ্গার বাংলাদেশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা
- বিএসআরএমের ক্রেডিট রেটিং প্রকাশ
- তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
- বিএনপিকে বিশ্বাসঘাতক বলায় যা বললেন সাইয়েদ আব্দুল্লাহ
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
- দেশের বাজারে পুরোনো স্বর্ণ বিক্রি বা বদলে নতুন নিয়ম
- এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বিব্রতকর রেকর্ড
- সকালে দুইবার কেঁপে উঠল বাংলাদেশসহ চার দেশ
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা










