অবণ্টিত ডিভিডেন্ড খতিয়ে দেখতে ৫০ প্রতিষ্ঠানে বিএসইসির বিশেষ নিরীক্ষা
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫০টি প্রতিষ্ঠানের অবণ্টিত ডিভিডেন্ড যথাযথভাবে বিতরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিশেষ নিরীক্ষার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো –ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এটলাস বাংলাদেশ, সিঙ্গার বাংলাদেশ, মুন্নু সিরামিক, কোহিনুর কেমিক্যালস, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), উত্তরা ফাইন্যান্স, ইন্দো–বাংলা ফার্মা, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস, জিকিউ বলপেন, কাট্টলি টেক্সটাইল, বাংলাদেশ মনোস্পুল, বারাকা পাওয়ার, ইবনে সিনা ফার্মা, পূরবী জেনারেল ইনস্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, বিকন ফার্মা, লিবরা ইনফিউশনস, ওয়াটা কেমিক্যালস, আফতাব অটোমোবাইলস, রেকিট বেনকাইজার, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স, এক্সিম ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, রূপালী ইনস্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, আরগন ডেনিমস, ইউনাইটেড ইনস্যুরেন্স, ওয়ান ব্যাংক, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, ডেলটা স্পিনার্স, নাভানা সিএনজি, পপুলার লাইফ ইনস্যুরেন্স, লঙ্কাবাংলা ফিন্যান্স, বিচ হ্যাচারি, শমরিতা হসপিটাল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, বঙ্গজ, অ্যাপেক্স ফুটওয়্যার, ম্যাকসন্স স্পিনিং, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ওয়ান: স্কিম টু, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড ও ড্যাফোডিল কম্পিউটার্স।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ৫০টি প্রতিষ্ঠানের ২৮৫ কোটি টাকা নগদ অর্থ শেয়ারবাজারের উন্নয়নে গঠিত শেয়ারবাজার স্থিতিশীলকরণ তহবিলে বা সিএমএসএফে জমা দেওয়ার কথা। এর বাইরে এসব প্রতিষ্ঠানের প্রায় ৩৪ কোটি শেয়ার বা ইউনিট সিএমএসএফে জমা দেওয়ার কথা। এসব শেয়ার বা ইউনিটের বাজারমূল্য প্রায় ৬ হাজার ১৮৩ কোটি টাকা। প্রতিষ্ঠানগুলো এসব অর্থ ও শেয়ার বা ইউনিট তহবিলে জমা দিয়েছে কি না, তা খতিয়ে দেখতেই বিশেষ নিরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসইসি।
বিএসইসি সূত্রে জানায়, উল্লিখিত ৫০টি প্রতিষ্ঠান এখন পর্যন্ত সিএমএসএফে ১৫০ কোটি টাকা অবণ্টিত ক্যাশ ডিভিডেন্ডের অর্থ ও ২ কোটি ১৫ লাখ শেয়ার বা ইউনিট জমা দিয়েছে। বাকি অর্থ ও শেয়ার বা ইউনিট প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করেছে বলে বিএসইসিকে জানিয়েছে।
কিন্তু প্রতিষ্ঠানগুলো বিপুল অর্থ ও শেয়ার বা ইউনিট যথাযথ প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করেছে কি না, তা খতিয়ে দেখতে ১৩টি নিরীক্ষক প্রতিষ্ঠান নিয়োগ দিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা।
এই বিষয়ে বিএসইসির শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, তালিকাভুক্তির পর থেকে বছরের পর বছর প্রতিষ্ঠানগুলোর ঘোষিত ডিভিডেন্ডের একটি অংশ অবণ্টিত অবস্থায় তাদের কাছে পড়েছিল। অবণ্টিত এসব ডিভিডেন্ডের প্রকৃত দাবিদার বিনিয়োগকারীরা। কিন্তু প্রতিষ্ঠানগুলো দাবিদার খুঁজে না পাওয়ায় অবণ্টিত ডিভিডেন্ড তাদের হিসাবে রেখে দেয়।
এরপর সিএমএসএফ তহবিল গঠনের পর দেখা যাচ্ছে, অনেক প্রতিষ্ঠান দ্রুততম সময়ের মধ্যে অবণ্টিত ডিভিডেন্ডের বড় অংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করেছে বলে দাবি করছে। বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় এই বিশেষ নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে এই নিরীক্ষার আদেশ জারির কথা রয়েছে।
বিএসইসি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, উল্লিখিত ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে অবণ্টিত ক্যাশ ডিভিডেন্ড বাবদ বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি অর্থ জমা ছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আইসিবির কাছে। প্রতিষ্ঠানটির কাছে অবণ্টিত ক্যাশ ডিভিডেন্ড বাবদ জমা ছিল প্রায় ৫৭ কোটি টাকা।
এরপর অবণ্টিত ক্যাশ ডিভিডেন্ড বাবদ দ্বিতীয় সর্বোচ্চ অর্থ জমা ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কাছে, যার পরিমাণ ২৯ কোটি টাকা। বিএসইসির কাছে কোম্পানিটির যে তথ্য রয়েছে, তাতে দেখা যাচ্ছে, অবণ্টিত ক্যাশ ডিভিডেন্ডের পুরো অর্থ এরই মধ্যে কোম্পানিটি বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করে দিয়েছে।
অবণ্টিত ক্যাশ ডিভিডেন্ড বাবদ তৃতীয় সর্বোচ্চ অর্থ জমা ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজের কাছে, যার পরিমাণ ২৫ কোটি ৫৬ লাখ টাকা। কোম্পানিটি যে তথ্য বিএসইসিতে জমা দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, অবণ্টিত ক্যাশ ডিভিডেন্ডের পুরো অর্থ কোম্পানিটি বিতরণ করেছে।
এছাড়া অবণ্টিত ক্যাশ ডিভিডেন্ড বাবদ বিনিয়োগকারীদের পাওনা ২৪ কোটি ৬০ লাখ টাকা জমা ছিল হাইডেলবার্গ সিমেন্টের কাছে। কোম্পানিটি বিএসইসিকে জানিয়েছে, তারাও এই অর্থ সিএমএসএফ ও বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করে দিয়েছে।
এর বাইরে সরকারি কোম্পানি পদ্মা অয়েলের কাছে ১৬ কোটি ৬৩ লাখ টাকা, উত্তরা ফাইন্যান্সের কাছে ১৫ কোটি ২৬ লাখ টাকা, এক্সিম ব্যাংকের কাছে ১২ কোটি ৫৮ লাখ টাকা ও বিকন ফার্মার কাছে ৯ কোটি ৬৯ লাখ টাকা অবণ্টিত ক্যাশ ডিভিডেন্ড জমা ছিল। কোম্পানিগুলো নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছে, এসব অর্থ তারা বিনিয়োগকারী ও শেয়ারবাজার স্থিতিশীলকরণ তহবিলে হস্তান্তর করেছে।
বিএসইসির উদ্যোগে সিএমএসএফ গঠিত হয় ২০২১ সালে। মূলত তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি ও মিউচুয়াল ফান্ডে পড়ে থাকা বিনিয়োগকারীদের অবণ্টিত ডিভিডেন্ডের অর্থে এ তহবিল গঠন করা হয়। শেয়ারবাজারে বিনিয়োগের পাশাপাশি এ অর্থে মিউচুয়াল ফান্ডও গঠন করা হয়েছে।
বিএসইসি যে ৫০টি প্রতিষ্ঠানের ওপর বিশেষ নিরীক্ষার উদ্যোগ নিয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি অবণ্টিত বোনাস ডিভিডেন্ড বাবদ শেয়ার জমা ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর হাতে। কোম্পানিটির হাতে এমন অবণ্টিত বোনাস শেয়ার ছিল প্রায় আট কোটিরও বেশি। কোম্পানিটি সম্প্রতি বিএসইসিতে যে তথ্য জমা দিয়েছে, তাতে দেখা যায়, অবণ্টিত সব বোনাস শেয়ার এরই মধ্যে হস্তান্তর করে দিয়েছে কোম্পানিটি।
এরপর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ কোটি অবণ্টিত বোনাস শেয়ার ছিল রাষ্ট্রায়ত্ত আইসিবির কাছে। আর আর্থিক প্রতিষ্ঠান বিআইএফসির হাতে ছিল প্রায় সাড়ে চার কোটি শেয়ার। এরপর দুই কোটি অবণ্টিত বোনাস শেয়ার ছিল ইন্দো–বাংলা ফার্মার কাছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলেন, প্রথম পর্যায়ে ৫০টি কোম্পানির অবণ্টিত ডিভিডেন্ড বিতরণসংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ে বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য বেশ কয়েকটি নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া চলছে। পর্যায়ক্রমে বাকি কোম্পানিগুলোকেও নিরীক্ষার আওতায় আনা হবে।
শেয়ারনিউজ, ০৮ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- নামাজে মনোযোগ বাড়াবে কোরআনের ১০ আয়াত
- দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংসদে
- গাড়ি চাইলেন হাসনাত আবদুল্লাহ
- ট্রাম্পকে সরাসরি সতর্ক করল পাকিস্তান!
- ঘোষণা ছাড়াই বাড়ল বাস-ট্রাক ভাড়া!
- চিফ হুইপকে নিয়ে পোস্ট, অবশেষে জামিন পেলেন কন্টেন্ট ক্রিয়েটর
- জামিন নামঞ্জুর—শিশুকে নিয়েই জেলে মা
- স্ত্রীর এমপি হওয়া নিয়ে যা বললেন জিল্লুর রহমান!
- আমানত সুরক্ষায় শেয়ারবাজার স্ট্যাবিলাইজেশন ফান্ড সংস্কারের উদ্যোগ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ২৭ কোম্পানি
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- হেভিওয়েটদের বাদ দিয়ে চমক দিলো ১১ দলীয় জোট
- তিন কোম্পানির গুরুত্বপূর্ণ শীর্ষ পদে পরিবর্তন
- পরিবারের সদস্যদের মাঝে উপহার হিসেবে শেয়ার স্থানান্তর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জমা দিতে ব্রোকারেজ হাউজকে অনুরোধ
- রিং শাইনের বড় উদ্যোগ: সুদমুক্ত ঋণে ফিরছে আর্থিক স্বস্তি
- ঘোষিত পরিকল্পনা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন
- বাবার চেয়ে ৭ বছরের ছোট ছেলে!
- দরপতনের ধারা ভেঙে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
- ২১ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
- মনোনয়ন বিতর্কে মির্জা আব্বাসের স্ত্রী দিলেন ব্যাখ্যা
- কুষ্টিয়া-৩ আসনের এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- দেশ ছাড়ছেন শিরীন শারমিন; রহস্য ঘনীভূত
- ব্যাংক ঋণে রেকর্ড! বাজেটের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেল সরকার
- এসি চালাচ্ছেন? এই সেটিংস না জানলে বিল হবে দ্বিগুণ!
- ২১ এপ্রিল থেকে বদলে গেল নিয়ম—এই ৭ পাম্পে নতুন বাধ্যবাধকতা
- কঠোরতার মাঝে নরম সুর; বদলাল ট্রাম্পের অবস্থান
- ডিএমপির ৫ পরিদর্শককে বদলি
- এবার একই সংসদে যোগ দিচ্ছেন স্বামী-স্ত্রী
- গম রপ্তানি কেলেঙ্কারিতে নাম জড়ালো জনপ্রিয় অভিনেত্রী
- শেখ হাসিনা নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক মন্ত্রীর
- একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
- ০% সুদে নতুন ঋণে ইপিএস বাড়ার সম্ভাবনা রিং শাইনের
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ভূমিকম্প
- শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
- ইউনিলিভার কনজুমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিশ্বজুড়ে উত্তেজনা, ট্রাম্পের পরবর্তী নিশানা কে?
- ইবিএলের নতুন এমডি হলেন হাসান ও রশিদ
- পাকিস্তানের ঘাঁটিতে নামছে একের পর মার্কিন বিমান
- বিদেশ সফর থেকে জেলা ভ্রমণ—মন্ত্রীদের চলাফেরায় নতুন নিয়ম
- শেষ ওয়ানডে দলে বাংলাদেশের নতুন চমক
- ৬০ কোটি টাকা ফেরত চায় মেঘনা পেট্রোলিয়াম
- সোনালি পেপার কারসাজি: সাকিব ও হিরুর ৩১ কোটি জরিমানা বহাল
- পদোন্নতির পর ওএসডি হলেন দুই বিভাগীয় কমিশনার
- যে কারণে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- গৃহপরিচারিকা ফাতেমার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১১ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- নাভানা ফার্মায় দখল যুদ্ধ, ফাঁদে পড়ে বরখাস্ত বিএসইসি কর্মকর্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- মার্জিন ঋণে অনিয়ম: ৫ ব্রোকারেজ হাউসে বিএসইসির তল্লাশি
- বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার







