শেয়ারবাজারে চালু হবে শর্টসেল
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে আসছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ নামে পরিচিত নতুন পণ্য। এরই মধ্যে ১০০ কোটি টাকার একটি ইটিএফ বা তহবিলের নিবন্ধন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফ নামে নিবন্ধিত এ তহবিল প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে আনতে যাচ্ছে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। গত মঙ্গলবার এ তহবিলের নিবন্ধন দেয় বিএসইসি।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, এটি বাজারে তালিকাভুক্ত হলে এ তহবিলের হাত ধরেই বাংলাদেশের শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে ‘শর্টসেল’কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শর্টসেল হচ্ছে এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে শেয়ার বা তহবিলের ইউনিটের দাম নিয়ন্ত্রণ করা হয়। এ পদ্ধতির আওতায় হাতে শেয়ার বা ইউনিট না থাকার পরও বাজারে বিক্রয়াদেশ দেওয়া যায়। তবে সেটি করতে পারবে অনুমোদিত প্রতিষ্ঠান।
বিএসইসির নিবন্ধিত নতুন এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফের মাধ্যমে শর্টসেলের সুযোগ পেতে যাচ্ছে বেশ কয়েকটি ব্রোকারেজ হাউস। তহবিলটি বাজারে তালিকাভুক্তির পর বাজারমূল্য যদি নির্ধারিত সীমার বেশি ওপরে উঠে যায়, তাহলে বাজারে শর্টসেলের মাধ্যমে বিক্রয়াদেশ বাড়িয়ে এটির দাম নিয়ন্ত্রণ করা হবে। এ জন্য তহবিলটির অনুমোদিত বা অথরাইজড অংশগ্রহণকারী হিসেবে তালিকাভুক্ত হয়েছে তিনটি ব্রোকারেজ হাউস। সেগুলো হলো লঙ্কাবাংলা সিকিউরিটিজ, গ্রিনডেল্টা সিকিউরিটিজ ও ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি।
কীভাবে কাজ করবে শর্টসেল
উদাহরণ হিসেবে ধরা যাক, নিবন্ধিত ইটিএফটির লেনদেন শুরু হয়েছে শেয়ারবাজারে। এটির প্রকৃত সম্পদমূল্য বা এনএভি ১০ টাকা। সেই হিসাবে এটির ইউনিটের দাম সর্বোচ্চ ১০ শতাংশ বা ১ টাকা বাড়তে পারবে। একইভাবে দাম সর্বোচ্চ ১০ শতাংশ বা ১ টাকা কমতেও পারবে। এখন ধরা যাক, লেনদেনের শুরুতেই এর প্রতিটি ইউনিটের দাম ১০ শতাংশ বেড়ে ১১ টাকা হয়ে গেছে।
তাহলে তহবিলটির অনুমোদিত ব্রোকারেজ হাউসগুলো তাদের হাতে তহবিলটির ইউনিট না থাকার পরও বাজারে এ ইউনিট বিক্রি করতে পারবে শর্টসেলের আওতায়। দিন শেষে শর্টসেলের মাধ্যমে এসব ব্রোকারেজ যত ইউনিট বিক্রি করবে, লেনদেন শেষে তার সমপরিমাণ নতুন ইউনিট ইস্যু করবে সম্পদ ব্যবস্থাপক।
ইটিএফের ক্ষেত্রে শর্টসেলের এই ব্যবস্থাকে ইউনিট ক্রিয়েশনও বা নতুন ইউনিট সৃষ্টি হিসেবে অভিহিত করা হয়। কারণ, তাৎক্ষণিক শর্টসেলের বিপরীতে নতুন ইউনিট ইস্যু করবে সম্পদ ব্যবস্থাপক।
একইভাবে তহবিলটির ইউনিটের বাজারমূল্য যখন ১০ শতাংশ বা তার কাছাকাছি কমবে, তখন অনুমোদিত ব্রোকারেজ হাউসগুলো বাজার থেকে ইউনিট কিনে দাম ধরে রাখতে ভূমিকা পালন করবে। দিন শেষে অনুমোদিত ব্রোকারেজ হাউসগুলো তাদের কেনা ইউনিট এনএভিতে সম্পদ ব্যবস্থাপকের কাছে হস্তান্তর করবে।
ইটিএফের ক্ষেত্রে এ ব্যবস্থাকে বলা হয় রিডেমপশন বা অবলুপ্তি। এভাবে নতুন ইউনিট সৃষ্টি ও অবলুপ্তির মাধ্যমে তহবিলের বাজারমূল্য নিয়ন্ত্রণ করা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইউনিট সৃষ্টি ও অবলুপ্তি ব্যবস্থার মাধ্যমে বাজারমূল্য নিয়ন্ত্রণের সুবিধা থাকায় এ ধরনের তহবিলে বিনিয়োগকারীদের লোকসানের ঝুঁকি কম থাকে। একইভাবে এতে অস্বাভাবিক মুনাফার সম্ভাবনাও কম।
কারণ, ইটিএফের বাজারমূল্য ওই তহবিলের এনএভির কাছাকাছিই থাকবে। তাই বাজারে এ ধরনের তহবিল যত বাড়বে, ততই বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিশ্বের বিভিন্ন দেশে শর্টসেল ব্যবস্থাটি প্রচলিত থাকলেও বাংলাদেশের শেয়ারবাজারে এখন পর্যন্ত শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে শর্টসেলের আনুষ্ঠানিক প্রয়োগ নেই। শুধু ইটিএফের ক্ষেত্রে এই সুবিধা রাখা হচ্ছে।
শেয়ারনিউজ, ০৭ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের






.jpg&w=50&h=35)


