‘সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার ব্যাপারে রাষ্ট্রের ভূমিকা সুস্পষ্ট নয়’
নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সামাজিক ও অর্থনৈতিক দিকসহ নানা ক্ষেত্রে সুরক্ষা দেওয়ার ব্যাপারে রাষ্ট্রের ভূমিকা সুস্পষ্ট নয়। এরকম একটা সন্দেহ আছে এবং তা অমূলক নয়। তবে কিছুটা হলেও একটু পরিবর্তন হয়েছে।
আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরক্ষার ব্যাপারে; শুধু যে সাংবাদিকদের সুরক্ষা তা না। সর্বক্ষেত্রে সকল কর্মকর্তা, কর্মচারীদের অবস্থানগত সুরক্ষা নিশ্চিতের ব্যাপারে তিনি সিরিয়াস।
শনিবার (০৯ সেপ্টেম্বর) রাজধানী ও দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত ব্রডকাস্ট জার্নালিস্টদের অংশগ্রহণে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেপি) চতুর্থ সম্প্রচার সম্মেলনে প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল সাংবাদিকতার নীতি - সুরক্ষা-স্বাধীনতা। এদিন সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা। এরপর সূচনা বক্তব্য দেন বিজেমির চতুর্থ সম্মেলন কমিটির আহ্বায়ক মানস ঘোষ। উদ্বোধনী পর্ব পরিচালনা করেন সম্মেলন কমিটির সদস্য সচিব ও সম্মেলনের প্রথম ও দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংবাদিকতার নীতি-প্যানেল আলোচনা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। আলোচক হিসেবে ছিলেন বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক, সদস্য সচিব শাকিল আহমেদ, ট্রাস্টি সৈয়দ ইশতিয়াক রেজা, ফাহিম আমেন, জ্যেষ্ঠ ব্রডকাস্ট জার্নালিস্ট জহিরুল আলম, তালাত মামুন, প্রণব সাহা, জাহিদ নেওয়াজ খানসহ সম্প্রচার মাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা। পর্ব দুটি পরিচালনা করেন বিজেসির ট্রাস্টি নূর সাফা জুলহাজ ও মুন্নী সাহা।
সম্মেলনে আইনমন্ত্রী বলেন, ২০০৬ সালে যখন আইসিটি আইন হয় তখন ৫৭ ধারা যুক্ত করা হয়েছিল। তখন অনেক প্রশ্ন ছিল, আপত্তি ছিল। আপত্তি থাকার পরেও সাইবার স্পেস এর নিয়ন্ত্রণের জায়গা থেকে সুরক্ষার জন্য ডিজিটাল সিকিউরিটি আইন করা হয়। এই আইনের উদ্দেশ্য এটা ছিল না যে সাংবাদিক, সংবাদপত্র এবং স্বাধীন গণমাধ্যমের বাধা হয়ে দাঁড়াবে। এটা নিঃসন্দেহে ইচ্ছা ছিল না।
বাংলাদেশের সংবিধানে বাকস্বাধীনতা এবং সংবাদ পত্রের স্বাধীনতার কথা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত আছে জানিয়ে মন্ত্রী বলেন, তাই আইন অবশ্যই মৌলিক অধিকারের পরিপন্থী হতে পারে না। আর পরিপন্থি হলে সেই আইন বলবৎ হতে পারবে না।
তিনি বলেন, এই সরকার এটাও স্বীকার করেছে যে ডিজিটাল সিকিউরিটি আইনকে মিস ইউজ করা হয়েছে। এখন পর্যন্ত এই আইনে মোট ৭ হাজার ১টা মামলা হয়েছে এবং এখন আছে ৫ হাজার ৯৯৫টি। এই মামলাগুলো ৯৫ ভাগই দেশের নাগরিকরাই করেছে। তবে রাজনীতিবীদরাই এর সাথে বেশি জড়িত রয়েছেন।
এসময় সম্প্রতি সাইবার সিকিউরিটি এ্যাক্টের ৪২ ধারা নিয়ে আনিসুল হক বলেন, এই ধারার একটি আইনি প্রয়োজন আছে। পুলিশের কাজ হচ্ছে কেথাও অপরাধ হওয়ার সম্ভাবনা থাকলে সেটা বন্ধ করা এবং কোনো অপরাধ সংগঠিত হওয়ার পর আসল অপরাধীদের গ্রেপ্তার করা এবং বিচারে সোপর্দ করা। এমন এমন জায়গা আছে তাদের (পুলিশ) জরুরি ক্ষমতা থাকা দরকার। কিন্তু আমরা যদি এক্ষেত্রে তাদেরকে বেঁধে দেই তাহলে কিন্তু অপরাধীকে দমানো যাবে না।
প্রসঙ্গত, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ‘বিজেসি’ সম্প্রচার সাংবাদিকদের সুস্থতা, দক্ষতা এবং গুণমান উন্নত করতে ২০১৮ সালে যাত্রা শুরু করে। প্রথমবারের মতো, ১১ হাজারের বেশি সাংবাদিক বিজেসিতে যোগ দিন। বর্তমানে বিজেসির সদস্য সংখ্যা ১৭০০ এরও বেশি। ধাপে ধাপে নানা চড়াই-উতরাই পেরিয়ে বিজেসি আজ সাংবাদিকদের নির্ভরতার জায়গা এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিজেসি করোনা মহামারী সহ যেকোনো দুর্যোগের সময় সদস্যদের সহায়তা করে। সেবার মান উন্নয়নে ট্রাস্টিরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।
শেয়ারনিউজ, ০৯ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
জাতীয় এর সর্বশেষ খবর
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল













