ইন্দোনেশিয়া যাচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ আগামী ৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন। সফরকালে জ্বালানি এবং স্বাস্থ্য খাতে সহযোগিতাবিষয়ক দুটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আগামী ৫-৭ সেপ্টেম্বর জাকার্তায় অনুষ্ঠেয় আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম পূর্ব এশিয়া সম্মেলনে অংশ নেয়ার লক্ষ্যে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সভাপতি হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন।
বাংলাদেশের রাষ্ট্রপতি এই আমন্ত্রণে সম্মতি দিয়ে দেশটিতে যাচ্ছেন। তিনি আসিয়ানের শীর্ষ সম্মেলনের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।
এ ছাড়া আসিয়ানের পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি গেস্ট অব চেয়ার হিসেবে সমাপনী বক্তব্য দেবেন। তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজেও অংশ নেবেন।
আসিয়ানের শীর্ষ সম্মেলনে আসিয়ান সদস্যরাষ্ট্র এবং অংশীদার রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা উন্নয়ন এবং শক্তিশালীকরণ নিয়ে আলোচনা করা হবে।
এই সম্মেলনে আসিয়ান মেরিটাইম আউটলুক, আসিয়ান ইন্দো-প্যাসিফিক আউটলুক এবং মিয়ানমার-সম্পর্কিত ইস্যু নিয়ে আলোচনা করা হবে।
মন্ত্রী জানান, আসিয়ান শীর্ষ সম্মেলনে আসিয়ান সচিবালয়, আইওআরএ ও প্যাসিফিক আইল্যান্ডস ফোরামের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে।
আসিয়ান শীর্ষ সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো আন্তর্জাতিক আইন অনুযায়ী দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভ্যন্তরীণ শান্তি বজায় রেখে একটি মর্যাদাপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা লাভ করা।
রাষ্ট্রপতির এ সফরকালে উভয় দেশের রাষ্ট্রপতি পর্যায়ে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, এ ছাড়া সম্মেলনের সাইডলাইনে মালয়েশিয়া, পূর্ব তিমুর, ভিয়েতনামসহ আরও দু-একটি দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের সঙ্গে রাষ্ট্রপতির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইন্দোনেশিয়া সফরকালে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দুই রাষ্ট্রপ্রধানের সফর শেষে বাংলাদেশ-ইন্দোনেশিয়ার দুটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।
এর প্রথমটি হলো জ্বালানি ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতাবিষয়ক সমঝোতা, দ্বিতীয়টি হলো স্বাস্থ্যক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাবিষয়ক সমঝোতা।
পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে আলাপ-আলোচনার জন্য ছয়টি অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো পরিবেশ ও জ্বালানি, শিক্ষা, অর্থ, বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা-মহামারি, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা ও আসিয়ান সংযোগ। এই অগ্রাধিকার ক্ষেত্রগুলোতে সহযোগিতা বিস্তারের জন্য কর্মপরিকল্পনাও তৈরি করা হয়েছে।
পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার মধ্যে খাদ্যনিরাপত্তা, বাণিজ্য ও অর্থনীতি, সমুদ্রনিরাপত্তা এবং আন্তর্জাতিক নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হবে।
২০০৫ সালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রথম পূর্ব এশিয়া সম্মেলন বসে। ১৬টি দেশ ওই সম্মেলনে যোগ দেয়। যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ষষ্ঠ পূর্ব এশিয়া সম্মেলনে প্রথমবার যোগদান করে।
সবশেষ গত বছর কম্বোডিয়ার রাজধানী নমপেনে ১৭তম পূর্ব এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়।
শেয়ারনিউজ, ০১ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল













