যুক্তরাষ্ট্র দূতাবাসের দূতাবাসের মামলায় তরুণ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র দূতাবাসের করা একটি সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত করে খুলনার এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর মুঠোফোন ও ল্যাপটপ থেকে যুক্তরাষ্ট্রসহ তিন দেশের অন্তত ৩০ কিশোরীর দেড় শতাধিক নগ্ন ছবি উদ্ধার করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মো. সামির (২০) নামের ওই তরুণ অনলাইনে সামাজিক যোগাযোগের অ্যাপ ডিসকর্ডে এসব কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এরপর ফাঁদে ফেলে তাঁদের নগ্ন ছবি সংগ্রহ করেছেন।
খুলনা সোনাডাঙ্গা থানার নিউমার্কেট এলাকার ছেলে সামির রাজশাহীর একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা ২১ আগস্ট তাঁর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করেন।
পরে আদালতের অনুমতিতে তাঁকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আদালতের নির্দেশে গতকাল শনিবার সামিরকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের সিটিটিসি কর্মকর্তারা জানান, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের আঞ্চলিক কর্মকর্তা মাইকেল লি গত ২৬ জুলাই গুলশান থানায় একটি জিডি করেন। তাতে অভিযোগ করা হয়, সামির পরিচয়ে বাংলাদেশের এক নাগরিক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ১৩ বছর বয়সী এক কিশোরীকে প্রলুব্ধ করে তাকে দিয়ে তার পর্নো ছবি তুলে নিয়ে নিয়েছেন।
ডিসকর্ড অ্যাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওই কিশোরীর সঙ্গে সামিরের যোগাযোগ ও সম্পর্ক হয়। পরে তিনি ওই অ্যাপ এবং তাঁর ই–মেইলে কিশোরীর তোলা পর্নো ছবি নিয়ে নেন। কিশোরীর মায়ের যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে গুলশান থানায় ওই জিডি করেছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা মাইকেল লি। ডিএমপি কমিশনার সিটিটিসিকে জিডি তদন্তের দায়িত্ব দেন।
জিডির তদন্ত তদারক কর্মকর্তা ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. সাইফুল ইসলাম বলেন, তদন্ত করতে গিয়ে তাঁরা সামির সম্পর্কে বিস্তারিত তথ্য পান।
এরপর ২১ আগস্ট মার্কিন দূতাবাসের লি বাদী হয়ে মো. সামিরকে আসামি করে গুলশান থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এরপর সামিরের অবস্থান শনাক্ত করে খুলনার সোনাডাঙ্গার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে ই–মেইল করা হয়। জবাবে দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার বলেছেন, ফৌজদারি অপরাধের তদন্ত চলতে থাকায় এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না।
মার্কিন দূতাবাস কর্মকর্তা মাইকেল লির করা মামলায় বলা হয়, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত মার্চ মাসে ডিসকর্ড অ্যাপে ক্যালিফোর্নিয়ার ওই কিশোরীর সঙ্গে সামিরের বন্ধুত্ব হয়। বন্ধুত্বের একপর্যায়ে সামির কিশোরীর পর্নো ছবি তার কাছ থেকে চেয়ে নেন। এ ছাড়া কিশোরীকে ওয়েব ক্যামেরার সামনে এনে তার বিবস্ত্র ছবি তুলে নেন সামির।
পরে কিশোরী সামিরের অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। তবে সামির বিভিন্নভাবে ওই কিশোরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন।
সামিরের মুঠোফোন ও ল্যাপটপের পরীক্ষা করেছেন সিটিটিসির ফরেনসিক ল্যাবের এডিসি ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, সামিরের মুঠোফোনে যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা ও অস্ট্রেলিয়ার অন্তত ৩০ কিশোরীর ১৬৪টি পর্নো ছবি পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে সামির বলেছে, এসব ছবি সংগ্রহে রাখা তাঁর শখ ছিল। এগুলো তিনি বেচাকেনা করতেন না।
সামির ২০২১ সালে রাজশাহীর একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও করোনার কারণে আর ক্লাস করেননি বলে জানান সিটিটিসি কর্মকর্তা সাইফুল ইসলাম।
তিনি বলেন, সামির সম্প্রতি অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মা-বাবা তাঁকে বাইরে কোথাও যেতে দিতেন না। একাকিত্বের কারণে তাঁর মুঠোফোনে আসক্তি তৈরি হয়। সেই থেকে বিকৃত মানসিকতা গড়ে ওঠে এই তরুণের।
শেয়ারনিউজ, ২৭ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- আওয়ামী লীগকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
- সুইডেনের নাগরিকত্ব নিয়ে বড় সিদ্ধান্ত, যাদের হারাতে হতে পারে পাসপোর্ট
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- বিমা খাতে ভয়াবহ চিত্র, ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি
- সরকারি কাজ নেই, ধস নেমেছে বিবিএস ক্যাবলসের ব্যবসায়
- জুলাই-সেপ্টেম্বর’২৬ লোকসানে ৮ ব্যাংক
- জুলাই-সেপ্টেম্বর’২৬ প্রান্তিকে আয় কমেছে ৭ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ফেসবুক প্রোফাইল বন্ধের ঘোষণা, তথ্য সংরক্ষণ করবেন যেভাবে
- পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নতুন মোড়, অনুমোদন দিল কেন্দ্রীয় ব্যাংক
- শেয়ারবাজারের ১০ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে উঠে এলো যেসব বিষয়
- ড. ওসমান ফারুকের পদত্যাগের কারণ জানালেন জুলকারনাইন সায়ের
- উৎপাদনে ফিরেছে অ্যাপেক্স স্পিনিং
- দুই কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- বাজারে মিশ্র চিত্র, সূচক বাড়লেও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ঢাবি, বুয়েট, জাবি ও রাবির ভর্তি পরীক্ষা নিয়ে আদালতের আদেশ
- ব্যয় বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতায় চাপে ইউনিক হোটেলের মুনাফা
- যে কারণে মোজাফফর হোসেন স্পিনিংয়ের মুনাফায় ধস
- যে কারণে এপেক্স ফুটওয়্যারের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি
- বিক্রয় আয় বাড়ায় আমান ফিডের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- সমতা লেদারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের কড়া বার্তা
- ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলার নেপথ্যে
- চারবারের সাবেক সংসদ সদস্য হিরু এবার গ্রেপ্তার
- ৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ!
- স্পনসর ছাড়াই অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস ও কাজের সুযোগ
- স্বর্ণের বাজারে স্বস্তি, আজকের দাম প্রকাশ
- ফের শ্রমিক বিক্ষোভ, ১০ কারখানায় ছুটি; বন্ধ ৩৯টি
- কফি পৌঁছে দিতে গিয়ে ডেলিভারিম্যানের সামনে এলো অপ্রত্যাশিত ঘটনা
- আ.লীগের অডিও বিতর্ক, নতুন করে আলোচনায় হুমায়ূন আহমেদের উপন্যাস
- হাসিনাকে ফেরাতে ঢাকার আইনি প্রক্রিয়া শেষ!
- যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিএনপির এমপি
- সাদ্দাম থেকে সাঈদ খোকন, চেহারা বদলে আলোচনায় যেসব পলাতক
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা













