জাপান যাবেন ৭৯ অতিথি, সরকারের খরচ ২০ কোটি টাকা!
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ এয়ারলাইন্সের বাংলাদেশ-জাপান সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে। এ উপলক্ষে উদ্বোধনী ফ্লাইটে ৭৯ জন অতিথিকে নিয়ে যাচ্ছে বিমান। তারা সবাই ৫ দিন জাপানে থাকবেন। এই সময়ের জন্য বাজেট আনুমানিক প্রায় ২০ কোটি টাকা ধরা হয়েছে। বাংলাদেশ বিমান সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারি প্রতিষ্ঠান ও অধীনস্থ কোম্পানিগুলোতে দেওয়া কৃচ্ছ্রসাধনের নির্দেশনা উপেক্ষা বাংলাদেশ বিমানের এই ভ্রমণের খবর নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। বিমান সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জাপানের নারিতা পর্যন্ত ফ্লাইট পরিচালনার বিষয়টি চূড়ান্ত হয়েছে। সপ্তাহে তিন দিন ঢাকা থেকে নারিতা ফ্লাইট থাকবে। সেই রুটের টিকিট ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে।
গত ২৫ জুলাই থেকে এই রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানা গেছে। ঢাকা ছাড়াও কাঠমান্ডু, দিল্লি ও কলকাতা থেকেও যাত্রীরা বিশেষ মূল্যে ওই রুটের টিকিট কিনতে পারবেন। ১৫ আগস্ট পর্যন্ত ৫ শতাংশ ছাড়ে টিকিট বিক্রি হয়েছে। অফার ছাড়া ঢাকা থেকে এই রুটের সর্বনিম্ন একমুখী ভাড়া ৭০ হাজার ৮২৮ টাকা থেকে শুরু হয় এবং ফিরতি টিকিটের মূল্য জনপ্রতি ১ লাখ ১১ হাজার ৬৫৬ টাকা।
ঢাকা থেকে বিমানের ফ্লাইটগুলো প্রতি শুক্রবার, সোমবার ও বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে নারিতার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং নারিতা থেকে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় ঢাকার উদ্দেশে ছাড়বে। শুক্রবার, ১ সেপ্টেম্বর, বিমানের ফ্লাইট বিজি-৩৭৬ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১১টা ৪৫ মিনিটে যাত্রা করবে এবং শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে জাপানের নারিতায় পৌঁছাবে। নারিতা থেকে প্রথম ফ্লাইট, বিজি-৩৭৭, নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় যাত্রা করবে এবং শনিবার স্থানীয় সময় বিকেল ৩টায় ঢাকায় পৌঁছাবে।
এদিকে, গত ২ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব আবদুল আউয়ালের সই করা এক অফিস আদেশে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারের ব্যবস্থাপনা ও উন্নয়ন বাজেটের আওতায় মন্ত্রণালয়গুলো, বিভাগ, অন্যান্য প্রতিষ্ঠান এবং অধিদপ্তর, বিভাগ, অফিস, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, জনসাধারণ সকল স্তরের সেক্টর, কর্পোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির কর্মকর্তাদের সমস্ত ধরণের বিদেশ ভ্রমণ পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। সেখানে স্বাক্ষর করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী শফিউল আজিম।
এমন পরিপত্রের পরও বিমান এ সময়ে ৭৯ জনের বিশাল বহর নিয়ে নারিতায় যাওয়ায় এ নিয়ে চলছে তীব্র সমালোচনা। এমনকি অতিথিদের মধ্যে কেউ ‘তদবির’ করে নাম লিপিভুক্ত করেছেন বলেও অভিযোগ উঠেছে। নারিতায় যাওয়ার জন্য মন্ত্রণালয়, বিমান, বেবিচক কর্মকর্তা ও মিডিয়াকর্মীরা তদবির করেছেন। মোট ৭৯ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। তাদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ড. মাহবুব আলীর নেতৃত্বে মন্ত্রণালয়ের ২০ জন কর্মকর্তা সফরে যাচ্ছেন। এছাড়া বিমানের ২৪ সদস্যের প্রতিনিধি দলে বিমানের এমডি এবং সিইও-সহ মার্কেটিং, কমার্শিয়াল এবং অন্যান্য বিভাগের ডিরেক্টর এবং সিনিয়র এক্সিকিউটিভরা রয়েছেন।
সাংবাদিক প্রতিনিধিদলে ২১ জন সদস্য এবং ১০টি ট্রাভেল এজেন্সি, বিমানের টিকিট বুকিংসহ অনলাইনভিত্তিক পরিষেবার কাজ পাওয়া জিডিএস (গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম) কোম্পানির ৪ জন মিলে মোট ১৪ জন প্রতিনিধি থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমান কর্তৃপক্ষ ২১ আগস্ট ৭৯ জনের প্রাথমিক তালিকা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তালিকাটি প্রস্তুত বিমানের মহাব্যবস্থাপক (রাজস্ব) মোহাম্মদ মিজানুর রশীদ এবং মহাব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ সালাহউদ্দিন তালিকা তৈরি করেছেন। তালিকা প্রস্তুতে তারা ‘অনিয়ম’ করেছেন বলে অভিযোগ উঠেছে।
একটি ট্রাভেল এজেন্সি এই মর্মে অভিযোগ করেছে যে, তারা বিমানের লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও তাদের পরিবর্তে শীর্ষ ১০টি এজেন্সির বাইরের একটি প্রতিষ্ঠানকে ‘অর্থের বিনিময়ে’ নারিতায় যাওয়ার জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
অভিযোগের বিষয়ে বিমানের অর্থ ও রাজস্ব শাখার মহাব্যবস্থাপক মিজানুর রশীদ গণমাধ্যমকে বলেন, এটা একটা মিথ্যা অভিযোগ। আমি ওই তালিকা প্রণয়ণের সঙ্গে যুক্ত ছিলাম না। থাকলে তো আমি আমার নামটাই আগে দিতাম। আমার তো বিভাগই ভিন্ন। এটা আমাকে হেয় করার জন্য বলা হয়েছে। একটা কমিটি করা হয়েছে এ সংক্রান্ত। সেখানেও আমি নেই। এগুলো মূলত পরিচালন বিভাগ এবং মার্কেটিং, জনসংযোগ বিভাগ দেখেন।
পরে, এ বিষয়ে জানার জন্য বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক তাহেরা খন্দকারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা চালালেও তিনি তার ‘চিরাচরিত নিয়ম’ মেনে কল রিসিভ করেননি।
সামগ্রিক বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম বলেন, জাপান এমন জায়গা নয় যেখানে আপনি দু'জন নিয়ে গেলেন, আর ফ্লাইট পরিচালনা করে চলে আসলেন। এটা নিয়ে এত কথা কেন জানি না। আমরা একটি প্রাথমিক তালিকা তৈরি করেছি। এটি হ্রাস বা বৃদ্ধি হতে পারে। আগামীকাল রোববার (২৭ আগস্ট) তা জানা যাবে। যারা না জেনেই নিউজ করেছে, তাদের বিমান চলাচলের খবর বাদ দিয়ে ঠেলাগাড়ি ঠেলে দিতে বলেছে।
একটি ট্রাভেল এজেন্সি বাদ দিয়ে আরেকটি এজেন্সি অন্তর্ভুক্ত করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই এজেন্সির কথা বলছেন কেন? আরও একজন বলেছেন। ওরা একটি বেসরকারি এয়ারলাইনসের র্যাংকিংয়ে শীর্ষ প্রতিষ্ঠান। ওদের নিলে ওরা আমার ব্যবসায়ের স্ট্র্যাটেজি জেনে যাবে। আমার যাকে দিয়ে লাভ হবে, আমি তো তাকেই নেব।
উল্লেখ্য, ১৯৭৯ সালে জাপানের টোকিও রুটে ফ্লাইট চালু করেছিল বিমান। ১৯৮১ সালে সাময়িক বিরতির পর ঢাকা-নারিতা রুটে প্রথম ফ্লাইট শুরু করে বিমান। পরে বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়ায় ২০০৬ সালে জাপানের সঙ্গে বিমানের সরাসরি এ ফ্লাইট বন্ধ হয়ে যায়। ১৭ বছর পর ১ সেপ্টেম্বর আবার চালু হতে যাচ্ছে এ রুট।
শেয়ারনিউজ, ২৬ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল













