ডিএসইর ভিতরে অরাজকতা ও অনিয়ম চলছে: রকিবুর রহমান
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বর্তমানে আইটি বিভাগে যারা আছেন, তারা আপগ্রেড না। তাদের পক্ষে বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আইটি বিভাগকে সাপোর্ট দেয়া সম্ভব না। বিষয়টি বারবার বলে আসছি, কিন্তু কোন না কোনভাবে কার্যকরি করতে পারছি না। আজ আমি প্রেসিডেন্ট বা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলে, ৬ মাসের মধ্যে সকল সিস্টেম পরিবর্তন করে দিয়ে একটি যুগোপযোগি ও আন্তর্জাতিক মানের স্টক এক্সচেঞ্জে পরিণত করে মার্কেটকে সাপোর্ট দিতাম। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে এসব বলেছেন ডিএসইর পরিচালক রকিবুর রহমান।
তিনি বলেন, ডিএসইর ওয়েবসাইট ভোগান্তিতে আমার কাছে খুবই খারাপ লাগছে। যেখানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে সবাই বাজারকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে এবং বিনিয়োগকারী আসছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হচ্ছে। সেখানে লেনদেনের মূল প্লাটফর্ম ডিএসইতে বুধবার ও বৃহস্পতিবার ওর্ডার ম্যানেজমেন্ট ফেইল করেছে, স্লো হয়ে গেছে এবং ওয়েবসাইটটি আরও দূর্বল হয়ে গেছে। যেখানে আরও স্ট্রং হওয়ার কথা।
ডিএসইর এই পরিচালক বলেন, যখন মার্কেটে লেনদেন বাড়ে, তখন আইটি সিস্টেম আরও স্ট্রং হবে। আমি ও শাকিল রিজভী যখন প্রেসিডেন্ট ছিলাম, তখন ভারত থেকে একটি সফটওয়্যার এনেছিলাম। যা দিয়ে সাড়ে ৩ হাজার কোটি টাকার লেনদেন করা হলেও কোন সমস্যা হয়নি। অথচ আমরা এখন নাসডাকের সঙ্গে থেকেও ডিএসইর আইটি বিভাগ কি করছে জানি না। বিষয়টি অত্যান্ত গুরুত্ব সহকারে দেখা উচিত।
ডিএসইর ওয়েবসাইট ভোগান্তির সঙ্গে নিজেদের কোন সম্পৃক্ততা নেই বলে জানান রকিবুর রহমান। তাই ভুল না বোঝার জন্য বিনিয়োগকারীদের প্রতি অনুরোধ করেন। এই সমস্যা কাটিয়ে তুলতে শেয়ারহোল্ডার পরিচালকেরা আপ্রাণ চেষ্টা করছেন বলে জানান তিনি।
ডিএসইর ভিতরে যে অরাজকতা ও ইরেগুলেটরি চলছে, তা খতিয়ে দেখতে বিএসইসিকে অনুরোধ করেছেন রকিবুর রহমান। তিনি বলেন, ডিএসইরসি’ গ্রুপ হল চুক্তিভিত্তিক চাকরী। যেটাকে ২০১৫ সালে রেগুলার সার্ভিসে রুপান্তর করা হয়েছে। একইসঙ্গে পে স্কেলটি পরিবর্তন করে তাদের সুযোগ সুবিধা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি এগুলো বলতে গেলে আপনারা অবাক হয়ে যাবেন, তারা কিভাবে সুযোগ সুবিধা নিচ্ছে।
তিনি বলেন, ডিএসইতে কোন প্রফেশনাল লোক খুজে পাচ্ছি না। এখান থেকে বেরিয়ে আসতে না পারলে গ্রোথ শেয়ারবাজার পাব না। কোনদিন স্লো হবে, কোনদিন ওয়েবসাইট সমস্যা হবে। এতে করে বিনিয়োগকারীরা হতাশ হয়ে যাবে।
বাজারের গতি ধরে রাখতে চাইলে বিএসইসিকে বলব, ওয়েবসাইট ভোগান্তির সঙ্গে কারা জড়িত, তাদের সনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে। এখানে ভিতর থেকেই ষড়যন্ত্র করা হচ্ছে। তাই অনতিবিলম্বে দক্ষ জনবল নিয়ে আসতে হবে।
বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান রকিবুর রহমান। যাতে বাজারে ঘুরে দাড়াতে শুরু করেছে। এটা মাত্র শুরু। কিন্তু এইসময় যদি সিস্টেম কাজ না করে, তাহলে আমি রকিবুর রহমান হলে একটার পর একটা ধরে ফেলতাম। আমরা শেয়ারহোল্ডার পরিচালকেরা দূর্বলতা তুলে ধরছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এর কারণও জানি না।
শেয়ারনিউজ; ২৫ আগস্ট ২০২০
পাঠকের মতামত:
- আয় বৃদ্ধি সত্বেও ডিভিডেন্ড বাড়েনি তালিকাভুক্ত কোম্পানির
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ





.jpg&w=50&h=35)

