বাণিজ্যিক ব্যাংকের নামের শেষে ‘পিএলসি’, সুবিধা-অসুবিধা
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক গত ২২ ফেব্রুয়ারি কোম্পানিগুলোর নাম আংশিক পরিবর্তন করার জন্য একটি সার্কুলার জারি করেছে। ওই সার্কুলারে বলা হয়েছে, কোম্পানি আইন ১৯৯৪-এর ১১ ক (ক) ধারার বিধান অনুসারে, বাংলাদেশে নিবন্ধিত সীমিতদায় পাবলিক ব্যাংক কোম্পানির নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা ‘পিএলসি’ লিখতে হবে। খুব সহজ করে বললে, যেসব ব্যাংকের নামের শেষে ‘লিমিটেড’ শব্দটি আছে, ওইসব ব্যাংক ‘লিমিটেড’ শব্দটি বাদ দিয়ে নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা সংক্ষেপে ‘পিএলসি’ লিখবে।
কোম্পানি আইনের উপরোক্ত বিধান পরিপালন করতে ব্যাংক কোম্পানির নাম ও মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন বা সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এই সংক্রান্ত প্রয়োজনীয় আইনানুগ আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য সার্কুলারে ব্যাংক কোম্পানিগুলোকে প্রাধিকার প্রদান করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওই নির্দেশের প্রেক্ষিতে ব্যাংকগুলো তাদের নাম আংশিক পরিবর্তন করছে।
মূলত বিশ্বের বিভিন্ন দেশের পাবলিক লিমিটেড কোম্পানিকে সংক্ষেপে পিএলসি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানিকে এলটিডি দিয়ে চিহ্নিত করা হয়। এই দুই ধরনের প্রতিষ্ঠানের মৌলিক পার্থক্য হলো প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার সহজে হস্তান্তরযোগ্য নয়, ব্যক্তিগতভাবে তা ক্রয়-বিক্রয় হতে পারে সাধারণ মানুষ এর শেয়ার ধারণ করতে পারে না।
অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার সহজে ক্রয়-বিক্রয় করা যায় এবং সাধারণ মানুষ এর শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারে। আমাদের দেশের বেশির ভাগ ব্যাংক তাদের নামের শেষে লিমিটেড শব্দটি ব্যবহার করে। লিমিটেডকে অনেক সময় এলটিডি দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ এটি প্রাইভেট কোম্পানি। বিশেষজ্ঞগণ তাই মনে করেন আমাদের দেশের ব্যাংকের নামের সঙ্গে লিমিটেড শব্দ ব্যবহার বহুলপ্রচলিত একটি ভুল।
বিশ্বের অনেক দেশের ব্যাংকের নামের শেষে সংশ্লিষ্ট দেশের নিজস্ব ভাষায় অথবা ইংরেজিতে পাবলিক লিমিটেড কোম্পানি লেখা হয়। যেমন জার্মানির ব্যাংকের নামের শেষে জিএমবিএইচ (GmbH) লেখা হয় যার জার্মানি ভাষায় অর্থ হচ্ছে ‘Gesellschaft mit beschränkter Haftung’ বা ইংরেজিতে ‘Company with Limited Liability.’
সিঙ্গাপুরের ব্যাংকগুলোর নামের শেষে LLC অর্থাৎ ‘Limited Liability Company’ বা ‘Company with Limited Liabilit’ উল্লেখ করা হয়। মালয়েশিয়ান ব্যাংকগুলোর নামের শেষে Berhad (BHD) যার অর্থ private limited company উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, বর্তমানে তপশিলি ব্যাংক, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৬১টি। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে ৬টি রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, ৩টি বিশেষায়িত ব্যাংক, ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক। কোম্পানি আইনের এই নতুন বিধান পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে বাংলাদেশে নিবন্ধিত সব সরকারি ও বেসরকারি ব্যাংক কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।
আইনগত বাধ্যবাধকতার কারণেই ব্যাংক কোম্পানির নাম পরিবর্তন আবশ্যক হয়ে পড়েছে। কোম্পানি (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২০ জারির মাধ্যমে ১৯৯৪ সালের কোম্পানি আইনের কয়েকটি ধারা সংশোধন ও কয়েকটি নতুন ধারা সংযোজন করা হয়েছে। ‘সীমিতদায় কোম্পানি শনাক্তকরণ’ সংক্রান্ত একটি নতুন ধারা যোগ করা হয়েছে (ধারা ১১ ক)। ওই ধারার বিধান মোতাবেক সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে কোম্পানির নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা ইংরেজিতে ‘পিএলসি’ লিখতে হবে [ধারা ১১ ক (ক)]। ‘পিএলসি’ হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির সংক্ষিপ্ত রূপ।
অন্যদিকে, ১১ ক (খ) ধারায় বলা হয়েছে, সীমিতদায় প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কোম্পানির নামের শেষে ‘সীমিতদায়’ বা ইংরেজিতে ‘এলটিডি’ লিখতে হবে। আর এক ব্যক্তি কোম্পানির ক্ষেত্রে কোম্পানির নামের শেষে ‘এক ব্যক্তি কোম্পানি’ বা ইংরেজিতে ‘ওয়ান পারসন কোম্পানি’ বা সংক্ষেপে, ‘ওপিসি’ লেখার বিধান কোম্পানি আইনে সংযোজন করা হয়েছে [ধারা ১১ ক (গ)]। এক ব্যক্তি কোম্পানি গঠন, নিবন্ধন ও পরিচালনাসংক্রান্ত একটি নতুন খণ্ড (দশম-ক) কোম্পানি আইনে সন্নিবেশিত করা হয়েছে।
কোম্পানি আইনের বিধান অনুসারে, কোনো কোম্পানি বিশেষ সিদ্ধান্তক্রমে কোম্পানির নাম পরিবর্তন করতে পারে। তবে নাম পরিবর্তনের বিষয়ে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের (আরজেএসসি) অনুমোদন প্রয়োজন হয় [ধারা ১১ (৬)]। এ ক্ষেত্রে নিজ নিজ ব্যাংকের বিশেষ সাধারণ সভায় ব্যাংক কোম্পানির নাম পরিবর্তন ও তদনুযায়ী সংঘস্মারকে নাম পরিবর্তনের বিষয়ে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে; বিশেষ সিদ্ধান্তের অনুলিপি ও বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্রসহ আরজেএসসি বরাবর আবেদন করতে হবে।
কোম্পানি আইন ১৯৯৪-এর ধারা ১১ (৭) মোতাবেক আরজেএসসি নিবন্ধন বইয়ে কোম্পানির নতুন নাম লিপিবদ্ধ করবেন এবং পরিবর্তিত নামে সার্টিফিকেট অব ইনকরপোরেশন বা নিবন্ধনপত্র ইস্যু করবেন। সার্টিফিকেট অব ইনকরপোরেশন প্রদানের পর কোম্পানির নাম পরিবর্তনের প্রক্রিয়া সমাপ্ত হবে।
বাস্তবতা হচ্ছে—ব্যাংকের নামের শেষে পিএলসি যুক্ত করার ফলে নতুনভাবে একটি ব্যাংকের সুমান বৃদ্ধি বা হ্রাস, উন্নত বা অনুন্নত প্রকাশ পায় না বা গ্রাহকদের আস্থা হ্রাস বা বৃদ্ধি কোনো কিছুর ওপর প্রভাব বিস্তার করে না। সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি সরকার ও বেসরকারি ব্যাংকের নামের শেষে পিএলসি যুক্ত করা হয়েছে যা শুধু বাংলাদেশ ব্যাংকের নির্দেশ পরিপালনের জন্য।
শেয়ারনিউজ, ১৯ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- দাঁড়িয়ে পেশাব করা হারাম, মাকরুহ নাকি জায়েজ; জেনে নিন সঠিক বিধান
- ব্রয়লার মুরগি কেনার সময় ৩ ভুল করবেন না
- ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সাফল্যের’ তালিকা দিলেন হাসনাত
- রাত ৯টার পর দোকান বন্ধ, বিয়েতে শুধু এক পদ— নতুন কড়াকড়ি
- ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, ১০ ফোন চাইলে দিতাম’
- সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হানিফ শোয়েব
- শেয়ারবাজারে প্রতিদিন বিনিয়োগ শিক্ষা, বিএসইসির নতুন উদ্যোগ
- নতুন পে-স্কেলে বেতন পেতে তথ্য জমা দেওয়ার সহজ নিয়ম
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাত ৮টায়, জানবেন যেভাবে
- ডাচ-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ কনক্লেভ, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত
- নতুন পে-স্কেলে শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- ৬ লাখ কোটি ছাড়িয়েছে খেলাপিঋণ, সামনে আরও বড় ঝুঁকির সতর্কতা
- ডিএমপিতে বড় রদবদল, একসঙ্গে বদলি ৪ উচ্চপর্যায়ের কর্মকর্তা
- পুলিশের ভাতায় বড় পরিবর্তন, দেখে নিন বিস্তারিত হিসাব
- প্রথমবারের মতো সব সরকারি কর্মচারী পাবেন যে ভাতা
- ব্যাংকিং খাত এখন ‘প্রিক্যারিয়াস’, খেলাপি ঋণ আরও বাড়তে পারে
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির এজিএম
- আগামী ১০ বছরে যে চাকরিগুলোর চাহিদা বাড়তে পারে
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড নিয়ে নতুন পে-স্কেলে যা আছে
- অবশেষে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
- ‘খোকন মামুর এই অবস্থা হতো না’
- জেমিনিকে পরীক্ষা করতে গিয়ে ঘটল অপ্রত্যাশিত ঘটনা
- ১০ দিনেও সন্ধান নেই একই পরিবারের দুই গৃহবধূর
- মানুষের চোখ এত নিখুঁত, কোরআনের মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- সরকারি চাকরিজীবীদের সুখবর, আজই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- লংমার্চে নাহিদের কড়া বক্তব্য, টার্গেট তারেক রহমান
- গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন শর্ত ট্রাম্প প্রশাসনের
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
- মাহবুবার হলফনামায় ব্যারিস্টার লেখা নিয়ে নতুন ব্যাখ্যা
- আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নতুন সমীকরণ
- ব্যাংক-বীমা-সিমেন্টের শেয়ারে সুখবর, সপ্তাহজুড়ে শেয়ারবাজারের চিত্র
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- কিম জং উনের বিলাসী জীবনের অজানা তথ্য
- বাংলাদেশও পেতে পারে ১২৩ কোটি টাকা, ফিফাকে চিঠি
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে কারণে বাড়ে বাংলাদেশের বাজারের খরচ
- দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম পাবেন যেসব খাবারে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের সর্বশেষ দর
- বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ
- হাসিনা আমলের চুক্তি নিয়ে ঢাকাকে দিল্লির হুমকি
- ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার নতুন খবর
- আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ
- নিজের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ হালিম মিয়ার
- বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
- আজ শনিবার, দেখে নিন নামাজের সময়সূচি
- আজকের টাকার রেট: বড় লাফে বাড়ল ব্রিটিশ পাউন্ড
- ঝাড়ু মিছিল ও অবাঞ্ছিত ঘোষণার বিরুদ্ধে নতুন জবাব রুমিন ফারহানার
- চার কোম্পানির বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত













