ফিলিস্তিনের পরবর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা দিয়েছেন, প্রেসিডেন্ট পদ শূন্য হলে তার ডেপুটি হুসেন আল-শেখ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।এই সিদ্ধান্তের পর দেশটিতে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সমালোচকরা বলছেন, এটি সংবিধানবিরোধী এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে আব্বাসের ঘনিষ্ঠ সহযোগীর দিকে সরিয়ে দেওয়ার একটি পরিকল্পনা।
রোববার (২৬ অক্টোবর) জারি করা এক লিখিত ডিগ্রিতে আব্বাস বলেন,“প্রেসিডেন্ট মারা গেলে বা দায়িত্ব পালনে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্ট সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। এই সময়ের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করতে হবে।”
তবে ঘোষণায় আরও বলা হয়, “বিশেষ পরিস্থিতির কারণে” যদি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব না হয়, তাহলে ফিলিস্তিনি সেন্ট্রাল কাউন্সিল একবারের জন্য এই মেয়াদ বাড়াতে পারবে। — মিডল ইস্ট আই
এই ঘোষণা ফিলিস্তিনি রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।বিরোধীরা বলছে, এটি ফিলিস্তিনের মৌলিক আইনবিরোধী পদক্ষেপ।সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের মৃত্যু বা পদত্যাগের ক্ষেত্রে পার্লামেন্টের স্পিকার (যিনি ২০০৬ সালে হামাস থেকে নির্বাচিত হয়েছিলেন) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হবেন।কিন্তু বহু বছর ধরে পার্লামেন্ট অচল এবং নতুন কোনো নির্বাচন হয়নি। এই শূন্যতার সুযোগে আব্বাস সম্প্রতি ভাইস প্রেসিডেন্টের পদ সৃষ্টি করেন।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন,“ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই একতরফা সিদ্ধান্ত মৌলিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এটি কিছু নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষায় রাজনৈতিক ব্যবস্থাকে বিকৃত করছে।”
তিনি আরও বলেন,“হামাস জাতীয় ঐক্যের কাঠামোর মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কার অব্যাহত রাখবে এবং ফিলিস্তিনি ইস্যুর অভূতপূর্ব চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করবে।”
চলতি বছরের এপ্রিলেই হুসেন আল-শেখকে প্যালেস্টাইন রাষ্ট্র ও পিএলও নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন আব্বাস। তখনও হামাস এই সিদ্ধান্তকে ‘ক্ষমতার একচেটিয়া দখল’ হিসেবে সমালোচনা করেছিল।
৬৩ বছর বয়সী হুসেন আল-শেখ বহুদিন ধরে আব্বাসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি অতীতে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সমন্বয় বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইসরায়েলি সামরিক ও মার্কিন কূটনৈতিক মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন।
তবে সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে তার জনপ্রিয়তা অত্যন্ত কম।২০২২ সালে প্যালেস্টাইন পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ সেন্টার পরিচালিত এক জরিপে দেখা যায়, প্রেসিডেন্ট নির্বাচন হলে আল-শেখ মাত্র ৩ শতাংশ ভোট পেতেন।
এছাড়া, ২০১২ সালে এক নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল, যা পরবর্তীতে রহস্যজনকভাবে প্রত্যাহার করা হয়।ফরেন পলিসি ম্যাগাজিন সম্প্রতি দাবি করেছে, অভিযোগ প্রত্যাহারের জন্য ওই নারীকে ‘নীরব থাকার বিনিময়ে’ এক লাখ ডলার প্রদান করা হয়েছিল।
মুয়াজ/
পাঠকের মতামত:
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি













