শিশু আইন ভেঙে রিমান্ডে কিশোরী!
নিজস্ব প্রতিবেদক: বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ৫৫ লাখ টাকা চুরির ঘটনায় তিন মাসের বেশি সময় ধরে কারাগারে গৃহকর্মী হালিমা আক্তার রয়েছেন। দুদিনের রিমান্ডেও ছিলেন তিনি। তবে প্রশ্ন উঠেছে তার বিচারিক প্রক্রিয়া নিয়ে। জন্মসনদ অনুযায়ী হালিমার বয়স ১৫ বছর হলেও তাকে প্রাপ্তবয়স্ক ধরে রিমান্ড দেওয়া হয়েছে।
শিশু আইন অনুযায়ী, পুলিশি হেফাজতের পরিবর্তে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখা উচিত। রিমান্ডের বিধান শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে হালিমার ক্ষেত্রে এটি মানা হয়নি।
পুলিশের দাবি, হালিমার বয়স ১৮ বছর, কিন্তু জন্মসনদ ও বিদ্যালয়ের রেজিস্ট্রার খাতায় তার বয়স ১৫ বছর। এছাড়া পুলিশ প্রতিবেদনের সঙ্গে জন্মসনদ ও বিদ্যালয় নথিতে প্রদত্ত বাবা-মায়ের নামেরও মিল নেই।
এজন্য আদালত জরুরি ভিত্তিতে মেডিকেল পরীক্ষার মাধ্যমে বয়স নির্ধারণের নির্দেশ দিয়েছেন। কিন্তু প্রতিবেদন দাখিল না হওয়ায় হালিমার আরও এক মাস কারাগারে কেটে গেছে।
হালিমার আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ খান বলেন:“এফআইআরে মেয়েটির বাবা-মায়ের নাম একরকম, পুলিশ ফরওয়ার্ডিংয়ে অন্যরকম এবং রিমান্ড প্রতিবেদনে আরেকরকম। বাবা-মায়ের ভিন্ন নাম নিয়ে আদালত বিব্রতবোধ করেন।”
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক মোহাম্মদ তানভীর তুষার জানান,“মামলার বাদী যেই বয়স দিয়েছেন, সেভাবেই আমরা রিমান্ড আবেদন করেছি। আদালত অনুমোদন দিয়েছেন।”
আইন বিশেষজ্ঞরা বলছেন, বয়স নিশ্চিত না করে রিমান্ডের অনুমোদন দায়িত্বে গাফিলতি। অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেসবাহ মন্তব্য করেন:“রিমান্ড মঞ্জুরের আগে তার বয়স যাচাই করা উচিত ছিল। তদন্ত কর্মকর্তার গাফিলতির জন্য আইনানুগ ব্যবস্থা নেয়া উচিত।”
শিশু অধিকারকর্মী ওয়াহিদা বানু বলেন:“এই পরিস্থিতি শিশুর উপর নেতিবাচক প্রভাব ফেলবে। সে বড়দের ও রাষ্ট্রকে নিয়ে খারাপ ধারণা পাবে।”
মামলার অভিযোগ অনুযায়ী, ২৯ মে রাতে বাদী জমি কেনার জন্য ব্যাংক থেকে ৫৫ লাখ টাকা তুলে বাসার বক্স খাটের নিচে লাগেজে রাখেন।পরের দিন সকাল ৯টায় আসামিরা বাসায় কাজ করতে আসেন। কাজ শেষে তারা টাকা নিয়ে চলে যান। এরপর ঘরের আশপাশে খোঁজাখুঁজি করেও টাকা পাওয়া যায়নি।
বাদী পরে জানতে পারেন, ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এ, রোড-১৪, বাসা-৩২৭, ষষ্ঠ তলার বেডরুমের খাটের নিচে রাখা লাগেজ থেকে নগদ ৫৫ লাখ টাকা চুরি করা হয়েছে। এরপর আসামিরা আত্মগোপন করেন। মামলাটি ভাটারা থানায় দায়ের করেন বাদী সাদিয়া আক্তার সাথী।
মুয়াজ/
পাঠকের মতামত:
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখে দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- মাকড়সার কামড়ে হাসপাতালে গুরুতর অসুস্থ অভিনেতা
- সম্পর্কে ফের অন্ধকার, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য
- ৮০ বছর পূর্তিতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নতুন আপডেট, স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল
- আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণ পরিশোধে আরও তিন বছর সময়
- ০৮ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৮ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শাহজালাল বিমানবন্দরে বড় সুখবর
- মিশ্র ধারা অব্যাহত, বাজারে স্থিতিশীলতার ইঙ্গিত
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- আইসিবি ইসলামিক ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- আইসিবি ইসলামিক ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বিতর্ক, সামনে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- উৎপাদনে ফিরতে প্রস্তুতি এমেরাল্ড অয়েলের
- ৩০০ কোটি টাকার নেতিবাচক ইক্যুইটি, এবার লেনদেনও স্থগিত
- ইউরোপে সবচেয়ে কম খরচে থাকা যায় যে দেশে
- দুই কোম্পাানির মার্জিন ঋণে নিষেধাজ্ঞা
- যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তাকে সরাল ফিফা
- ব্যাংকে অলস অর্থ ছাড়াল ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা
- শেয়ারহোল্ডারদের বঞ্চিত করায় বেস্ট হোল্ডিংসের ওপর বাড়তি করের চাপ
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- ঢাবিতে বিশ্বকাপ আয়োজনে হঠাৎ পরিবর্তন
- মাত্র ৪ মাসেই মা হলেন জনপ্রিয় অভিনেত্রী!
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর
- ডেপুটি গভর্ণরের পদ হারালেন জিয়া পরিষদের সাবেক সদস্য
- ইউসিবি ব্যাংকের রাইট শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন
- নতুন ওপেন-এন্ড মিউচ্যুয়াল ফান্ডের খসড়া অনুমোদন দিল বিএসইসি
- স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা, ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে
- থানায় উত্তেজনা, এনসিপির নেতাদের গ্রেপ্তার ঘিরে যা ঘটল
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- নতুন সিদ্ধান্তে এনআইডি সেবায় পরিবর্তন, বন্ধ ৬ ক্যাটাগরি
- তাণ্ডব! ঢাকায় ফিরতে হলো তিনটি বিমানের
- তালিকাভুক্ত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব অর্পণ
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি তালিকায় পরিবর্তন
- সূচক পতনের নেতৃত্বে ৫ কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৮ প্রতিষ্ঠান
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা













