গাজীপুরে আলোচিত ইমাম নিখোঁজ রহস্যের পর্দা ফাঁস
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজীর নিখোঁজের ঘটনায় নতুন তথ্য বেরিয়ে এসেছে। নিখোঁজের পাঁচ দিন পর তাঁকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে পুলিশ, এবং তিনি নিজেই স্বীকার করেছেন— ঘটনাটি অপহরণ নয়, বরং নিজের পরিকল্পনায় পঞ্চগড়ে গিয়েছিলেন।
সোমবার (২৭ অক্টোবর) রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাঁকে হেফাজতে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, নাম প্রকাশে অনিচ্ছুক।
ওই কর্মকর্তা বলেন,“প্রাথমিকভাবে অভিযোগ উঠেছিল যে ইমাম মহিবুল্লাহকে ইসকন (ISKCON) অপহরণ করেছে। তবে তদন্তে দেখা গেছে, তিনি নিজেই শ্যামলী পরিবহনের টিকিট কেটে পঞ্চগড়ে গিয়েছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা তাঁর গতিবিধি শনাক্ত করতে সক্ষম হয়েছি।”
তিনি আরও জানান, ইমাম মহিবুল্লাহর বাসের সহযাত্রী ও সুপারভাইজারকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
“তিনি পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) তাঁকে আদালতে তোলা হবে, এরপর সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।”
গত ২২ অক্টোবর সকালে টঙ্গীর বাসা থেকে হাঁটতে বেরিয়ে নিখোঁজ হন মুফতি মহিবুল্লাহ। পরদিন (২৩ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর ইউনিয়নের সিতাগ্রাম হেলিপ্যাড এলাকায় মহাসড়কের পাশে তাঁকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
এদিকে আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি ঘটনাটির সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দাবি করেছেন, ইমাম মহিবুল্লাহর দেওয়া অপহরণের বিবরণ বাস্তবতার সঙ্গে মেলে না।
সায়ের বলেন,“তিনি দাবি করেছিলেন, টঙ্গীর শিলমুন এক্সিস লিংক সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁকে অ্যাম্বুল্যান্সে তুলে অপহরণ করা হয়। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকাল ৬টা ৫২ মিনিটে তিনি ঘর থেকে বের হন, ৬টা ৫৩ মিনিটে মসজিদ ছাড়েন এবং ৭টা ১৮ মিনিটে ফিলিং স্টেশনের সামনে দিয়ে একাই দ্রুত হেঁটে যাচ্ছেন।”
ভিডিও ফুটেজে অপহরণের কোনো দৃশ্য পাওয়া যায়নি।সায়েরের বিশ্লেষণে আরও দেখা গেছে,“ফিলিং স্টেশনের চারটি ক্যামেরায় তাঁকে একাই হাঁটতে দেখা গেছে। স্টেশনের সামনে অ্যাম্বুল্যান্স থেমে তাঁকে তোলার কোনো চিত্র নেই। বরং তাঁকে নির্ভয়ে রাস্তা পেরোতে দেখা গেছে।”
ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. সোলেইমানও নিশ্চিত করেছেন,“পুলিশের বিভিন্ন ইউনিট আমাদের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছে। অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।”
এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্ত শেষ হলে গণমাধ্যমের সামনে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













