এবার ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় ধাক্কা
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রমালিকানাধীন ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের বড় অংশ মামলা জটের কারণে আটকা রয়েছে। মামলাগুলো নিষ্পত্তি না হওয়ায় ব্যাংকগুলো তাদের কোটি কোটি টাকা আদায় করতে পারছে না। বর্তমানে এই ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৪৯ হাজার ১৪০ কোটি টাকায়, যার প্রায় ৭৭ শতাংশ অর্থ আটকা পড়ে রয়েছে চলমান মামলা-সংক্রান্ত জটিলতায়।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। সেখানে ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকও উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, ঋণখেলাপিদের বিরুদ্ধে ছয় ব্যাংকে মোট ৪৮,২৯৬টি মামলা চলছে, যার বিপরীতে আটকা পড়া অর্থের পরিমাণ এক লাখ ১৪ হাজার ৮০৪ কোটি টাকা, যা ওই ব্যাংকগুলোর খেলাপি ঋণের ৭৭ শতাংশের সমপরিমাণ।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য ব্যাংকগুলোর আইন বিভাগকে শক্তিশালী করতে হবে এবং নিয়মিত আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রেখে কার্যক্রম চালাতে হবে। পাশাপাশি মামলার মনিটরিং ব্যবস্থা জোরদার করতেও তিনি গুরুত্বারোপ করেন।
কোন ব্যাংকে কত টাকা আটকা?
জনতা ব্যাংক: ১১,৫৫০ মামলার বিপরীতে ৪৭,২০০ কোটি টাকা
সোনালী ব্যাংক: ১০,৪২৯ মামলার বিপরীতে ২৪,৮১২ কোটি টাকা
অগ্রণী ব্যাংক: ২০,৩৭০ মামলার বিপরীতে ১৪,৮০০ কোটি টাকা
রূপালী ব্যাংক: ৪,৬৬১ মামলার বিপরীতে ৯,৭৭০ কোটি টাকা
বেসিক ব্যাংক: ৭১২ মামলার বিপরীতে ১৫,৪০০ কোটি টাকা
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক: ৫৬২ মামলার বিপরীতে ২,৮০০ কোটি টাকা
২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত শীর্ষ ২০ খেলাপি গ্রাহকের কাছে ছয় ব্যাংকের পাওনা ৮৫,৪৪৪ কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের ৫৭ শতাংশ। এর মধ্যে ৬৩ শতাংশ অর্থাৎ ৫৩,৮৪৮ কোটি টাকা রয়েছে জনতা ব্যাংকের শীর্ষ ২০ গ্রাহকের কাছেই।
তবে ব্যাংকগুলো আদায়ের ক্ষেত্রে খুবই দুর্বলতা দেখাচ্ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে জনতা ব্যাংক মাত্র ১৫ কোটি ১২ লাখ টাকা আদায় করতে পেরেছে, যা লক্ষ্যমাত্রার এক দশমিক ছয় শতাংশ মাত্র। অন্য ব্যাংকগুলোর আদায়ও লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম।
অর্থ উপদেষ্টা বলেন, খেলাপি ঋণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা উদ্বেগজনক। এজন্য ব্যাংকগুলোকে ঝুঁকিপূর্ণ ঋণ আগেই শনাক্ত করে তা মোকাবিলার পরিকল্পনা নিতে হবে। শীর্ষ খেলাপি প্রতিষ্ঠান থেকে আদায় বাড়ানোর জন্য প্রতিটি ব্যাংকে বিশেষ টিম গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমানের নতুন মন্তব্য
- একদিনের বিরতি শেষে বাজারে ইতিবাচক প্রবণতা
- লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ২৪ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘আই অ্যাম নট অ্যা রোবট’ বক্সের আড়ালে হ্যাকারদের নতুন ফাঁদ
- দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান, ছুটির তালিকা প্রকাশ
- সূরা আল-ফাতিহা শুনে এক খ্রিস্টান পাদ্রীর ইসলাম গ্রহণ
- স্টক ডিভিডেন্ডে শর্ত জানাল এশিয়াটিক ল্যাবরেটরিজ
- বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ হারালেন মঈন উদ্দীন
- অভিনেতার মৃত্যুর আগমুহূর্তে যা ঘটেছিল, ফেসবুকে জানালেন জয়
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- শুটিংয়ে গিয়ে অসুস্থ, মারা গেলেন অভিনেতা সোহেল খান
- তিন কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- কমিশন ও বিনিয়োগ আয় বৃদ্ধিতে লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফায় উন্নতি
- তথ্য হালনাগাদ করতে শেয়ারহোল্ডারদের অনুরোধ
- হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান জানালেন হুমায়ূন কবির
- রুই-কাতলাসহ যেসব মাছেও থাকতে পারে ফিতাকৃমি
- তিন প্রতিষ্ঠানের নতুন ঘোষণা, এজিএম ও ডিভিডেন্ডে গুরুত্বপূর্ণ তথ্য
- প্রেফারেন্স শেয়ার ইস্যুর সুপারিশ সংশোধন করল সিঙ্গার বাংলাদেশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা
- বিএসআরএমের ক্রেডিট রেটিং প্রকাশ
- তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
- বিএনপিকে বিশ্বাসঘাতক বলায় যা বললেন সাইয়েদ আব্দুল্লাহ
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
- দেশের বাজারে পুরোনো স্বর্ণ বিক্রি বা বদলে নতুন নিয়ম
- এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বিব্রতকর রেকর্ড
- সকালে দুইবার কেঁপে উঠল বাংলাদেশসহ চার দেশ
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা













