প্রবাসীদের হয়রানি বন্ধে ব্যাংকগুলোকে কড়া সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: সেবা খাতের ২০ হাজার ডলার সমপরিমাণ পর্যন্ত আয় দেশে আনতে ঘোষণা লাগবে না। গত ফেব্রুয়ারিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা যায়।
কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, কিছু ব্যাংক ইনওয়ার্ড রেমিট্যান্সের ক্ষেত্রে অপ্রয়োজনীয় তথ্য ও ফরম সি-এ ঘোষণার জন্য গ্রাহকদের হয়রানি করছে। ফলে
এর প্রেক্ষিতে গত বুধবার ব্যাংকার্স সভায় ব্যাংকগুলোকে গ্রাহক হয়রানি বন্ধে সর্তক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
সভা সূত্রে জানা গেছে, বিদেশে কর্মরত প্রবাসীরা কোনো ঘোষণা ছাড়াই যে কোনো পরিমাণের অর্থ দেশে পাঠাতে পারেন। তবে বাংলাদেশে বসে যারা বিদেশে কাজ করেন, তাদের অর্থ আনতে ঘোষণার প্রয়োজন হয়।
তাদেরকে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের মাধ্যমে অনলাইনে ‘সি-ফরম’-এ আয় কোথা থেকে আসছে, পরিমাণ, কাজের ধরনসহ অনেক ক্ষেত্রে প্রমাণসহ তথ্য দিতে হয়। এক্ষেত্রে ২০ হাজার ডলার পর্যন্ত ঘোষণা লাগবে না বলে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে।
এরপরও সাম্প্রতিক সময়ে কিছু ব্যাংকের মাধ্যমে গ্রাহকরা এই বিষয়ে বিড়ম্বনা ও হয়রানির শিকার হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০ হাজার ডলারে কম প্রত্যাবাসিত ইনওয়ার্ড রেমিট্যান্সের ক্ষেত্রে কিছু ব্যাংক কর্তৃক অপ্রয়োজনীয় তথ্য ও ফরম সি-এ ঘোষণা গ্রহণের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
ইনওয়ার্ড রেমিট্যান্সের ওপর প্রযোজ্য কর কর্তনের লক্ষ্যে সঠিক সার্ভিস কোড নির্ধারণের জন্য প্রয়োজনীয় দলিলাদি সংগ্রহের আবশ্যকতা থাকলেও মার্কিন ডলার ২০ হাজারের কম প্রত্যাবাসিত ইনওয়ার্ড রেমিট্যান্সের ক্ষেত্রে ফরম সি-এ ঘোষণা কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু ব্যাংক এসব গ্রহণ করে গ্রাহক হয়রানি করছে।
এর পরিপ্রেক্ষিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ইনওয়ার্ড রেমিট্যান্সের অর্থ দ্রুত গ্রাহকের অনুকূলে বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন আবশ্যিকভাবে পরিপালন করার জন্য নির্দেশ দেন গর্ভনর আব্দুর রউফ তালুকদার।
এক সময় সফটওয়্যার, ওয়েব ডেভেলপমেন্টসহ বিভিন্ন ফ্রিল্যান্সিংয়ের সেবা রপ্তানির আয় ব্যাংকিং চ্যানেলে দেশে আনতে নানা সমস্যায় পড়তেন ফ্রিল্যান্সাররা। যে কারণে এ ধরনের আয়ের বেশিরভাগই আনতে হতো হুন্ডি করে। তাই এসব আয় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আনার জন্য সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন নীতি সহায়তা দিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে এক নির্দেশনার মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে প্রত্যন্ত অঞ্চলের ফ্রিল্যান্সারদের জন্যও রপ্তানি রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাব খোলার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।
এমএফএসের মাধ্যমে আয় দেশে আনা কিংবা বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখা নেই এমন এলাকার ফ্রিল্যান্সারদের জন্য নিকটতম এডি শাখা, সেন্ট্রাল ট্রেড প্রসেসিং সেন্টার কিংবা প্রধান কার্যালয়ের সহায়তায় অন্য উপায়ে ‘ইআরকিউ’ হিসাব খুলতে বলা হয়। একই সঙ্গে এসব হিসাবের বিপরীতে আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড ইস্যুরও নির্দেশ দেওয়া হয়।
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আমদানি-রপ্তানির ভুল তথ্য দিচ্ছে অনেক ব্যাংক। তাই সঠিক তথ্য দেয়ার জন্যও ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়।
জানা যায়, প্রতিটি শাখা থেকে এলসি খোলার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অনলাইন ইমপোর্ট মনিটরিং সিস্টেমে (ওআইএমএস) তথ্য আপলোড করতে হয়। এ ড্যাশ বোর্ডে গত জুন পর্যন্ত আমদানি বিল বকেয়া দেখাচ্ছে ৪ হাজার ৯ কোটি ডলার।
আর কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে আলাদাভাবে তথ্য সংগ্রহ করে বকেয়ার পরিমাণ পেয়েছে ২ হাজার ৩৭৩ কোটি ডলার।
এর মানে, ব্যাংকে সংরক্ষিত তথ্যের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের আমদানি বকেয়ার তথ্যে ১ হাজার ৬৩৬ কোটি ডলারের পার্থক্য দেখা দিয়েছে, টাকার অঙ্কে যা ১ লাখ ৭৯ হাজার কোটি টাকা।
দুই তথ্যে এত বড় পার্থক্যের কারণ জানতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে যথাসময়ে ও সঠিকভাবে রিপোর্ট করতে বলা হয়েছে। এ ছাড়া প্রতিদিন প্রতিটি এলসির তথ্য আলাদাভাবে দেওয়ার পাশাপাশি একটি ব্যাংকের ওই দিনের সব এলসির তথ্য একত্রে দেওয়ার নির্দেশনা রয়েছে।
তবে অনেক ব্যাংক তা মানছে না। আগামী দুই মাসের মধ্যে এ নির্দেশনা পরিপালন করতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, এত পার্থক্যের কারণ ব্যাংকগুলোই ভালো বলতে পারবে। তবে শাখা থেকে ভুল রিপোর্টিংয়ের কারণে এমন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শেয়ারনিউজ, ১৭ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
অর্থনীতি এর সর্বশেষ খবর
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান













