কেন শেয়ারবাজারে বিদেশি ব্যাংকগুলোর বিনিয়োগে কম
বাংলাদেশে ৯টি বিদেশি ব্যাংক কার্যরত আছে। দেশের শেয়ারবাজারে তাদের আগ্রহ খুব কম। অনিয়ম, অস্থিতিশীলতা ও ভালো কোম্পানির অভাবে বাংলাদেশে পরিচালিত বিদেশি ব্যাংকগুলো শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহ দেখায় না। ফলে শেয়ারবাজারে তাদের বিনিয়োগের পরিমাণ খুবই কম।
এসব বিদেশি ব্যাংক বাংলাদেশের শেয়ারবাজার নিয়ে আত্মবিশ্বাসী নয় এবং তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনের ওপর তাদের আস্থা নেই।
ব্যাংকগুলোর আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২২ সালে শেয়ারবাজারে এসব ব্যাংকের বিনিয়োগ ছিল ৪ কোটি ২৫ লাখ টাকা, যা শেয়ারবাজারে বিনিয়োগ করা পুরো ব্যাংকিং খাতের মাত্র শূন্য দশমিক ০২ শতাংশ।
সর্বশেষ তথ্য বলছে, দেশে কার্যরত স্থানীয় ৪৩টি ব্যাংক শেয়ারবাজারে ১৬ হাজার ৩১৪ কোটি টাকা বিনিয়োগ করেছে, অর্থাৎ তাদের গড় বিনিয়োগ প্রায় ৩৮০ কোটি টাকা।
শেয়ারবাজার বিশ্লেষক ও ফান্ড ম্যানেজার আসিফ খান এই বিষয়ে বলেন, 'বিদেশি ব্যাংকগুলো তাদের মূল ব্যবসা থেকে বেশি হারে মুনাফা অর্জন করছে। তাই তারা সেখানেই মনোযোগ ধরে রেখেছে।'
তিনি বলেন, 'মূল ব্যবসা থেকে লাভ হওয়ায় বহুজাতিক ব্যাংকগুলো শেয়ারবাজারে বিনিয়োগ করে বাড়তি ঝুঁকি নিতে চায় না।'
২০২২ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ি, বিদেশি ব্যাংকগুলোর মুনাফা ১০২ শতাংশ বেড়ে হয়েছে ৩ হাজার ১৫৬ কোটি টাকা।
বাংলাদেশের শেয়ারবাজারে ১.৮০ কোটি টাকা বিনিয়োগ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, যা বিদেশি ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ।
কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া যথাক্রমে ৯৪ লাখ টাকা এবং ৩১ লাখ টাকা বিনিয়োগ করেছে। সিটি ব্যাংক এনএ ও এইচএসবিসি বাংলাদেশ প্রত্যেকের বিনিয়োগ ৬০ লাখ টাকা।
ব্যাংক আল-ফালাহ, এইচবিএল বাংলাদেশ, উরি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এই ৪টি ব্যাংকের বাংলাদেশের শেয়ারবাজারে কোনো বিনিয়োগ নেই।
শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ প্রসঙ্গে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী বলেন, 'বেশিরভাগ বিনিয়োগকারী প্রত্যাশা করেন যে, ব্যাংকগুলো দীর্ঘ মেয়াদের জন্য বিনিয়োগ করবে, কিন্তু তারা নিজেরা প্রতিদিন শেয়ারবাজারে লেনদেন করে, যা প্রত্যাশিত নয়।'
সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, পুঁজিবাজারে ভালো পারফর্মিং কোম্পানির অভাব ও কাঠামোগত দুর্বলতা আছে। তাই বিদেশি ব্যাংকগুলো শেয়ারবাজারে বিনিয়োগকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করে।
তিনি বলেন, বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে শেয়ারবাজারের দুর্বলতা নিয়ে কথা বলছেন, কিন্তু সেগুলোর খুব কমই সমাধান হয়েছে। এসব দুর্বলতার মধ্যে একটি হলো ম্যানিপুলেটরদের অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়া হয় না, আর বাংলাদেশের শেয়ারবাজারে ব্যাপকভাবে ম্যানিপুলেশন চলছে।
তিনি বলেন, 'এখানে বাজার স্থিতিশীল রাখার মতো ব্যবস্থা নেই এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ ব্যবসায়ীদের মতো আচরণ করেন।'
তিনি বলেন, লেনদেনের ক্ষেত্রে দুর্বল প্রতিষ্ঠানগুলোর আধিপত্যও বহুজাতিক ব্যাংকগুলোকে বিনিয়োগ থেকে দূরে থাকতে প্ররোচিত করে। সুতরাং, যখন কোনো বিনিয়োগকারী দেখে, 'জেড' ক্যাটাগরির বা দুর্বল প্রতিষ্ঠানগুলো দর বৃদ্ধির তালিকা বা লেনদের তালিকার শীর্ষে আছে- তখন তাদের আত্মবিশ্বাস কমে যায়।
খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, 'যতক্ষণ না সরকার এসব কাঠামোগত সমস্যার সমাধান করবে, ততক্ষণ পর্যন্ত বিদেশি ব্যাংকগুলো বিনিয়োগে আগ্রহী হবে না।'
একজন মার্চেন্ট ব্যাংকার মনে করেন, এসব ব্যাংকের শেয়ারবাজারে আসা উচিত নয়, কারণ তারা স্বল্পমেয়াদী আমানত নিয়ে কাজ করে। আর শেয়ারবাজার হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যম।
তিনি বলেন, ব্যাংকগুলো যদি শেয়ারবাজারে বিনিয়োগ করতে চায়, তাহলে তাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে। তাই ফান্ড ম্যানেজারের মাধ্যমে বিনিয়োগ করলে তাদের জন্য ভালো হবে।
তিনি মিউচুয়াল ফান্ড, পেনশন ফান্ড, বিমা কোম্পানি ও প্রভিডেন্ট ফান্ডগুলোকে শেয়ারবাজারে বিনিয়োগের আহ্বান জানান।
শেয়ারনিউজ, ১৫ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা




.jpg&w=50&h=35)


