সিনেমার ঘোষণা দিলেন ড. মাহফুজুর রহমান
বিনোদন ডেস্ক : একটা সময় পর্যন্ত ড. মাহফুজুর রহমান শুধু টিভি চ্যানেল এটিএন বাংলার কর্তা হিসেবেই পরিচিত ছিলেন। তবে গত কয়েক বছরে মানুষ তাকে চিনেছে তার গানের মাধ্যমে। নিজের চ্যানেলে একক অনুষ্ঠান করে প্রতি ঈদেই শুনিয়ে চলেছেন গান। যদিও তাতে প্রশংসা নয়, সমালোচনা আর হাসাহাসিই বেশি জোটে। তবু তার গানের গলা অবিরাম চলে; যে কোনও আয়োজনের ফাঁকেই গেয়ে শোনান দু-চার লাইন।
শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আসেন তিনি। উদ্দেশ্য, একটি অ্যাওয়ার্ড আয়োজনের চুক্তি স্বাক্ষর ও আনুষ্ঠানিক ঘোষণা। কিন্তু ঢেঁকি স্বর্গে গেলেও নাকি ধান ভানে! ড. মাহফুজুর রহমানও এদিন বক্তব্যের সঙ্গে বাংলা ও হিন্দি গান শুনিয়েছেন উপস্থিত দর্শক-শ্রোতাকে। সেই গানের বিপরীতে জুটেছে উচ্ছ্বাস-করতালিও।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেটার সঙ্গেই যুক্ত হয়েছে এটিএন বাংলা। শনিবার (১২ আগস্ট) দুপুরে বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে দুই পক্ষের চুক্তি স্বাক্ষর হয়, অতঃপর সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন তারা।
জানানো হয়, আগামী ২৮ অক্টোবর ‘এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড’ শীর্ষক এই পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে। এর আগে আগামী ২৪ আগস্টের মধ্যে আগ্রহীদের চলচ্চিত্র জমাদানের আহ্বান জানানো হয়েছে। মোট ২১টি ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার। মূল ধারার চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব ফিল্মের জন্যও থাকছে পুরস্কার।
আয়োজনটি নিয়ে পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেন, ‘এর আগে আমি যখন পরিচালক সমিতির নির্বাহী কমিটির সদস্য ছিলাম, তখন একবার উদ্যোগ নিয়েছিলাম এ ধরনের আয়োজনের। কিন্তু নানা কারণে অনুষ্ঠানটি করা সম্ভব হয়নি। আমি এটিএন বাংলার চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য।’
অনুষ্ঠানে আরও একটি চমকপ্রদ ঘোষণা দিয়েছেন ড. মাহফুজুর রহমান। বলেছেন, আগামী ঈদুল ফিতরের আগেই ৬টি সিনেমা প্রযোজনা করবেন তিনি।
তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন ২৪ ঘণ্টা এফডিসিতে লোক সমাগম হত। সব সময় শিল্পীদের পদচারণায় মুখর ছিল এই প্রাঙ্গণ। কিন্তু এখন এখানে ভূতুড়ে একটা পরিবেশ। কাজ না থাকায় কত লোক যে বেকার হয়ে গেছে তার হিসাব নেই। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। চলচ্চিত্রের অবস্থা আমরা আগের মত ফিরিয়ে আনতে চাই। তাই আগামী ঈদুল ফিতরের আগে আমি ৬টি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছি। এজন্য পরিচালক সমিতির সাথে আজ চুক্তিবদ্ধ হয়েছি।’
শেয়ারনিউজ, ১৩ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- বাংলাদেশের অর্থনীতিতে ১০ ধরনের ঝুঁকি দেখছে এডিবি
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- শেয়ারবাজারের ব্যাংকে টাকা থাকলেও তুলতে পারছেন না আমানতকারীরা
- নঈম নিজাম ও ফরিদার ব্যাংকে বিশাল লেনদেন, দুদকের মামলা
- ঘুষের টাকা হাতে, সাব-রেজিস্ট্রারসহ তিনজন আটক
- ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, ব্যবসায়ীদের জন্য নতুন ছাড়
- সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার
- বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ-বাংলা ব্যাংকের ২ চুক্তি স্বাক্ষর
- পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর
- বড় পরিবর্তনের ইঙ্গিত, ৪ বিষয়ে জোর দিলেন সিটি ব্যাংকের এমডি
- আমদানি-রপ্তানি ও বিনিয়োগ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম
- কলেজ নিয়ে মাউশির ‘অতীব জরুরি’ নির্দেশনা
- আওয়ামী লীগ-বিএনপিকে নিয়ে সোহেল তাজের ‘এপিঠ-ওপিঠ’ মন্তব্য
- ভারতীয় ইলিশ নিয়ে বড় সিদ্ধান্ত, বিপাকে ব্যবসায়ীরা
- ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে ধরা সেই নারীর পরিচয়
- কুরআনের পাতা নষ্ট হয়ে গেছে? ফেলে দেবেন নাকি দাফন করবেন
- যমযমের পানি ও আইয়ূব (আ.)-কে নিয়ে মানুষের দুটি বড় ভুল ধারণা
- লঞ্চের সর্বনিম্ন ভাড়া জানালেন নৌপরিবহন মন্ত্রী
- বিপিসির গলার কাঁটা পাঁচ ইসলামী ব্যাংক, আটকে ১৩৫৫ কোটি টাকা
- ভাইরাল সেই শিক্ষক বিউটি রাণীর নতুন পরিচয়
- ২৮ বছরেই ক্লাবহীন বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার!
- জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময়
- যুক্তরাষ্ট্রপ্রবাসীদের পাসপোর্ট নবায়নে নতুন করে যা জানা জরুরি
- বিদ্যুৎ খাতে বড় সুখবর, ২০০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি
- ভারত-ইসরায়েলের নতুন সমীকরণে বাংলাদেশের নতুন হিসাব
- বাংলাদেশি সাংবাদিকদের ‘জার্নালিজম’ শিখাতে গিয়ে হাসির পাত্র ভারত
- সর্বোচ্চ চাহিদায় বিক্রেতা সঙ্কটে হল্টেড ৮ কোম্পানি
- ২ লাখ ২০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- জাতিসংঘে প্রতিবাদী ইরানকে দেখে হতবাক বিশ্ব
- চীন-ভারত-আমেরিকার খেলায় আসল চাল বাংলাদেশের হাতে
- বাংলাদেশকে ঘিরে চীনের বড় পরিকল্পনা!
- দরপতন শেষে উত্থান, বিনিয়োগকারীদের সামনে মুনাফার সুযোগ
- ২৩ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- জিমেইলে আসছে ‘কপি কোড’, এক ক্লিকেই হবে ভেরিফিকেশন
- সন্তানকে সময় দিতে চাকরি ছাড়লে মিলতে পারে টাকা
- দুই ঘণ্টাতেই ৪৩০ কোটি টাকার লেনদেন, চাঙা শেয়ারবাজার
- ডিএসইর জরিমানা থেকে বাঁচতে বিএসইসির কাছে আবেদন
- ইসলামী ব্যাংকের নিয়োগে বড় অনিয়ম, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- তেলের বাজারে বড় পতন, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দাম
- এনবিআরের সাবেক চেয়ারম্যানের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- এবার বাংলাদেশে খুলবে মেটার অফিস!
- শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন আজ
- বাংলাদেশের অর্থনীতিতে নতুন চাপের আভাস, এডিবির প্রতিবেদনে যা বলা হলো
- এনডিটিভির সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে একাধিক মন্তব্য হাসিনার
- ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের সাম্রাজ্য এখন যার হাতে
- হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই













