যে কারণে হাসিনাকে আবু বকর নাটক দেখাতে চান ফাহাম আব্দুস সালাম
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে সমসাময়িক নানা বিষয়ে তীক্ষ্ণ, বিশ্লেষণধর্মী ও চটুল মতামতের জন্য পরিচিত বিশিষ্ট লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম। সম্প্রতি পাকিস্তানের বহুল আলোচিত একটি ধারাবাহিক নাটক দেখে সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ, হতাশা ও বিদ্রূপ প্রকাশ করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি। নাটকের মানহীনতা, অবাস্তব চিত্রনাট্য এবং অতিরিক্ত ‘সিম্প কালচার’ নিয়ে দেওয়া তাঁর সেই ব্যঙ্গাত্মক স্ট্যাটাসটি মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।
ফেসবুক পোস্টে ফাহাম আব্দুস সালাম জানান, চারপাশের ব্যাপক হাইপ ও আলোচনা দেখে কিছুটা সামাজিক চাপে পড়েই তিনি নাটকটি দেখতে বসেছিলেন। তাঁর কৌতূহল ছিল—‘কে এই আবু বকার? সে কি বিহারী?’
কিন্তু নাটকটি দেখতে বসে চরম অস্বস্তিতে পড়েন তিনি। মাত্র ২০ মিনিট দেখার পরই তাঁর মনে হয়েছিল, ‘ইয়ে মে ক্যায়া দেখ রাহা হুঁ?’। নিজের বিরক্তি প্রকাশ করতে গিয়ে তিনি চরম উপহাসের সুরে লেখেন, “শেখ হাসিনাকে শাস্তি হিসেবে এই নাটক দেখানো উচিত!”
নাটকের বিষয়বস্তু ও নির্মাণশৈলী নিয়ে তীব্র কটাক্ষ করে বিশ্লেষক লেখেন, বিষয়বস্তুহীন চটকদার উপস্থাপনায় (Style without substance) ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি যদি ‘ডোনাল্ড ট্রাম্প’ হন, তবে এই নাটকের লেখক ও পরিচালক হলেন ‘জুলিয়াস সিজার’ ও ‘চেঙ্গিস খান’। নাটকের মূল চরিত্রটিকে তাঁর মনে হয়েছে ‘সিম্পদের রাজা যেন অলিম্পিকে রেস দৌড়াচ্ছে’।
এছাড়া নাটকে বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন হার্ভার্ড পাকিস্তানেরই একটি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান। এ নিয়ে খোঁচা দিয়ে তিনি মন্তব্য করেন, আমাদের দেশের প্রাগ্রসর কোনো সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যেও অক্সফোর্ড নিয়ে এমন অদ্ভুত মুগ্ধতা বা ফেটিশ থাকে না।
বাঙালি দর্শকদের নিজেদের দেশের কাজের প্রশংসা করার ক্ষেত্রে সংকোচের কথা উল্লেখ করে ফাহাম আব্দুস সালাম লেখেন, বাংলাদেশের ক্লাসিক নাটক যেমন—হুমায়ূন আহমেদের ‘বহুব্রীহি’, ‘কোথাও কেউ নেই’ কিংবা সাম্প্রতিক সময়ের বহুল প্রশংসিত ওটিটি সিরিজ ‘মহানগর’ বা ‘কাইজার’-এর নখের সমানও হতে পারেনি এই পাকিস্তানি প্রোডাকশন।
নাটকের একমাত্র ইতিবাচক দিক (Saving Grace) হিসেবে নায়িকাদের বাহ্যিক সৌন্দর্যের কথা উল্লেখ করেন তিনি। ফাহাম রসিকতা করে বলেন, পর্দায় নায়িকা সুন্দর না হলে এমন চিত্রনাট্য বেশিক্ষণ দেখলে নিজেকে ‘মুনাফেক’ মনে হতো কিংবা চোখ নষ্ট হওয়ার জোগাড় হতো।
সবশেষে তরুণ সমাজ বা ‘ভার্জিনকুলে’র প্রতি বাস্তবধর্মী সতর্কবার্তা দিয়ে তিনি লেখেন, নাটকের রোমান্টিক ফাঁদে পা দেওয়া যাবে না। তাঁর ভাষায়, “নারী জাতি চায় তার স্বামী আবু বকার হোক; কিন্তু অবিবাহিত অবস্থায় ১০০ ছেলের মধ্যে যদি ৯৯টি আবু বকার থাকে, তবে ওই ৯৯ জনকেই সে রিজেক্ট করবে—গ্যারান্টি দিলাম!” তাই নাটকের কাল্পনিক নায়িকার মোহে পড়ে বাস্তবে ‘সিম্প’ না হওয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।
ফাহাম আব্দুস সালামের এই রসাত্মক ও চাঁছাছোলা পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও হাসির খোরাক জুগিয়েছে। অনেকেই তাঁর এই নির্মম পর্যালোচনার সঙ্গে একমত পোষণ করেছেন, আবার নাটকের ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
মুসআব/
পাঠকের মতামত:
- যে কারণে হাসিনাকে আবু বকর নাটক দেখাতে চান ফাহাম আব্দুস সালাম
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- তাহসিফের শেষবার বারে যাওয়ার সিসিটিভিতে মিলল যে দৃশ্য
- পুরোনো রিকশাও নিবন্ধন পাবে, জেনে নিন নতুন নিয়ম
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের কোম্পানি সচিব নিয়োগ
- ৫ থেকে ৪৫ কেজি— এলপিজি সিলিন্ডারের নতুন দাম
- ৭ নভেম্বর নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন প্রজ্ঞাপন
- প্রায় এক মাস পর কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান
- দিল্লিকে একক করিডর দিতে নারাজ ঢাকা
- ৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট বিক্রির ঘোষণা ও হালনাগাদ তথ্য
- মেঘনা পেট্রোলিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ওইমেক্স ইলেকট্রোডের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- থানায় না গিয়েই হারানো এনআইডির জন্য আবেদন
- ৪৮ বছর পানি পান করেন না ওয়ারেন বাফেট! জানুন কেন
- নূরের বিরুদ্ধে মামলা ও অভিযোগপত্র নিয়ে নতুন প্রশ্ন তুললেন বার্গম্যান
- রাস্তার কুকুরের ঘেউ ঘেউয়ের পেছনে রয়েছে যে বিশেষ প্রবণতা
- ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- মুনাফায় পতন শেয়ারবাজারের ১০ বহুজাতিক কোম্পানির
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- ১ লাখ ২৪ হাজার শেয়ার উত্তরাধিকারীদের হস্তান্তর
- ৫ মাসের সর্বনিম্নে সূচক, কমিশনের ওপর আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা
- সাউথইস্ট ব্যাংকের নতুন পরিচালক শায়লা বানু ঝুমুর
- ২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আট জীবন বিমায় অস্বস্তির চিত্র, ঘাটতি ও তহবিল সংকট
- জীবন বিমা খাতে আশার আলো, চার কোম্পানির আর্থিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন
- ৩০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন
- ইউটিউবের ৭ গোপন ফিচার ৯৯% ব্যবহারকারী জানেন না
- শেয়ারবাজারে বিনিয়োগ ও বাড়িভাড়ায় ঘুরে দাঁড়াল জিকিউ বলপেন
- বিক্রেতা সংকটে হল্টেড তিন ‘জেড’ ক্যাটাগরির শেয়ার
- ইসলামে ৪ ধরনের উপহার দেওয়া-নেওয়া নিষিদ্ধ
- জাপানের ‘বিরল’ শর্ত মেনে নিল বাংলাদেশ
- ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা
- শ্রমিক অসন্তোষের প্রভাব, পাঁচ শিল্পাঞ্চলে বন্ধ ৩১৮ কারখানা
- এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা
- ৪৭ বছর পর পাইওনিয়ার ব্যাংকের জমি বুঝে পেলেন ১১ ক্রেতা
- জুলাইয়ের ধাক্কা কাটিয়ে পোশাক রপ্তানিতে টানা তিন মাস প্রবৃদ্ধি
- ভর্তির শেষ ধাপ মাত্র দুই দিন, যাদের জন্য বিশেষ সুযোগ
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- ১০০ টাকা প্রাইজবন্ডের ড্র: ৬ লাখ টাকার বিজয়ী যারা
- পোশাক খাতে সহিংস অসন্তোষ: জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
- ভোট চুরির অভিযোগে মোদিকে রাহুলের কড়া হুঁশিয়ারি
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- ৩২ কোম্পানির ডিভিডেন্ড এক নজরে
- সায়হাম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি
- শেয়ারবাজারের ২৩ প্রতিষ্ঠানের ডিভিডেন্ডে ‘লাল বাতি’
জাতীয় এর সর্বশেষ খবর
- যে কারণে হাসিনাকে আবু বকর নাটক দেখাতে চান ফাহাম আব্দুস সালাম
- তাহসিফের শেষবার বারে যাওয়ার সিসিটিভিতে মিলল যে দৃশ্য
- পুরোনো রিকশাও নিবন্ধন পাবে, জেনে নিন নতুন নিয়ম
- ৫ থেকে ৪৫ কেজি— এলপিজি সিলিন্ডারের নতুন দাম
- ৭ নভেম্বর নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন প্রজ্ঞাপন













