×
ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

৭ নভেম্বর নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন প্রজ্ঞাপন

২০২৬ নভেম্বর ০৩ ১১:১৫:৩০
৭ নভেম্বর নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ভবনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। একই নির্দেশনা কার্যকর হবে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি থাকবে। গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগে দিবসটি উপলক্ষে প্রতি বছর সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হলো।

মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে ‘ক’ শ্রেণিভুক্ত করা হয়েছে। ফলে দিবসটি প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে। পাশাপাশি এ দিন সাধারণ ছুটিও কার্যকর থাকবে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর দেশের সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে