×
ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

দুই মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট বিক্রির ঘোষণা ও হালনাগাদ তথ্য

২০২৬ নভেম্বর ০৩ ১০:৩৫:৩৯
দুই মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট বিক্রির ঘোষণা ও হালনাগাদ তথ্য

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা নিয়ে পৃথক ঘোষণা এসেছে। এর মধ্যে ক্যাপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অন্যদিকে, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচ্যুয়াল ফান্ডের ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন করেছে এর স্পন্সর ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসলামী ব্যাংক বিক্রি করবে ২০ লাখ ইউনিট

ক্যাপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফান্ডটির ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে।

ব্যাংকটির হাতে বর্তমানে ফান্ডটির মোট ৪ কোটি ৪৫ লাখ ইউনিট রয়েছে। এর মধ্য থেকে ২০ লাখ ইউনিট বিক্রি করা হবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রচলিত বাজারদরে এসব ইউনিট বিক্রির পরিকল্পনা রয়েছে।

ফিনিক্স ফাইন্যান্সের ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন

অন্যদিকে, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচ্যুয়াল ফান্ডের স্পন্সর ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন করেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর ২০২৬ প্রকাশিত ঘোষণা অনুযায়ী প্রতিষ্ঠানটি ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রচলিত বাজারদরে এসব ইউনিট বিক্রি করেছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে