নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
নিজস্ব প্রতিবেদক: দেশের বস্ত্র ও পোশাক খাতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী নোমান গ্রুপ দাবি করেছে, একটি সংঘবদ্ধ চক্র তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে বিদেশি ক্রেতা ও ব্যাংকগুলোকে বিভ্রান্ত করছে। এর ফলে কয়েকটি ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হয়েছে এবং কিছু ব্যাংক ঋণ ও এলসি সীমা কমিয়ে দিয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
এ ঘটনায় নোমান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে।
চিঠিতে নোমান গ্রুপ অভিযোগ করেছে, কাজল সরকার, হারুন অর রশিদ (বডি বিল্ডার হারুন), আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন ও দেলোয়ার হোসেনসহ কয়েকজন ব্যক্তি সরকারের বিভিন্ন দপ্তর, তফসিলি ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), তিতাস গ্যাস এবং আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশ কার্যালয়ে বিভিন্ন অভিযোগ দিচ্ছেন।
নোমান গ্রুপের দাবি, এসব অভিযোগের প্রভাবে ওয়ালমার্ট, আইকিয়া, এইচঅ্যান্ডএম, কে-মার্ট, টার্গেট ও লিডলের মতো আন্তর্জাতিক ক্রেতাদের কিছু ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হয়েছে। আরও বড় অঙ্কের ক্রয়াদেশ নিয়েও ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির।
নোমান গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, কোনো ব্যক্তির অভিযোগের সত্যতা যাচাই না করে যেন ব্যাংকগুলো ঋণ বা এলসি সংক্রান্ত সিদ্ধান্ত না নেয়, সে বিষয়ে প্রতিকার চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করা হয়েছে।
তার দাবি, অভিযোগের পর কয়েকটি ব্যাংক গ্রুপটির এলসি সীমা কমিয়েছে। এর মধ্যে একটি ব্যাংক ১০০ কোটি টাকার এলসি সীমা কমিয়ে ৫০ কোটি টাকা করেছে বলেও তিনি জানান।
নুরুল ইসলামের ভাষ্য, এ ধরনের সিদ্ধান্তে ব্যবসা পরিচালনায় সমস্যা তৈরি হচ্ছে এবং গ্রুপটির ৮০ হাজারের বেশি কর্মী ও শ্রমিকের কর্মসংস্থানও ঝুঁকির মুখে পড়তে পারে।
নোমান গ্রুপের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে হারুন অর রশিদ ও তার ভাই আনোয়ার হোসেনকে ওয়েস্টেজ ও সিঅ্যান্ডএফ ব্যবসার সুযোগ দেওয়া হয়েছিল। ব্যবসার মূলধনের ঘাটতি থাকায় গ্রুপের চেয়ারম্যানের ব্যক্তিগত হিসাব থেকে হারুনকে বিভিন্ন সময়ে মোট ৯৩ লাখ টাকা ধার দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
২০২০ সালের নভেম্বরে অনিয়ম ও প্রতারণার অভিযোগে তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই বিরোধের সূত্রপাত বলে জানিয়েছে নোমান গ্রুপ।
প্রতিষ্ঠানটির চিঠিতে আরও বলা হয়েছে, পরবর্তী সময়ে হুমকি দেওয়ার অভিযোগে ২০২১ সালের জানুয়ারিতে মতিঝিল থানায় মামলা করা হয়। ওই মামলায় একই বছরের ৩০ ডিসেম্বর হারুনকে চার বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয় বলে নোমান গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ছাড়া আনোয়ার হোসেন হাইকোর্টে রিট পিটিশন করেন এবং কাজল সরকার গাজীপুরে দেওয়ানি মামলা ও ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারায় মামলা করেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। ১০৭ ধারার মামলাটি সম্প্রতি নিষ্পত্তি হয়েছে বলেও দাবি করেছে নোমান গ্রুপ।নোমান গ্রুপের অভিযোগের বিষয়ে কাজল সরকার ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, নোমান গ্রুপের সঙ্গে তার মূল বিরোধ জমি নিয়ে।
তার দাবি, গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় প্রায় ৭০ বিঘা জমি নিয়ে বিরোধ রয়েছে এবং বিষয়টি নিয়ে আদালতে একাধিক মামলা চলমান। মামলা বিচারাধীন থাকা অবস্থায় ওই জমি ঋণের জামানত হিসেবে ব্যবহার করা হচ্ছে—এমন তথ্য সংশ্লিষ্ট ব্যাংক ও আন্তর্জাতিক ক্রেতাদের জানানো তার দায়িত্ব বলে দাবি করেন তিনি।
কাজল সরকার আরও জানান, তিনি বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ করেছেন। গ্যাস চুরির অভিযোগও করেছিলেন বলে জানান তিনি। তবে তদন্তে অভিযোগটির সত্যতা পাওয়া যায়নি বলে তাকে জানানো হয়েছে বলে দাবি করেন কাজল।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অভিযোগ কিংবা সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক ঋণ দেওয়ার বিষয়ে নির্দেশনা দেয় না।
তিনি জানান, ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নীতিমালা অনুসরণ করতে হয়। ঋণগ্রহীতার প্রকৃত সম্পদ, আর্থিক সক্ষমতা এবং ঋণ পরিশোধের সামর্থ্য যাচাই করেই ব্যাংক ঋণ ও এলসির বিষয়ে সিদ্ধান্ত নেয়।
নোমান গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে ব্যবসা করছে এবং বড় পরিসরে কর্মসংস্থান সৃষ্টি করেছে। গ্রুপটির বার্ষিক টার্নওভার প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার এবং এতে প্রায় ৮০ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন বলে দাবি করা হয়েছে।
তাদের সহযোগী প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড একাধিকবার জাতীয় রপ্তানি ট্রফি (গোল্ড) অর্জন করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বিদেশি ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ও ব্যাংকিং সুবিধা নিয়ে তৈরি হওয়া পরিস্থিতিতে জাতীয় অর্থনীতি এবং বিপুলসংখ্যক কর্মীর কর্মসংস্থানের বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে নোমান গ্রুপ ও কাজল সরকারের পাল্টাপাল্টি অভিযোগের সত্যতা এবং এর ব্যবসায়িক প্রভাবের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আদালতের সিদ্ধান্তই চূড়ান্তভাবে বিষয়গুলো নির্ধারণ করবে।
কেএইচ/
পাঠকের মতামত:
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- সরকারি চাকরিজীবীর মৃত্যুর পর স্ত্রী-স্বামীর পেনশন নিয়ে নতুন নিয়ম
- ১৬ কোটি টাকার আইপিও তহবিল, শর্ত ভাঙায় বিপাকে সিকদার ইন্স্যুরেন্স
- রাতে পানি খাওয়ার অভ্যাস নিয়ে বড় ভুল ধারণা, জানুন সত্যতা
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
- ব্যবসায়ীদের জন্য সুখবর, ৫ হাজার কোটি টাকার তহবিলে নতুন সুবিধা
- আজকের ২২ ক্যারেট থেকে সনাতন পদ্ধতির সোনার দাম
- জ্বালানি তেলের দাম বাড়ল, নতুন মূল্য তালিকা প্রকাশ
- গাজী নজরুলের ২য় স্ত্রীর মৃত্যু নিয়ে জামায়াতের স্পষ্ট অবস্থান
- মরিয়মের হাতে লেখা একাধিক নোট উদ্ধার, সামনে এলো নতুন তথ্য
- বিদেশি কোম্পানি ঠেকাতে বাফার ৫ দফা দাবি, যা আছে প্রস্তাবে
- জামায়াত থেকে বহিষ্কার, এবার এমপি পদ হারাচ্ছেন নজরুল
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
অর্থনীতি এর সর্বশেষ খবর
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- ব্যবসায়ীদের জন্য সুখবর, ৫ হাজার কোটি টাকার তহবিলে নতুন সুবিধা
- আজকের ২২ ক্যারেট থেকে সনাতন পদ্ধতির সোনার দাম
- বিদেশি কোম্পানি ঠেকাতে বাফার ৫ দফা দাবি, যা আছে প্রস্তাবে













