×
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর

২০২৬ নভেম্বর ০৭ ২০:৪৬:৫৮
চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর

অনলাইন ডেস্ক: পর্যটন খাতে আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে আরও চার দেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা সম্প্রসারণ করেছে সৌদি আরব। নতুন এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর যোগ্য নাগরিকরা পর্যটনসহ বিভিন্ন প্রয়োজনে দেশটিতে যাওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে ভিসা সুবিধার আওতায় আসা চারটি দেশের নাম ঘোষণা করে। দেশগুলো হলো মেক্সিকো, উত্তর মেসিডোনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং সার্বিয়া।

সৌদি সরকারের নির্ধারিত যোগ্যতা ও নিয়মকানুন পূরণ করতে পারলে এসব দেশের নাগরিকরা এখন পর্যটন ভিসার জন্য আবেদন করার সুযোগ পাবেন। এ ভিসার মাধ্যমে শুধু ভ্রমণই নয়, বরং বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও ব্যবসায়িক কার্যক্রমেও অংশ নেওয়া যাবে।

নতুন সুবিধার আওতায় সৌদি আরবে গিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনমূলক আয়োজনে অংশ নেওয়া, পবিত্র ওমরাহ পালন, প্রদর্শনী ও আন্তর্জাতিক সম্মেলনে যোগদান এবং আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাতের সুযোগ থাকবে।

অফিশিয়াল ‘ভিজিট সৌদি’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নতুন তালিকায় যুক্ত হওয়া চার দেশের যোগ্য নাগরিকরা তিন ধরনের ভিসা সুবিধা পাবেন। এগুলো হলো ই-ভিসা, নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে বিমানবন্দরে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা এবং ট্রানজিট ভিসা।

তবে প্রতিটি ভিসার ক্ষেত্রেই আলাদা যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও নির্ধারিত শর্তাবলি অনুসরণ করতে হবে। ফলে আবেদনকারীদের ভ্রমণের উদ্দেশ্য ও ভিসার ধরন অনুযায়ী প্রয়োজনীয় নিয়মকানুন পূরণ করতে হবে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক পর্যটকদের জন্য দেশটিতে প্রবেশের সুযোগ আরও সম্প্রসারণ করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে পর্যটন, ধর্মীয় সফর এবং ব্যবসায়িক প্রয়োজনে বিদেশিদের সৌদি আরবে যাতায়াত সহজ করতে সরকারের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে