×
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ নভেম্বর ০৭ ১২:০২:৫৮
সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০১-০৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ২৫.৭৫ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১৬ টাকা ৭০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২ টাকা ৪০ পয়সায়। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২ হাজার ১৩ টাকা ৫০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১ হাজার ৬১৭ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১৯.৬৯ শতাংশ।

পতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ড। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৭ হাজার ৯০০ টাকা, যা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬ হাজার ৫৪৫ টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৭.১৫ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে প্রাইম ব্যাংক ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের ১৩.৫৪ শতাংশ (৯ টাকা ৬০ পয়সা থেকে ৮ টাকা ৩০ পয়সা), ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের ১১.০৪ শতাংশ (১ হাজার ৯৫২ টাকা ৯০ পয়সা থেকে ১ হাাজর ৭৩৭ টাকা ৩০ পয়সা), প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০.৪৫ শতাংশ (৬ টাকা ৭০ পয়সা থেকে ৬ টাকা), লিবরা ইনফিউশনের ১০.০৭ শতাংশ (৫৯৯ টাকা ৬০ পয়সা থেকে ৫৩৯ টাকা ২০ পয়সা), ওরিয়ন ফার্মার ৯.৫৪ শতাংশ (২৮ টাকা ৩০ পয়সা থেকে ২৫ টাকা ৬০ পয়সা), ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির ৭.৯৪ শতাংশ (২০৯ টাকা ১০ পয়সা থেকে ১৯২ টাকা ৫০ পয়সা) এবং তুংহাই নিটিংয়ের ৭.৮৪ শতাংশ (৫ টাকা ১০ পয়সা থেকে ৪ টাকা ৭০ পয়সা)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে