×
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ নভেম্বর ০৭ ১১:৫৭:১৬
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে(০১-০৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ২১৯ কোটি ৬৩ লাখ টাকা, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.১৭ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং মিলস। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ২০৭ কোটি ২২ লাখ টাকা, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৯৩ শতাংশ।

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে সায়হাম টেক্সটাইল। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১৩২ কোটি ২৯ লাখ টাকা, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৫১ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শাহাজিবাজার পাওয়ার কোম্পানির ১২৬ কোটি ৯৫ লাখ টাকা (২.৪১ শতাংশ), ব্র্যাক ব্যাংকের ১১২ কোটি ৬৪ লাখ টাকা (২.১৪ শতাংশ), পাওয়ার গ্রিডের ১০২ কোটি ৬৭ লাখ টাকা (১.৯৫ শতাংশ), ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৯৫ কোটি ৯১ লাখ টাকা (১.৮২ শতাংশ), ফার্স্ট প্রাইম ফাইন্যান্সিয়াল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯৫ কোটি ১৩ লাখ টাকা (১.৮১ শতাংশ), নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের ৮৯ কোটি ৯৩ লাখ টাকা (১.৭১ শতাংশ) এবং আইপিডিসি ফাইন্যান্সের ৮৪ কোটি ৮৩ লাখ টাকা (১.৬১ শতাংশ) লেনদেন হয়েছে।

মামুন

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে