×
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা

২০২৬ সেপ্টেম্বর ২০ ১২:১২:৪৮
বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: বাথরুমে প্রবেশ ও বের হওয়ার সময় ইসলামে নির্দিষ্ট দোয়া পড়ার শিক্ষা রয়েছে। হাদিসে শৌচাগারে প্রবেশের আগে দোয়া পড়ার কথা বলা হয়েছে। এসব দোয়া ছোট ও সহজ হওয়ায় অনেকেই তা মনে রাখার জন্য বাথরুমের দরজায় স্টিকার লাগিয়ে রাখেন। তবে দরজার কোন পাশে এই ধরনের দোয়া লেখা স্টিকার লাগানো যাবে, তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।

ধর্মীয় দৃষ্টিতে বাথরুমের দরজার বাইরের দিকে প্রবেশের দোয়া লেখা স্টিকার লাগানো যেতে পারে। কেউ যদি বাথরুমে প্রবেশের আগে দোয়াটি দেখে পড়ার সুবিধার জন্য দরজার বাইরের অংশে স্টিকার লাগান, তাহলে এতে আপত্তি নেই। তবে বাথরুমের ভেতরের দিকে বা বাথরুমের অভ্যন্তরে এ ধরনের স্টিকার লাগানো অনুচিত বলে উল্লেখ করা হয়েছে।

কারণ, বাথরুমের ভেতরের অংশ সাধারণত অপবিত্রতা ও নাপাকির স্থান। তাই সেখানে আল্লাহর নাম, কোরআনের আয়াত, হাদিস কিংবা দোয়া লেখা কোনো কিছু স্থাপন বা ঝুলিয়ে রাখা থেকে বিরত থাকতে বলা হয়েছে। প্রতিবেদনে এটিকে মাকরূহ এবং কোরআন-হাদিসের প্রতি বেয়াদবি হিসেবে উল্লেখ করা হয়েছে।

পবিত্র কোরআনে আল্লাহর নিদর্শন ও তাঁর নাম সংবলিত বিষয়বস্তুর প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশ রয়েছে। এ কারণে পবিত্র কোনো লেখা এমন স্থানে রাখা উচিত নয়, যেখানে তার যথাযথ সম্মান বজায় রাখা কঠিন হতে পারে।

এ বিষয়ে একটি হাদিসও উল্লেখ করা হয়েছে। হজরত আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) যখন শৌচাগারে প্রবেশ করতেন, তখন তিনি তার আংটি খুলে রাখতেন। ওই আংটিতে ‘মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ লেখা ছিল। সুনানে আবু দাউদের ১৯ নম্বর হাদিসে এ বর্ণনা পাওয়া যায়।

সুতরাং, বাথরুমে প্রবেশের দোয়া মনে রাখার জন্য স্টিকার ব্যবহার করতে চাইলে সেটি দরজার বাইরের দিকে লাগানো যেতে পারে। তবে দরজার ভেতরের অংশ বা বাথরুমের ভেতরে আল্লাহর নাম, কোরআনের আয়াত, হাদিস কিংবা দোয়া লেখা স্টিকার না লাগানোই বিধান অনুযায়ী উত্তম।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে