ডিজিটাল ব্যাংকিং নিয়ে সরকারের নতুন পরিকল্পনা, যা জানালেন অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে শিগগিরই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ডিজিটাল ব্যাংকিং বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও আর্থিক অন্তর্ভুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। এ কারণে এ খাতকে সামনে এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: পলিসি গোলস, ট্রানজেকশনস ইকোলজি অ্যান্ড সাসটেইনেবল রোডম্যাপ’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন খাতের প্রতিনিধি, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘ডিজিটাল ব্যাংকিং খুব শিগগিরই হতে যাচ্ছে। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কারণ এটি আমাদের ডিজিটাল অর্থনীতি ও আর্থিক অন্তর্ভুক্তির অন্যতম প্রধান অংশ।’ তাঁর মতে, ডিজিটাল ব্যাংকিংকে শুধু ব্যাংকিং সেবা হিসেবে দেখলে হবে না; বরং নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ, ডিজিটাল পেমেন্ট এবং ব্যাংকিং সুবিধার সমন্বয়ে একটি বিস্তৃত ডিজিটাল আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।
ডিজিটাল ব্যাংকিং চালুর ক্ষেত্রে শক্তিশালী অবকাঠামো ও নিরাপত্তার ওপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সাইবার নিরাপত্তা জোরদার করা, উন্নত ডিজিটাল অবকাঠামো তৈরি এবং ক্রেডিট তথ্যের সঠিক সমন্বয় নিশ্চিত করা প্রয়োজন। এসব বিষয় বিবেচনায় নিয়েই পর্যায়ক্রমে ডিজিটাল ব্যাংকিং সেবা চালুর পরিকল্পনা করা হচ্ছে।
অর্থমন্ত্রী আরও বলেন, ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা নিম্ন আয়ের পরিবার, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনার সুযোগ তৈরি হবে। সরকারি সহায়তার অর্থ সরাসরি পাওয়ার কারণে অনেক মানুষ নতুন করে ব্যাংক হিসাব খুলছেন বলেও তিনি উল্লেখ করেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা পাওয়ায় গৃহিণীদের ব্যাংকিং ব্যবস্থায় যুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে। একইভাবে ফারমার্স কার্ডের মাধ্যমে লেনদেনের সুযোগ পাওয়ায় কৃষকদের মধ্যেও ব্যাংক হিসাব খোলার আগ্রহ তৈরি হচ্ছে।
তিনি বলেন, মানুষ যখন কোনো প্রথাগত ব্যবস্থার মাধ্যমে অর্থ পাওয়ার সুযোগ পায়, তখন ব্যাংকিং ব্যবস্থায় যুক্ত হওয়ার জন্য এক ধরনের প্রণোদনা তৈরি হয়। ফলে সরকারি সহায়তা ও ডিজিটাল আর্থিক সেবার সমন্বয় আর্থিক অন্তর্ভুক্তির পরিধি আরও বাড়াতে পারে।
সংলাপে বাংলা কিউআরের ব্যবহার ও এর সম্ভাব্য অপব্যবহার নিয়েও আলোচনা হয়। অংশগ্রহণকারীরা সর্বনিম্ন মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) এবং ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি (আইআরএফ) তুলে নেওয়ার বিষয়টি তুলে ধরেন। তাদের বক্তব্য অনুযায়ী, চার্জমুক্ত পেমেন্ট ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু এজেন্ট এমএফএসের অর্থ ব্যাংকিং চ্যানেলে স্থানান্তর করছে। এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে কার্যকর তদারকির প্রয়োজন রয়েছে বলে তারা মত দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর বাংলা কিউআর ব্যবস্থাকে গ্রহণ করার প্রয়োজনীয়তার কথা বলেন। একই সঙ্গে এর অপব্যবহার ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তিনি। তাঁর মতে, ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে টেকসই করতে একাধিক বিষয়ে ধাপে ধাপে সমাধান করতে হবে এবং একটি একক উদ্যোগের মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব নয়।
আহসান এইচ মনসুর জাতীয় পর্যায়ে একটি অভিন্ন কিউআর স্ট্যান্ডার্ডের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠান ও গ্রাহক যাতে একই জাতীয় কিউআর ব্যবস্থার মাধ্যমে লেনদেন করতে পারেন, সে বিষয়টি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ডিজিটাল লেনদেন ব্যবস্থায় স্মার্টফোনের প্রয়োজনীয়তা এবং সাধারণ মানুষের প্রবেশাধিকার নিয়েও ভাবার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ডিজিটাল ব্যাংক প্রসঙ্গে সাবেক এই গভর্নর বলেন, তাঁর দায়িত্বের সময়ে ডিজিটাল ব্যাংকিং চালুর জন্য তালিকা তৈরি, প্রয়োজনীয় মানদণ্ড নির্ধারণ এবং প্রক্রিয়া সাজানোর কাজ করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে বিষয়টি আর কতটা এগিয়েছে, সে বিষয়ে তিনি প্রশ্ন তোলেন।
পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলা কিউআর বাস্তবায়নের জন্য একটি টেকসই রোডম্যাপ প্রয়োজন। এ ক্ষেত্রে বর্তমান অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে পুরো ব্যবস্থাকে সমন্বিত করার ওপর তিনি জোর দেন। তাঁর মতে, ডিজিটাল ভবিষ্যৎকে সামনে রেখে আর্থিক ব্যবস্থার বিভিন্ন অংশে আরও কাজ করার সুযোগ রয়েছে এবং এ জন্য সংশ্লিষ্টদের মধ্যে বড় পরিসরে আলোচনা প্রয়োজন।
মুসআব/
পাঠকের মতামত:
- বাটন ফোন ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন, আসছে নতুন নিয়ম
- এআই নিয়ে নতুন শঙ্কা, শেয়ারবাজারে ভয়াবহ দরপতন
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ভারতীয় ভিসার নিয়মে পরিবর্তন, ফরম পূরণে যেসব তথ্য দিতে হবে
- মিয়ানমার সীমান্তে নতুন বাস্তবতা: নিরাপত্তা সমীকরণে ঢাকা
- ৭ নভেম্বর: যে ঘটনায় বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস
- পবিত্র কোরআন নিয়ে বিস্ময়কর ব্যাখ্যা দিলেন মার্কিন গণিতবিদ
- হজরত শাহজালাল (রহ.): ৭০০ বছরের হারানো ইতিহাস ও জালালি কবুতরের রহস্য
- ডেসকোর প্রথম প্রান্তিক প্রকাশ
- ক্রাউন সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডরিন পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ছয় বছরের মধ্যে প্রথমবার ঋণ ব্যবসায় লোকসানে শেয়ারবাজারের ব্যাংকগুলো
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- পোশাক খাতে অস্থিরতা: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
- গ্রিন ডেল্টার নিবন্ধন বাতিলের হুঁশিয়ারি, স্থগিত বিমা ব্যবসা
- বড় কিছু হতে যাচ্ছে, দেশে দেশে খাদ্য মজুতের কড়া নির্দেশ
- যে কারণে নাহি অ্যালুমিনিয়ামের আর্থিক সূচকে উল্লেখযোগ্য উন্নতি
- মুখে ইউয়ান, ব্যাংকে ডলার — ডাবল গেম ফাঁস
- ডাচ্-বাংলা ব্যাংকে চেক জালিয়াতি, বিনিয়োগকারীর ৮৫ লাখ টাকা উধাও
- জাকির নায়েককে নিয়ে ভারতকে মালয়েশিয়ার স্পষ্ট বার্তা
- ইসলাম গ্রহণের পর বিস্ময়কর অভিজ্ঞতা মার্কিন তরুণীর
- ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সৌদি আরবে পরপর দুটি জরুরি সতর্কবার্তা
- ভারতে বসে শেখ হাসিনার নতুন চাল
- ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট
- জাপান পাবে ৭৩%, বাংলাদেশ পাবে ২৭%
- হাতে থাকা স্মার্টফোনই হতে পারে বিপদের কারণ
- কারসাজিমুক্ত বাজার ও পতন ঠেকানোর কার্যকর উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- ৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পাহাড় তলায় পরমাণু বিস্ফোরণ, এক ঘোষণায় চাঞ্চল্য
- তিন কোম্পানির শেয়ারসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- ফ্রি ওমরাহ'র সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে
- বালাম ও ন্যান্সির আবদার পূরণ করলেন প্রধানমন্ত্রী
- সম্পদ ও এনএভি বাড়লেও মুনাফায় বড় পতন ইস্টার্ন লুব্রিক্যান্টসের
- ‘তাহসিফ ভিডিও না করলে শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা অজানা থাকত’
- ১২ শিল্পগ্রুপের মালিকের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ, ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
- ছয় মাসের যোগাযোগ, সন্দেশ নিয়ে দেখা করতে গিয়ে বিপাকে যুবক
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
- ২ হাজার কোটি থেকে ১০ হাজার কোটি টাকা, বড় সিদ্ধান্ত ইসলামী ব্যাংকের
- মার্জিন ঋণগ্রহীতাদের ডিভিডেন্ডের তথ্য চাইল ইউনাইটেড পাওয়ার
- পাঁচ গুণ বাড়ছে ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন
- বেক্সিমকো গ্রিন সুকুকের অবশিষ্ট ইউনিটও শেয়ারে রূপান্তরের সুযোগ
- ইস্টার্ণ লুব্রিক্যান্টসের ডিভিডেন্ট ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো গ্লোবাল হেভি কেমিক্যালস
- সংবাদ প্রকাশের জেরে শেয়ার বিজের বিরুদ্ধে আইনি হয়রানি রবির
- যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাজিমাত বাংলাদেশি বংশোদ্ভূত দুই নেতার
- রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন তারেক রহমান
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি
- মুনাফায় পতন শেয়ারবাজারের ১০ বহুজাতিক কোম্পানির
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ











.jpg&w=50&h=35)

