সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড নিয়ে নতুন পে-স্কেলে যা আছে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে বেতন-ভাতার পাশাপাশি সরকারি কর্মচারীদের উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রেও বেশ কিছু বিধান নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো স্থায়ী কর্মচারী পদোন্নতি ছাড়া একই পদে আট বছর পূর্ণ করলে এবং তাঁর চাকরি সন্তোষজনক হলে স্বয়ংক্রিয়ভাবে নবম বছরে ওই পদের মূল স্কেলের পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন পাবেন। তবে এই উচ্চতর গ্রেডকে পদোন্নতি হিসেবে গণ্য করা হবে না। অর্থাৎ এটি মূলত একই পদে কর্মরত অবস্থায় নির্দিষ্ট সময় পূর্তির পর আর্থিক সুবিধা পাওয়ার ব্যবস্থা।
যেসব স্থায়ী কর্মচারী ১ জুলাই ২০২৬-এর আগে একই পদে আট বছর চাকরি পূর্ণ করেছেন, কিন্তু ১০ বছর পূর্ণ করেননি, তাঁরাও নতুন পে-স্কেল অনুযায়ী ১ জুলাই ২০২৬ থেকে উচ্চতর গ্রেড পাওয়ার যোগ্য হবেন। ফলে নির্দিষ্ট সময় ধরে একই পদে কর্মরত থাকা অনেক কর্মচারীর জন্য নতুন বিধানে উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার পর কোনো স্থায়ী কর্মচারী পদোন্নতি ছাড়া একই পদে আরও ছয় বছর চাকরি করলে এবং তাঁর চাকরি সন্তোষজনক থাকলে প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার তারিখ থেকে ষষ্ঠ বছর পূর্তিতে স্বয়ংক্রিয়ভাবে সপ্তম বছরে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন পাবেন। এই সুবিধাটিও পদোন্নতি হিসেবে বিবেচিত হবে না।
তবে উচ্চতর গ্রেডের এই আর্থিক সুবিধার একটি সীমা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সুবিধাটি বেতনস্কেলের চতুর্থ গ্রেড পর্যন্ত প্রযোজ্য হবে। অর্থাৎ চতুর্থ গ্রেড বা তার ওপরে থাকা কোনো কর্মচারী এই সুবিধার মাধ্যমে তৃতীয় গ্রেড বা তার ওপরে বেতন পাওয়ার সুযোগ পাবেন না।
একই পদে কোনো স্থায়ী কর্মচারী উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধা দুইবারের বেশি পাবেন না। পাশাপাশি আগের বেতনস্কেলের আওতায় একই পদে যদি কোনো কর্মচারী দুই বা ততোধিক সিলেকশন গ্রেড, টাইম স্কেল বা উচ্চতর গ্রেড পেয়ে থাকেন, তাহলে ওই পদে কর্মরত থাকা অবস্থায় জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী তিনি আর উচ্চতর গ্রেড পাবেন না।
এ ছাড়া কোনো স্থায়ী কর্মচারী ৩০ জুন ২০২৬ বা তার আগে একই পদে চাকরিকালীন একটি মাত্র উচ্চতর স্কেল বা উচ্চতর গ্রেড পেয়ে থাকলে, পরবর্তী ছয় বছর পূর্তির পর সন্তোষজনক চাকরির শর্তে সপ্তম বছরে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাবেন। তবে এই ক্ষেত্রে ৩০ জুন ২০২৬ বা তার আগের সময়ের কোনো বকেয়া প্রাপ্য দেওয়া হবে না।
জনপ্রশাসন মন্ত্রণালয় ঘোষিত ব্লক পদ এবং যেসব পদে পদোন্নতির কোনো সুযোগ নেই, সেসব পদে কর্মরত কর্মচারীদের জন্যও আলাদা উচ্চতর গ্রেডের বিধান রাখা হয়েছে। এ ধরনের কর্মচারীরা প্রথম দুই উচ্চতর গ্রেড পাওয়ার পর দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার তারিখ থেকে আট বছর পূর্ণ করলে এবং চাকরি সন্তোষজনক হলে স্বয়ংক্রিয়ভাবে নবম বছরে তৃতীয় উচ্চতর গ্রেড পাবেন।
তবে ব্লক পদ বা পদোন্নতির সুযোগবিহীন পদে কর্মরত কর্মচারীরাও পুরো চাকরিজীবনে তিনবারের বেশি উচ্চতর গ্রেডের সুবিধা পাবেন না। একই সঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬-এর আগে এ ধরনের তৃতীয় উচ্চতর গ্রেড দেওয়া হবে না।
প্রজ্ঞাপনে ‘সন্তোষজনক চাকরি’ বলতে কর্মচারীর পদোন্নতিসহ প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান বিধিবিধানে যেভাবে সন্তোষজনক চাকরি বিবেচনা করা হয়, উচ্চতর গ্রেডের ক্ষেত্রেও একই বিষয় বোঝানো হয়েছে। আর ‘স্বয়ংক্রিয়’ বলতে বিভাগীয় পদোন্নতি কমিটির মাধ্যমে নয়, বরং প্রযোজ্য ক্ষেত্রে মন্ত্রণালয় বা বিভাগের সচিব কিংবা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে অফিস আদেশ জারির মাধ্যমে উচ্চতর গ্রেড দেওয়ার বিষয়টি বোঝানো হয়েছে।
ফলে নতুন পে-স্কেলের বিধান অনুযায়ী একই পদে দীর্ঘদিন কর্মরত থাকা এবং পদোন্নতির সুযোগ না পাওয়া সরকারি কর্মচারীদের জন্য উচ্চতর গ্রেড পাওয়ার নির্দিষ্ট কাঠামো তৈরি হয়েছে। তবে কে কোন তারিখে কোন গ্রেডের জন্য যোগ্য হবেন, তা সংশ্লিষ্ট কর্মচারীর চাকরির মেয়াদ, আগে পাওয়া উচ্চতর সুবিধা এবং সংশ্লিষ্ট পদ ও গ্রেডের অবস্থার ওপর নির্ভর করবে।
মুসআব/
পাঠকের মতামত:
- সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড নিয়ে নতুন পে-স্কেলে যা আছে
- অবশেষে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
- ‘খোকন মামুর এই অবস্থা হতো না’
- জেমিনিকে পরীক্ষা করতে গিয়ে ঘটল অপ্রত্যাশিত ঘটনা
- ১০ দিনেও সন্ধান নেই একই পরিবারের দুই গৃহবধূর
- মানুষের চোখ এত নিখুঁত, কোরআনের মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- সরকারি চাকরিজীবীদের সুখবর, আজই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- লংমার্চে নাহিদের কড়া বক্তব্য, টার্গেট তারেক রহমান
- গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন শর্ত ট্রাম্প প্রশাসনের
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
- মাহবুবার হলফনামায় ব্যারিস্টার লেখা নিয়ে নতুন ব্যাখ্যা
- আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নতুন সমীকরণ
- ব্যাংক-বীমা-সিমেন্টের শেয়ারে সুখবর, সপ্তাহজুড়ে শেয়ারবাজারের চিত্র
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- কিম জং উনের বিলাসী জীবনের অজানা তথ্য
- বাংলাদেশও পেতে পারে ১২৩ কোটি টাকা, ফিফাকে চিঠি
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে কারণে বাড়ে বাংলাদেশের বাজারের খরচ
- দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম পাবেন যেসব খাবারে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের সর্বশেষ দর
- বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ
- হাসিনা আমলের চুক্তি নিয়ে ঢাকাকে দিল্লির হুমকি
- ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার নতুন খবর
- আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ
- নিজের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ হালিম মিয়ার
- বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
- আজ শনিবার, দেখে নিন নামাজের সময়সূচি
- আজকের টাকার রেট: বড় লাফে বাড়ল ব্রিটিশ পাউন্ড
- ঝাড়ু মিছিল ও অবাঞ্ছিত ঘোষণার বিরুদ্ধে নতুন জবাব রুমিন ফারহানার
- চার কোম্পানির বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি
- আগামী সপ্তাহে আসছে দুই কোম্পানির ইপিএস-ডিভিডেন্ড
- স্পেনের নতুন দল ঘোষণা, নেই বিশ্বকাপজয়ী ৪ ফুটবলার
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের শাস্তি, প্রকাশ্যে তালিকা
- সরকারি চাকরিজীবীদের জন্য একসঙ্গে বদলাচ্ছে ৭ নিয়ম
- হাসিনার বৈঠক বাতিল নিয়ে যা জানা গেল
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- স্বাস্থ্যসেবা নাকি বড় ব্যবসা; ভারতের চিকিৎসা খাত নিয়ে নতুন বিতর্ক
- ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় নিয়ে নতুন পূর্বাভাস, জানুন সম্ভাব্য গতিপথ
- দাম বাড়ানোর পরও কেন বাজারে নেই সয়াবিন তেল?
- মধ্যপ্রাচ্যের হামলার আঁচ বাংলাদেশে, সামনে বড় চাপ
- ভেতরে নারী বাইরে নারী, মাঝখানে ‘ওসি’ মাহবুব
- তারেক রহমানের ভারত সফর ঘিরে নতুন সমীকরণ, যা জানা গেল
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- চোখে ছানি পড়ার কারণ জানা গেলো কোরআন থেকেই
- ভারতের হাই কমিশনারকে সতর্ক করে দিলো ঢাকা
- ডলারের বিপরীতে শক্ত অবস্থানে বাংলাদেশি টাকা
- যুদ্ধের মধ্যেই ইরানের প্রেসিডেন্টকে ভিসা দিল যুক্তরাষ্ট্র
- ব্রিকসে যোগ দিয়ে অসুস্থ একের পর এক বিশ্ব নেতা
- স্বাধীনতা হারানোর নেপথ্য গল্প- যেভাবে হারিয়ে গেল এক রাজার দেশ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
জাতীয় এর সর্বশেষ খবর
- সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড নিয়ে নতুন পে-স্কেলে যা আছে
- অবশেষে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
- ‘খোকন মামুর এই অবস্থা হতো না’
- ১০ দিনেও সন্ধান নেই একই পরিবারের দুই গৃহবধূর
- সরকারি চাকরিজীবীদের সুখবর, আজই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন













