শেয়ারবাজারে প্রতিদিন বিনিয়োগ শিক্ষা, বিএসইসির নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান ও সচেতনতা বাড়াতে নিয়মিত অনলাইনভিত্তিক বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন এ উদ্যোগের আওতায় সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি শেয়ারবাজারের বিভিন্ন অংশীজন প্রতিষ্ঠানের কর্মী এবং তরুণ উদ্যোক্তাদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, বিনিয়োগ শিক্ষা কার্যক্রমকে আরও সহজলভ্য, ধারাবাহিক ও বিস্তৃত করতেই অনলাইন প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি কমিশনের ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিশনের কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন অঞ্চলের বিনিয়োগকারীদের প্রশিক্ষণের সুযোগ বাড়ানোই অনলাইন কার্যক্রমের অন্যতম লক্ষ্য। এর ফলে রাজধানীতে বিএসইসি ভবনে সরাসরি উপস্থিত না হয়েও বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে একই কার্যক্রমের আওতায় আরও বেশি বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্ত করা সম্ভব হবে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, বিনিয়োগকারীদের সচেতনতা ও আর্থিক জ্ঞান বাড়াতে বিনিয়োগ শিক্ষা কার্যক্রমকে আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে অনলাইনভিত্তিক বিনিয়োগ শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে। এতে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি শেয়ারবাজারের বিভিন্ন অংশীজন প্রতিষ্ঠানের কর্মীরাও নিয়মিত প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন।
বর্তমানে বিএসইসির বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে শেয়ারবাজারসংক্রান্ত আইন ও বিধিবিধান, বিনিয়োগকারীর অধিকার ও দায়িত্ব, বিনিয়োগের ঝুঁকি ও সম্ভাব্য মুনাফা, বিনিয়োগ পরিকল্পনা, সিকিউরিটিজ বিশ্লেষণ এবং পোর্টফোলিও ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মদিবসে নিবন্ধিত অংশগ্রহণকারীদের নিয়ে এসব কার্যক্রম পরিচালিত হয়।
নতুন উদ্যোগের ফলে অনলাইনভিত্তিক প্রশিক্ষণ আরও নিয়মিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের বিনিয়োগকারী এবং বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরা সহজেই প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে শেয়ারবাজার সম্পর্কে তরুণ উদ্যোক্তাদের ধারণা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
শেয়ারবাজারে আস্থা বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের তৈরি ১৮০ দিনের বিশেষ রোডম্যাপেও বিনিয়োগ শিক্ষা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে। নির্বাচনী ইশতেহার ও সরকারের নির্দেশনার ভিত্তিতে তৈরি ওই রোডম্যাপে তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।
রোডম্যাপ অনুযায়ী, অনলাইন ও সরাসরি উপস্থিতি—দুই মাধ্যমেই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রমে শেয়ারবাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে কতজন তরুণ উদ্যোক্তাকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে, সেটিকে রোডম্যাপের অন্যতম ফলাফল নির্দেশক হিসেবে নির্ধারণ করা হয়েছে।
বিএসইসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে মোট ২১ হাজার ৭৩২ জনকে বিনিয়োগ শিক্ষা দেওয়া হয়েছে। এর মধ্যে কমিশনের ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশনের মাধ্যমে প্রশিক্ষণ পেয়েছেন ৪ হাজার ৬৬০ জন।
প্রশিক্ষণ পাওয়া ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৮৯৬ জন ছিলেন সাধারণ বিনিয়োগকারী এবং ১ হাজার ১৯৪ জন বিভিন্ন বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের কর্মী। এছাড়া শেয়ারবাজারের খবর তথ্যভিত্তিকভাবে উপস্থাপনের লক্ষ্যে ৫২ জন সাংবাদিককেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বিএসইসি মনে করছে, দীর্ঘমেয়াদে বিনিয়োগ শিক্ষা ও প্রশিক্ষণের পরিধি বাড়ানো গেলে সচেতন ও দক্ষ বিনিয়োগকারীর সংখ্যা বাড়তে পারে। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের শেয়ারবাজার সম্পর্কে ধারণা বাড়লে ভবিষ্যতে বাজারের মাধ্যমে মূলধন সংগ্রহের সুযোগ সম্পর্কেও তাদের জ্ঞান বাড়বে। নতুন অনলাইন উদ্যোগের মাধ্যমে বিনিয়োগ শিক্ষা কার্যক্রমকে আরও বিস্তৃত ও নিয়মিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে প্রতিদিন বিনিয়োগ শিক্ষা, বিএসইসির নতুন উদ্যোগ
- নতুন পে-স্কেলে বেতন পেতে তথ্য জমা দেওয়ার সহজ নিয়ম
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাত ৮টায়, জানবেন যেভাবে
- ডাচ-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ কনক্লেভ, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত
- নতুন পে-স্কেলে শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- ৬ লাখ কোটি ছাড়িয়েছে খেলাপিঋণ, সামনে আরও বড় ঝুঁকির সতর্কতা
- ডিএমপিতে বড় রদবদল, একসঙ্গে বদলি ৪ উচ্চপর্যায়ের কর্মকর্তা
- পুলিশের ভাতায় বড় পরিবর্তন, দেখে নিন বিস্তারিত হিসাব
- প্রথমবারের মতো সব সরকারি কর্মচারী পাবেন যে ভাতা
- ব্যাংকিং খাত এখন ‘প্রিক্যারিয়াস’, খেলাপি ঋণ আরও বাড়তে পারে
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির এজিএম
- আগামী ১০ বছরে যে চাকরিগুলোর চাহিদা বাড়তে পারে
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড নিয়ে নতুন পে-স্কেলে যা আছে
- অবশেষে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
- ‘খোকন মামুর এই অবস্থা হতো না’
- জেমিনিকে পরীক্ষা করতে গিয়ে ঘটল অপ্রত্যাশিত ঘটনা
- ১০ দিনেও সন্ধান নেই একই পরিবারের দুই গৃহবধূর
- মানুষের চোখ এত নিখুঁত, কোরআনের মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- সরকারি চাকরিজীবীদের সুখবর, আজই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- লংমার্চে নাহিদের কড়া বক্তব্য, টার্গেট তারেক রহমান
- গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন শর্ত ট্রাম্প প্রশাসনের
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
- মাহবুবার হলফনামায় ব্যারিস্টার লেখা নিয়ে নতুন ব্যাখ্যা
- আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নতুন সমীকরণ
- ব্যাংক-বীমা-সিমেন্টের শেয়ারে সুখবর, সপ্তাহজুড়ে শেয়ারবাজারের চিত্র
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- কিম জং উনের বিলাসী জীবনের অজানা তথ্য
- বাংলাদেশও পেতে পারে ১২৩ কোটি টাকা, ফিফাকে চিঠি
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে কারণে বাড়ে বাংলাদেশের বাজারের খরচ
- দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম পাবেন যেসব খাবারে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের সর্বশেষ দর
- বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ
- হাসিনা আমলের চুক্তি নিয়ে ঢাকাকে দিল্লির হুমকি
- ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার নতুন খবর
- আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ
- নিজের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ হালিম মিয়ার
- বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
- আজ শনিবার, দেখে নিন নামাজের সময়সূচি
- আজকের টাকার রেট: বড় লাফে বাড়ল ব্রিটিশ পাউন্ড
- ঝাড়ু মিছিল ও অবাঞ্ছিত ঘোষণার বিরুদ্ধে নতুন জবাব রুমিন ফারহানার
- চার কোম্পানির বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি
- আগামী সপ্তাহে আসছে দুই কোম্পানির ইপিএস-ডিভিডেন্ড
- স্পেনের নতুন দল ঘোষণা, নেই বিশ্বকাপজয়ী ৪ ফুটবলার
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের শাস্তি, প্রকাশ্যে তালিকা
- সরকারি চাকরিজীবীদের জন্য একসঙ্গে বদলাচ্ছে ৭ নিয়ম
- হাসিনার বৈঠক বাতিল নিয়ে যা জানা গেল
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারে প্রতিদিন বিনিয়োগ শিক্ষা, বিএসইসির নতুন উদ্যোগ
- ব্যাংকিং খাত এখন ‘প্রিক্যারিয়াস’, খেলাপি ঋণ আরও বাড়তে পারে
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির এজিএম
- ব্যাংক-বীমা-সিমেন্টের শেয়ারে সুখবর, সপ্তাহজুড়ে শেয়ারবাজারের চিত্র







.jpg&w=50&h=35)


