নারী উদ্যোক্তাদের সহায়তায় এডিবির বড় স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর ১২তম ‘ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রাম’ অ্যাওয়ার্ডসে ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেয়েছে ব্র্যাক ব্যাংক। গত ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকটির হাতে এ আন্তর্জাতিক সম্মাননা তুলে দেওয়া হয়।
নারী উদ্যোক্তাদের সহজ অর্থায়নের সুযোগ তৈরি, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা এবং নারীবান্ধব ব্যাংকিং পরিবেশ তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগের স্বীকৃতি হিসেবে ব্র্যাক ব্যাংককে এই পুরস্কার দেওয়া হয়েছে।
এই অর্জনে ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ এবং খাদিজা মারিয়ামের নেতৃত্বে পরিচালিত ‘এসএমই উইমেন অন্ট্রপ্রেনর সেল’-এর সম্মিলিত অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করা, ব্যবসাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং ব্যবসা সম্প্রসারণে সহায়তা করতে দলটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, লক্ষ্যভিত্তিক আর্থিক সমাধান, পরামর্শ এবং দক্ষতা উন্নয়নের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় সহায়তা করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হচ্ছে।
সিঙ্গাপুরে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকটির রিটেইল ব্যাংকিং অ্যান্ড ট্রেজারির সিনিয়র এইচআর বিজনেস পার্টনার ফারহানা শারমিন সুমী এবং কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের হেড অব ইউনিট-২ জাকিয়া জলিল।
অনুষ্ঠানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ডিরেক্টর অ্যান্ড হেড অব জেন্ডার ইকুয়ালিটি ডিভিশন কেইকো নাওকা, ডিরেক্টর অ্যান্ড হেড অব দ্য ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স ডিভিশন স্টিভেন বেক এবং ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ডিভিশনের ইউনিট হেড অব সাউথ এশিয়া নেহা নোরোনহা।
ব্র্যাক ব্যাংকের এই অর্জন প্রসঙ্গে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ। এডিবির এই স্বীকৃতি তাদের সেই উদ্যোগকে আরও উৎসাহিত করেছে। নারী-নেতৃত্বাধীন ব্যবসার বাস্তব চ্যালেঞ্জগুলো বুঝে উদ্যোক্তাদের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সহায়তা করার জন্য ব্যাংকের সহকর্মীরা কাজ করছেন বলেও জানান তিনি।
নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ বাড়ানোর পাশাপাশি একটি সহায়ক ব্যবসায়িক পরিবেশ তৈরিতে ব্র্যাক ব্যাংক কাজ করছে। ব্যাংকটির লক্ষ্য নারী-নেতৃত্বাধীন ব্যবসাগুলোকে শুধু টিকে থাকার পর্যায় থেকে বের করে দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধির দিকে এগিয়ে যেতে সহায়তা করা।
এডিবির ১২তম ‘ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রাম’ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগী আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা সিঙ্গাপুরে একত্রিত হন। বাণিজ্য ও সাপ্লাই চেইন ফাইন্যান্স খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সালমান ফারসি/
পাঠকের মতামত:
- নারী উদ্যোক্তাদের সহায়তায় এডিবির বড় স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক
- ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বড় বার্তা
- বেক্সিমকোর সম্পত্তি নিলামে, তবুও মিলল না কোনো ক্রেতা
- নবীজি (সা.) যেসব খাবার পছন্দ করতেন না
- ঘরকে বড় ও খোলামেলা দেখাতে দেয়ালে ব্যবহার করুন এই রঙগুলো
- নৌকা স্থগিত রেখে নতুন প্রতীক তালিকা, নির্বাচনে এলো বড় পরিবর্তন
- হালাল বাজারে বাংলাদেশের বড় সুযোগ, আসছে নতুন পরিকল্পনা
- নামাজের সময়সূচি আজ: ফজর থেকে এশা, সব জেলার তথ্য
- আজকের টাকার রেট: বড় পতনে পাউন্ড, কমল ইউরোও
- ভোটার হতে লাগবে যেসব কাগজপত্র, জানুন আবেদন পদ্ধতি
- ভারতের হাতে সুইচ, ভয়ংকর আশঙ্কার কথা জোড়ালো হচ্ছে দিন দিন
- সাধারণ মানুষের জন্য ২–৩ হাজার টাকার স্মার্টফোন!
- একাদশে ভর্তির ফল আজ রাত ৮টায়, যেভাবে দেখবেন
- দুই নারীর একসঙ্গে বসবাস, এলাকায় চাঞ্চল্য
- ৪ ব্যাংক কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- বোনাস নিয়ে সোনালী ব্যাংকে নতুন চাপ, টাকা ফেরতের নির্দেশ
- এক স্বামীর দুই স্ত্রী, তাদের সংসারের গল্প শুনলে অবাক হবেন!
- কনটেন্ট ক্রিয়েটরের বাসা থেকে এসি-ফ্রিজ-টিভিসহ মালামাল গায়েব
- ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
- ইলেকট্রিক ট্রেনের অনুমোদন, জানুন রুট ও প্রকল্পের খুঁটিনাটি
- অস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে আসছে কঠোর নিয়ম
- ব্যাক-টু-ব্যাক এলসি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- নবম পে-স্কেলে উচ্চতর গ্রেডের নতুন হিসাব, একাধিক সুবিধা নিয়ে শর্ত
- দুধে ডিটারজেন্ট মেশানো হয়েছে? ঘরে বসেই যেভাবে পরীক্ষা করবেন
- ক্ষণিকের পরিচয়ে বিশ্বাস, ‘অপূরণীয় ক্ষতি’ গৃহবধূর
- সমুদ্রসীমায় ভয়াবহ লুটপাট, বাংলাদেশের গ্যাস চুরি
- বাংলাদেশের বড় চমক, অংক দেখে অবাক ভারত
- হঠাৎ দেবের বাড়িতে শুভেন্দু, নেপথ্যে বড় বার্তা
- ইসলামী ব্যাংক ঘিরে দুই পক্ষের পৃথক কর্মসূচি
- অস্থির লেনদেনে সূচক বাড়লেও হতাশ বিনিয়োগকারীরা
- ১৬ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আইপিও নিয়ে বড় ঘোষণা বিএসইসির, আসছে ডাইরেক্ট লিস্টিংও
- পে-স্কেল কার্যকর হলে যে সুবিধা আর পাবেন না সরকারি চাকরিজীবীরা
- চাকরিজীবীদের জন্য বড় খবর, ইনক্রিমেন্টে আসছে নতুন নিয়ম
- বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ, এক দেশে বন্ধ হলো ওয়ার্ক পারমিট
- টাকা লোপাটের অভিনব কৌশল, ‘নগদ’ নিয়ে অনুসন্ধানে যা মিলল
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
- ফেসবুক বিজ্ঞাপনে নতুন নিয়ম, পেজ মালিকদের জন্য বড় পরিবর্তন
- গরম পানি বা মরিচের গুঁড়া দিয়ে সাপ তাড়ানোর আগে জেনে নিন আসল ঘটনা
- ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ১৬ মেগা প্রকল্প
- প্রধানমন্ত্রীর ফোন কি ক্রিপ্টো ট্রেডিংয়ে ব্যবহৃত হয়? যা বললেন তথ্য উপদেষ্টা
- মায়া বা সেলিম নয় এবার হাসিনার আস্থার পাত্র যিনি
- কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার, উঠেছে আরও যেসব অভিযোগ
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
অর্থনীতি এর সর্বশেষ খবর
- নারী উদ্যোক্তাদের সহায়তায় এডিবির বড় স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক
- ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- হালাল বাজারে বাংলাদেশের বড় সুযোগ, আসছে নতুন পরিকল্পনা













