বেক্সিমকোর সম্পত্তি নিলামে, তবুও মিলল না কোনো ক্রেতা
নিজস্ব প্রতিবেদক: দেশের আলোচিত ব্যবসায়ী গ্রুপ বেক্সিমকো লিমিটেডের বন্ধক রাখা বিপুল সম্পত্তি নিলামে তোলা হলেও কোনো ক্রেতা পাওয়া যায়নি। ৯৯৩ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে সরকারি রূপালী ব্যাংক এসব সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ নেয়। নিলামের তালিকায় গাজীপুর ও নারায়ণগঞ্জে থাকা প্রায় ২৬ একর জমিসহ বিভিন্ন স্থাবর-অস্থাবর সম্পত্তি রাখা হয়েছিল।
নিলামে অংশ নেওয়ার জন্য দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ১৪ সেপ্টেম্বর দুপুর ২টা। নির্ধারিত সময় শেষে দরপত্র জমা দেওয়ার বাক্স খোলা হলে দেখা যায়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই সম্পত্তিগুলো কেনার জন্য আবেদন করেনি। এর আগে জনতা ব্যাংক ও সোনালী ব্যাংকও বেক্সিমকোর সম্পত্তি নিলামে তুলেছিল। সেসব নিলামেও প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি।
রূপালী ব্যাংক চলতি বছরের ১৪ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বেক্সিমকো টেক্সটাইলের কাছে ব্যাংকের ৯৯৩ কোটি টাকা পাওনা রয়েছে বলে উল্লেখ করা হয়। তবে এই অর্থের মধ্যে অনাদায়ী সুদ অন্তর্ভুক্ত নয়। ব্যাংকের পাওনা, অন্যান্য খরচ এবং আদালতের সুদসহ অর্থ আদায়ের জন্য বন্ধক রাখা সম্পত্তিগুলো যে অবস্থায় রয়েছে, সেই অবস্থাতেই নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়।
বেক্সিমকো লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির মোট ঋণের স্থিতি ছিল ৬ হাজার ৪৪৯ কোটি টাকা। এর মধ্যে স্বল্পমেয়াদি ঋণ ৩ হাজার ১০৯ কোটি এবং দীর্ঘমেয়াদি ঋণ ৩ হাজার ৩৪০ কোটি টাকা। রূপালী ব্যাংকের ৯৯৩ কোটি টাকা পাওনার বিপরীতেই সংশ্লিষ্ট সম্পত্তিগুলো নিলামে তোলা হয়েছে।
এই ঋণ প্রথমে বেক্সিমকোর দুটি সহযোগী প্রতিষ্ঠান পদ্মা ও বেক্সিমকো নিটিংয়ের নামে নেওয়া হয়েছিল। পরে প্রতিষ্ঠান দুটি একীভূত হয়ে বেক্সিমকো টেক্সটাইলে বা বেক্সটেক্সে রূপ নেয়। পরবর্তী সময়ে বেক্সটেক্সও বেক্সিমকো লিমিটেডের সঙ্গে একীভূত করা হয়।
নিলাম বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জের তারাব ও যাত্রামুরা মৌজায় থাকা বেক্সিমকোর বন্ধকী জমির বিবরণ দেওয়া হয়েছে। তারাব মৌজার দুটি অংশে মোট ৮ দশমিক ৩৯ একর এবং যাত্রামুরা মৌজায় আরও ৯ দশমিক ২ একর জমি রয়েছে। অর্থাৎ এসব তফসিলেই নারায়ণগঞ্জে মোট ১৭ দশমিক ৪১ একর জমির বিবরণ রয়েছে। এর পাশাপাশি গাজীপুরে ৮ দশমিক ৫৫ একরসহ বিভিন্ন এলাকার আরও জমি নিলামের তালিকায় রাখা হয়েছিল।
গাজীপুরের জয়দেবপুর, কালিয়াকৈর, কাপাসিয়াসহ বিভিন্ন এলাকায় একাধিক তফসিলের জমির উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে। কোনো কোনো তফসিলে জমির পরিমাণ একরে, আবার কোথাও শতাংশ হিসেবে দেওয়া হয়েছে। এসব সম্পত্তির বিপরীতে নিলামে অংশ নেওয়ার জন্য নির্ধারিত সময়ের মধ্যে কোনো দরপত্র জমা না পড়ায় নিলাম প্রক্রিয়াটি ক্রেতাশূন্য থাকে।
বেক্সিমকো গ্রুপের সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে অর্থনীতিবিদ আবু আহমেদ বলেন, এ ধরনের নিলাম অনেক সময় আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে করা হয়। তার মতে, সাধারণত এমন নিলামে আগ্রহী ক্রেতা না-ও আসতে পারেন। তবে ঋণ আদায়ের ক্ষেত্রে ব্যাংকের হাতে থাকা প্রক্রিয়ার অংশ হিসেবেই নিলাম আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, বেক্সিমকো গ্রুপ ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং বর্তমানে তা পরিশোধ করতে পারছে না। এ অবস্থায় ঋণ আদায়ের জন্য ব্যাংক গ্রাহকের বন্ধক রাখা সম্পত্তি নিলামে তুলেছে। তার ভাষ্য অনুযায়ী, অর্থ আদায়ের জন্য বেক্সিমকোর সঙ্গে যোগাযোগের পাশাপাশি প্রচলিত প্রক্রিয়ায় এগোনোই ব্যাংকের করণীয়।
সালমান ফারসি/
পাঠকের মতামত:
- বেক্সিমকোর সম্পত্তি নিলামে, তবুও মিলল না কোনো ক্রেতা
- নবীজি (সা.) যেসব খাবার পছন্দ করতেন না
- ঘরকে বড় ও খোলামেলা দেখাতে দেয়ালে ব্যবহার করুন এই রঙগুলো
- নৌকা স্থগিত রেখে নতুন প্রতীক তালিকা, নির্বাচনে এলো বড় পরিবর্তন
- হালাল বাজারে বাংলাদেশের বড় সুযোগ, আসছে নতুন পরিকল্পনা
- নামাজের সময়সূচি আজ: ফজর থেকে এশা, সব জেলার তথ্য
- আজকের টাকার রেট: বড় পতনে পাউন্ড, কমল ইউরোও
- ভোটার হতে লাগবে যেসব কাগজপত্র, জানুন আবেদন পদ্ধতি
- ভারতের হাতে সুইচ, ভয়ংকর আশঙ্কার কথা জোড়ালো হচ্ছে দিন দিন
- সাধারণ মানুষের জন্য ২–৩ হাজার টাকার স্মার্টফোন!
- একাদশে ভর্তির ফল আজ রাত ৮টায়, যেভাবে দেখবেন
- দুই নারীর একসঙ্গে বসবাস, এলাকায় চাঞ্চল্য
- ৪ ব্যাংক কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- বোনাস নিয়ে সোনালী ব্যাংকে নতুন চাপ, টাকা ফেরতের নির্দেশ
- এক স্বামীর দুই স্ত্রী, তাদের সংসারের গল্প শুনলে অবাক হবেন!
- কনটেন্ট ক্রিয়েটরের বাসা থেকে এসি-ফ্রিজ-টিভিসহ মালামাল গায়েব
- ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
- ইলেকট্রিক ট্রেনের অনুমোদন, জানুন রুট ও প্রকল্পের খুঁটিনাটি
- অস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে আসছে কঠোর নিয়ম
- ব্যাক-টু-ব্যাক এলসি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- নবম পে-স্কেলে উচ্চতর গ্রেডের নতুন হিসাব, একাধিক সুবিধা নিয়ে শর্ত
- দুধে ডিটারজেন্ট মেশানো হয়েছে? ঘরে বসেই যেভাবে পরীক্ষা করবেন
- ক্ষণিকের পরিচয়ে বিশ্বাস, ‘অপূরণীয় ক্ষতি’ গৃহবধূর
- সমুদ্রসীমায় ভয়াবহ লুটপাট, বাংলাদেশের গ্যাস চুরি
- বাংলাদেশের বড় চমক, অংক দেখে অবাক ভারত
- হঠাৎ দেবের বাড়িতে শুভেন্দু, নেপথ্যে বড় বার্তা
- ইসলামী ব্যাংক ঘিরে দুই পক্ষের পৃথক কর্মসূচি
- অস্থির লেনদেনে সূচক বাড়লেও হতাশ বিনিয়োগকারীরা
- ১৬ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আইপিও নিয়ে বড় ঘোষণা বিএসইসির, আসছে ডাইরেক্ট লিস্টিংও
- পে-স্কেল কার্যকর হলে যে সুবিধা আর পাবেন না সরকারি চাকরিজীবীরা
- চাকরিজীবীদের জন্য বড় খবর, ইনক্রিমেন্টে আসছে নতুন নিয়ম
- বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ, এক দেশে বন্ধ হলো ওয়ার্ক পারমিট
- টাকা লোপাটের অভিনব কৌশল, ‘নগদ’ নিয়ে অনুসন্ধানে যা মিলল
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
- ফেসবুক বিজ্ঞাপনে নতুন নিয়ম, পেজ মালিকদের জন্য বড় পরিবর্তন
- গরম পানি বা মরিচের গুঁড়া দিয়ে সাপ তাড়ানোর আগে জেনে নিন আসল ঘটনা
- ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ১৬ মেগা প্রকল্প
- প্রধানমন্ত্রীর ফোন কি ক্রিপ্টো ট্রেডিংয়ে ব্যবহৃত হয়? যা বললেন তথ্য উপদেষ্টা
- মায়া বা সেলিম নয় এবার হাসিনার আস্থার পাত্র যিনি
- কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার, উঠেছে আরও যেসব অভিযোগ
- অর্ডার বাতিলের শঙ্কা, ঋণখেলাপির ঝুঁকিতেও ৬০% রপ্তানিকারক
- মেঘনা সিমেন্টে কোম্পানি সচিব নিয়োগ
- মেঘনা সিমেন্টের ঋণমানে ‘ডেভেলপিং’ দৃষ্টিভঙ্গি
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে











